ক্যাটাগরি

কোভিড: ৪-১০ জুন দেশজুড়ে ‘বুস্টার ডোজ’ সপ্তাহ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস পার হয়েছে এমন প্রাপ্তবয়স্করা এই বিশেষ কর্মসূচিতে টিকার তৃতীয় ডোজ নিতে পারবেন। সপ্তাহ জুড়ে সব টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগ্রহীরা টিকা কার্ড নিয়ে ওই সপ্তাহের যে কোনো দিন কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। পাশাপাশি কোভিডের স্বাভাবিক টিকাদান কার্যক্রমও চলবে বলে […]

আরও ১০০% নগদ লভ্যাংশ দিচ্ছে বার্জার

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানির চূড়ান্ত লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়। সব মিলে ২০২১-২২ সালে বিনিয়োগকারীদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বার্জার। এর আগে দেওয়া ৩০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন। চূড়ান্ত লভ্যাংশ জানানোর দিনে পুরো বছরের মুনাফা বাড়ারও খবর দিয়েছে বার্জার। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ সালে এ কোম্পানি প্রতি […]

উমরান মালিকে ওয়াকারের ছায়া দেখছেন লি

কাশ্মীরের ফল বিক্রেতার ছেলে উমরান জীবন যুদ্ধে অনেক লড়াই করে আইপিএলের মঞ্চে জায়গা করে নেন গত বছরের আসরে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতির ঝলক তিনি সেবারই দেখান। তবে অনেকটাই কাঁচা ছিলেন তখন। স্রেফ তিনটি ম্যাচে তার সুযোগ মিলেছিল। তার সম্ভাবনা অবশ্য তখনই বুঝেছিল হায়দরাবাদ। তাই এবারের আসরের নিলামের আগেই তারা ধরে রাখে তাকে। সেই উমরান এবার […]

ভবিষ্যতে পান্ডিয়াকে ভারতের নেতৃত্বেও দেখছেন গাভাস্কার

অধিনায়ক পান্ডিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার মূল কৃতিত্ব গুজরাট টাইটান্সের। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগেই পান্ডিয়াকে দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়। তখন বিস্ময় ও সংশয় ছিল অনেকেরই। কিন্তু খেলা শুরু হওয়ার পর থেকেই পান্ডিয়া চমকে দিতে থাকেন। ব্যাট হাতে যেমন নিজের ভূমিকা বদলে বিশেষজ্ঞ মিডল অর্ডার হিসেবে বড় অবদান রাখেন, তেমনি দারুণ নেতৃত্বেও নজর কাড়েন। […]

শাহরুখপুত্রের মামলার সেই তদন্ত কর্মকর্তাকে ফের বদলি

সমীর ছাড়াও এনসিবির আরও দুই কর্মকর্তা পি রাম মোহন এবং টি রাজশ্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামের একটি প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ান খানকে গ্রেপ্তার করে শোরগোল ফেলে দিয়েছিল এনসিবি। ওই মামলা তদন্তের দায়িত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে তদন্ত কার্যক্রম নিয়ে সমালোচনার পর […]

অস্ত্র কেনাবেচা বন্ধে আইন করছে কানাডা

বন্দুক নিয়ন্ত্রণ প্যাকেজের অংশ হিসেবে এই আইন করা হচ্ছে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত এই আইনে ম্যাগাজিনের সক্ষমতা কমিয়ে আনা এবং বন্দুকের মতো দেখতে কিছু খেলনা নিষিদ্ধের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের সপ্তাহখানেক পর কানাডার সরকার এ আইনের প্রস্তাব করল। দেশটির প্রধানমন্ত্রী […]

বিশ্বকাপ দিয়েই শেষ দি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায়

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লন্ডনে বুধবার ‘ফিনালিস্সিমা’ ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির। এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দি মারিয়া জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার থামিয়ে দেওয়ার পরিকল্পনা। “বিশ্বকাপ শেষেই আমার সময় শেষ। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য (আর্জেন্টিনার) অনেকেই তৈরি আছে, তাদের উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে তারা দেখাচ্ছে, তারা এই পর্যায়ের জন্য প্রস্তুত।” “এত […]

করোনাভাইরাসের টিকা কতদিন কাজ করবে?

দুই ডোজ টিকা আর এক ডোজ বুস্টার নেওয়া মানুষগুলো করোনাভাইরাস নিয়ে এখন যেন একেবারেই নিশ্চিন্ত। মাস্ক ছেড়েছেন, সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে, হারিয়ে যাচ্ছে হাত ধোয়ার অভ্যাসও। তবে প্রশ্ন থেকেই যায়, এই টিকার কার্যকারিতা কতদিন থাকবে? টিকার সুরক্ষা ধীরে কমবে নাকি হুট করে। যুক্তরাষ্ট্রের ইয়েল মেডিসিন’য়ের সংক্রামণ রোগ বিশেষজ্ঞ জেইমি মায়ার ‘ইট দিস’ ওয়েবসাইটে প্রকাশিত এক […]

জামায়াতের মন্টুসহ নওগাঁর ৩ যুদ্ধাপরাধীর প্রাণদণ্ড

মুক্তিযুদ্ধের সময় নওগাঁয় সাতজনকে হত্যার পাশাপাশি আরও অনেককে আটকে রেখে নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও অগ্নিসংযোগের মত অপরাধে দোষী সাব্যস্ত করে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। দণ্ডিত আসামিরা হলেন- নওগাঁর মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক; বাকি দুজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারপতি মো. শাহিনুর […]

বরিশালে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ মিললো ডোবায়, আটক ৩

উজিরপুর মডেল থানার ওসি আর্শেদ আলী জানান, মঙ্গলবার সকালে উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের জামবাড়ি গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে আট বছর বয়সী দীপ্ত মণ্ডলের লাশ উদ্ধার করেন তারা। দীপ্ত ওই গ্রামের কাজিবাড়ি দীপক মণ্ডলের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। গ্রেপ্তারতরা হলেন- হারতা ছোট ব্রিজ সংলগ্ন সড়কের পাশের সেলুন মালিক রতন বিশ্বাস (৩৫), […]