সরকারি প্রকল্পে ধীর গতি ঠেকাতে কোরীয় পদ্ধতি চান পররাষ্ট্রমন্ত্রী

প্রকল্প শেষ হওয়ার আগে পরিচালক পরিবর্তন না করার পাশাপাশি দেশটিতে ঠিক সময়ে প্রকল্প শেষ হলে কর্মকর্তাদের পদোন্নতি এবং বিলম্বের জন্য জেল দেওয়া হয় বলে জানান তিনি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনের উপস্থিতিতে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশে আমরা যখন কোনো প্রকল্প […]
বিশ্বে রেমিটেন্সের গতি আটকে দিয়েছে ইউক্রেইন যুদ্ধ: বিশ্ব ব্যাংক

বুধবার সংস্থাটি এই আভাস দেওয়ার সঙ্গে ইউক্রেইনের রেমিটেন্স বাড়ার সম্ভাবনার কথাও জানায় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিশ্ব ব্যাংক বলছে, ২০২১ সালে রেমিটেন্সের জোরালো প্রবাহের কারণে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৬ শতাংশ, যা এবার কমে ৪ দশমিক ২ শতাংশ হতে পারে। ইউরোপ এবং মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেমিটেন্স গ্রহীতা দেশ ইউক্রেইনে ২০২২ সালে […]
১০০০ টাকার নোট বাতিলের গুজবে বিভ্রান্ত হবেন না: বাংলাদেশ ব্যাংক

বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের কোনো নোটই বাতিল করা হয়নি। বাজারে এখন হাজার টাকা মূল্যমানের দুই নকশার নোট প্রচলিত। কেন্দ্রীয় ব্যাংক ১ হাজার টাকার যে নোটটি প্রথম ছেড়েছিল, তা লাল রঙের। ২০২০ সালে নতুন নকশায় বেগুনি রঙের ১ হাজার টাকার নোট ছাপায়। এরপর দুই […]
বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ সফর নয়: অর্থমন্ত্রী

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অহেতুক ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, “আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেগুলো আপনারা দেখছেন, এগুলো আগের অ্যাপ্রুভাল নেওয়া। সে সমস্ত ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি। […]
জুনের শেষেই খুলবে পদ্মা সেতু: কাদের

বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে তিনি সাংবাদিকদের বলেন, “আজকে সেতু বিভাগের বোর্ড সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। “আগামী মাসের (জুন) শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদ্বোধনের সামারি পাঠাব। উনি জুন মাসে যে দিন সময় দিবেন সেই দিন পদ্মা […]
তাৎক্ষণিক লেনদেন: আরটিজিএসে যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান

আগামী ১ জুন থেকে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও অনলাইন ব্যবহার করে এ পদ্ধতিতে করা যাবে। তবে শুরুতে শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে লেনদেন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এক সাকুর্লার দিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত প্রস্তুতি নিতে বলেছে। সার্কুলারে বলা হয়, তহবিল স্থানান্তর গতিশীল ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিডি-আরটিজিএস […]
রাজস্ব আহরণ: লক্ষ্য অর্জনে ৩ মাসে চাই সোয়া লক্ষ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকার ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নেয়, যা আসবে কাস্টম, মূসক এবং আয়কর খাত থেকে। এনবিআরের তথ্যে দেখা যায়, অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মোট রাজস্ব আহরণ হয়েছে ২ লাখ ৪ হাজার ৮ কোটি টাকা। সে […]
ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে ১১০০ কোটি টাকার প্রকল্প
ফাইল ছবি এই উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেক্টরের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাদের একই প্ল্যাটফর্মে আনতে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদন পায়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হয়েছিলেন তিনি। সভা শেষে […]
পুরনো সড়ক রক্ষণাবেক্ষণে জোর প্রধানমন্ত্রীর

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়ক নির্মাণের একটি প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী […]
জিডিপিতে ৭.২৫% প্রবৃদ্ধির প্রাক্কলন, মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসের হিসাব ধরে প্রবৃদ্ধির এই প্রাক্কলন করেছে বিবিএস। তাতে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে স্থির মূল্যে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হতে পারে। সরকারি হিসাবে গত ২০২০-২১ অর্থবছরের ৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। আর মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে এই প্রবৃদ্ধি নেমে […]