ক্যাটাগরি

ঝগড়া থেকেও ভালো কিছু হতে পারে, তবে…

ভালোবাসার মানুষটির সঙ্গে ঝগড়া করা সময় ‘অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’ একথা মাথায় থাকলে বিপদ। তর্ক যদি বেঁধেই যায় তবে তার সমাধান আনতে হলে কথায় ভালোবাসার ইঙ্গিত থাকতে হবে, আবার মনের কথা ইনিয়েবিনিয়ে নয়, সরাসরি প্রকাশ করতে হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি’র ‘সাইকোলজি বিভাগের অধ্যাপক জিম ম্যাকনাল্টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন নবদম্পতি ও […]

পল্লী উন্নয়নে সিরডাপের পুরস্কার পেলেন শেখ হাসিনা

সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ তুলে দেন। পল্লী উন্নয়নের স্বীকৃতি পেয়ে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি এটা আমার বাংলাদেশের জনগণের প্রাপ্য। আমি তাদের জন্য এ পদক উৎসর্গ করছি। এ পদক প্রাপ্তির জন্য আমাকে মনোনয়ন করা মানে বাংলাদেশকে মনোনয়ন করা। “সিরডাপ সব সময় তাদের […]

রুশ ধনকুবেরদের জন্য ভারতীয় হ্যাকার ব্যবহার ইসরাইলের

ইসরাইলের ওই গোয়েন্দার বিরুদ্ধে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর অনুসন্ধানী সাংবাদিক স্কট স্টেডম্যান নিউ ইয়র্কের এক আদালতে সাক্ষ্য দিয়েছেন বুধবার। “রাশিয়ার ধনকুবেরদের জন্য নজর রাখার এবং সাইবার বুদ্ধিমত্তা পরিচালনার কাজ করছিলেন হাজতে থাকা বেসরকারি গোয়েন্দা আভিরাম আজারি।” –বেশ কয়েকটি প্রতিবেদন ও গোপন সূত্রের উল্লেখ করে বলেছেন স্টেডম্যান। স্টেডম্যান ঘোষণায় আরও বলেন, রাশিয়ার ‘উদ্বিগ্ন’ ধনকুবেরদের একজন হচ্ছেন […]

সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী

পুলিশও বলছে, বেপরোয়া গতিতে ছুটার কারণেই বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বামরাইল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটির ১০ যাত্রী প্রাণ হারায়। আহত হয় অন্তত ২০ জন। আহতরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকেই কথা বলার মতো অবস্থায় নেই। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক। আহতদের একজন চল্লিশোর্ধ্ব মোহাম্মদ আনিস। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া […]

‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’

তিনি আরও বললেন, পিএসজি ফরোয়ার্ডের বিষয়টি এখন তাদের কাছে অতীত। এখন কেবল ইউরোপ সেরার মুকুট আরও একবার মাথায় পরার আনন্দে ডুবে থাকার সময়। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল। এই প্রতিযোগিতার আগে থেকেই সফলতম দল তারা। রেকর্ডের সেই পাতা আরও সমৃদ্ধ করল চতুর্দশ শিরোপা জিতে। এমবাপেকে ঘিরে গত […]

হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন

রোববার হঠাৎ করেই নিজের ও সহকারী কোচ জেমস ম্যাকলনের পদত্যাগের বিষয়টি মোহামেডানকে জানিয়েছেন লেন। চিঠিতে ৫৮ বছর বয়সী ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচ মোহামেডান কর্তৃপক্ষের বিপক্ষে তুলেছেন এন্তার অভিযোগ। চিঠিতে তিনি লিখেছেন, “গত চার বছর ধরে এই দলটির সঙ্গে কাজ করা ছিল দারুণ চ্যালেঞ্জিং এবং সম্মানের, কিন্তু এখন আমার মনে হচ্ছে (ভিন্নপথে) এগিয়ে যাওয়ার সময় […]

সমুদ্রে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

বারেন্টস সাগর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বেত সাগরের লক্ষ্যে আঘাত হানে, শনিবার এমনটিই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।   তাদের প্রকাশ করা ভিডিওতে একটি জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে তীব্র গতিতে আকাশপথে ছুটতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির ৯ গুণ গতিতে ছুটে যেতে পারে। রাশিয়া এর আগেও জাহাজ […]

‘গাফফার চৌধুরী ছিলেন বাংলাদেশের মুরুব্বি’

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে ওই নাগরিক স্মরণ সভার আয়োজন করে ‘স্কলারস বাংলাদেশ’ নামের একটি সংগঠন। স্মরণসভায় আলোচকদের অন্যতম বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক ও চারণকবি বেলাল বেগ বলেন, “আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর পর বাংলাদেশের অন্যতম ‘মুরুব্বি’। উনি বাংলা ভাষাকে ভালোবাসার বিষয়টি ১৭ কোটি মানুষের অন্তরে বসিয়ে দিয়েছেন।“ একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরীকে স্মরণ করতে […]

তারেক-জোবাইদার ‘দুর্নীতির’ মামলায় রুল শুনানি পিছিয়ে ৫ জুন

আসামিপক্ষের আবেদনে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ রোববার এই নতুন তারিখ নির্ধারণ করে দেয়। ‘দণ্ডিত ও পলাতক’ থাকা অবস্থায় তারেক রহমান এ মামলার আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ করতে পারেন কিনা- দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর এ প্রশ্নের বিষয়েও সেদিন শুনানি হবে বলে আদালত জানিয়েছে। আদালতে […]

জহুরুল হক হলের পুকুরে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

পলাশ নামের ওই শিক্ষার্থীকে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে বেলা ১ টা ৫৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। সঙ্গে আসা সিয়াম নামের একজন শিক্ষার্থী জানান, দুপুরে পুকুরে গোসল করতে নেমে পলাশ নিখোঁজ হন। খবর পেয়ে […]