সমুদ্র থেকে পাইপে তেল খালাস প্রকল্পের ব্যয় বাড়ছে ৫৫৬ কোটি টাকা

মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে মাদারভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের জন্য ‘ইনস্টলেশন অব সিংগেল মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক এ প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে। এ মুরিং পয়েন্ট হচ্ছে মহেশখালীর মাতারবাড়ি থেকে ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে। মাদার ভেসেল মুরিং পয়েন্ট আসার পর সেখান থেকে পাম্প করে পাইপলাইনের মাধ্যমে প্রথমে তেল আনা হবে মহেশখালীর কালারামছড়ার […]
জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত, দাম বেশি নিলে ব্যবস্থা: মন্ত্রণালয়

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সঙ্কটের খবরের প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, ঈদের আগে-পরে পরিবহন সঙ্কটের কারণে উত্তরাঞ্চলে জ্বালানির সরবরাহ সাময়িকভাবে কমে গেলেও তা আবার স্বাভাবিক হয়ে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ও ৮ মে বিভিন্ন গণমাধ্যমে দেশের উত্তরাঞ্চলে পেট্রোল ও অকটেনের সঙ্কট সংক্রান্ত সংবাদ জ্বালানি ও খনিজ […]
বস্ত্রে ২০ শতাংশ মূল্য সংযোজনে মিলবে রপ্তানিতে নগদ প্রণোদনা

সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। চলতি ২০২১-২২ অর্থবছরে রপ্তানি করা পণ্যেও এ সুবিধা পাওয়া যাবে। এ অর্থবছরে সব পণ্য রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা পেতে ৩০ শতাংশ হারে মূল্য সংযোজনের শর্ত দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ সিদ্ধান্তে শুধু বস্ত্র খাতের বেলায় স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের হার হবে ২০ শতাংশ। দেশি রপ্তানিমুখী বস্ত্র […]
চ্যালেঞ্জ মোকাবেলায় এডিবিকে পাশে চান অর্থমন্ত্রী

সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সফরে আসা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যানের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অনুরোধ জানান। এসময় চ্যান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এ যাবৎ বাংলাদেশ সরকারকে ২৭ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে সংস্থাটি। মহামারীতেই বিভিন্ন খাতে সহায়তা দিয়েছে প্রায় দুই […]
রপ্তানিতে ১০ মাসেই ছাড়াল আগের বছরের আয়

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যে তথ্য প্রকাশ করেছে, তাতে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে। রপ্তানির এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেশি। গত ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ হাজার ২০৭ […]
লেনদেন ভারসাম্যে রেকর্ড ১৪ বিলিয়ন ডলারের ঘাটতি

এ অবস্থায় আমদানি ব্যয়ে লাগাম দেওয়ার তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখার জন্য ‘সময়োপযোগী নীতি’ প্রণয়ন জরুরি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুন-মার্চ) চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ কোটি ডলার। ঘাটতির এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ গুন বেশি। গত অর্থবছর […]
দায়দেনা পরিশোধে ৩ বছর পর ‘অস্বস্তি তৈরি’ হতে পারে: দেবপ্রিয়

ওই সময় রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা রেল লিংক ও মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পসহ অনেকগুলো মেগা প্রকল্পের রেয়াতকাল শেষ হয়ে ঋণ পরিশোধকাল শুরু হবে জানিয়ে তিনি বলেন, আগামী ২০২৪ থেকে ২০২৫ সালে গিয়ে বাংলাদেশ বড় ধরনের ঋণ পরিশোধের বাস্তবতার মুখোমুখি হবে। এসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ঋণ পরিশোধের বর্তমান অবস্থাকে আমরা যদি ‘সবুজ’ বলি তাহলে ২০২৪-২৫ […]
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চ্যান সোমবার গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ বিষয়ে তার প্রত্যাশার কথা বলেন। সরকারপ্রধানের প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, এই ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’ জানিয়ে তা বাস্তবায়নে এডিবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আঞ্চলিক সহযোগিতার মধ্যে কানেকটিভিটি, বাণিজ্য সুবিধা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও […]
সরকারের ঋণ: ব্যাংকে বাড়লেও কমেছে সঞ্চয়পত্রে

আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ঋণ কিছুটা বাড়লেও কমেছে সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে। এজন্য সরকারকে সঞ্চয়পত্র বিক্রি বাড়ানোর পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এটি মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতে সহায়তা করবে। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া সরকারের ঋণ সংক্রান্ত এক প্রতিবেদনে এমন পরামর্শ আসে কেন্দ্রীয় ব্যাংক থেকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র […]
টিসিবির ট্রাক নামছে, সয়াবিন তেলের দাম চূড়ান্ত হয়নি

মহামারীর মধ্যে নিত্য পণ্যের চড়া বাজারের মধ্যে টিসিবির ট্রাক থেকে সুলভে পণ্য কিনতে নিম্নবিত্তের পাশাপাশি এখন মধ্যবিত্তদেরও দেখা যাচ্ছে। এর মধ্যে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি চললেও ঈদের আগে ২৪ এপ্রিল থেকে তা বন্ধ ছিল। আগামী সপ্তাহে আবার পণ্য বিক্রি শুরু হবে বলে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানিয়েছেন। তিনি রোববার বিডিনিউজ […]