ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের কাজ পেল চীনা কোম্পানি

‘স্টাবলিসিং ডিজিটাল কানেক্টিভিটি’ নামের ওই প্রকল্পের জন্য ৩ হাজার ৯৭৪ কোটি ৭৯ লাখ ৫৮ ৪৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে, চীনের দেওয়া ঋণ থেকে অর্থায়নের ৮০ শতাংশ মেটানো হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানান মন্ত্রিপষিদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের […]
বিলাসপণ্য আমদানি নিয়ন্ত্রণের কারণ জানালেন অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি এই পদক্ষেপকে সাময়িক উল্লেখ করে তিনি বলেছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানিও স্বাভাবিক ধারায় ফিরবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমদানি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “আমদানি নিয়ন্ত্রণে সব সময় পদক্ষেপ নেওয়া হয়। আমদানি […]
এবার বাজেট ৯ জুন, করের বোঝা বাড়বে না: অর্থমন্ত্রী

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী। জীবনযাত্রার ব্যয় যে বেড়ে গেছে, সে বিষয়টি তুলে ধরে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, […]
মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৬.২২%, সতের মাসের সর্বোচ্চ

অর্থাৎ, গত বছরের মার্চ মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, তার জন্য এ বছরের মার্চ মাসে ১০৬ দশমিক ২২ টাকা ব্যয় করতে হয়েছে। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে এর চেয়ে বেশি, ৬ দশমিক ৪৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। সে হিসাবে […]
ইউক্রেইনে যুদ্ধ: বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ

রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মূল্যস্ফীতি এখন অনেক দেশের জন্যই ‘বিপদ’ হয়ে উঠেছে বলে হুঁশিয়ার করেছে আইএমএফ। আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বলা হয়েছে, যুদ্ধের কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার জ্বালানি খাতের ওপর পশ্চিমা অবরোধ আরও বাড়ানো হলে বৈশ্বিক উৎপাদনে আরও একটি বড় ধস নামবে। আর চীন আবারও কোভিড-১৯ এর […]
তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষ করার প্রকল্প ‘শি’ থেকে ‘হার’ হল

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘হার পাওয়ার প্রকল্প’ করা হয়েছে। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “শি প্রকল্পটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সাহায্যে নারীর ক্ষমতায়নের জন্য […]
সিটি করপোরেশনগুলোকে নিজেদের আয়ে চলতে বললেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চট্টগ্রামের খাল খননের একটি প্রকল্প অনুমোদনের সময় তিনি এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী করপোরেশনগুলোর মেয়রদের ঢাকার দিকে তাকিয়ে না থেকে নিজেদের আয় বাড়িয়ে নিজেদের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করার তাগিদ দেন। এসময় তিনি চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর উদাহরণ দেন। আওয়ামী […]
কাজের গতির সঙ্গে ঋণ ছাড়েও গতি

চলতি ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত নয় মাসের হিসাবে দেখা যাচ্ছে, বৈদেশিক ঋণছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থকে মার্চ পর্যন্ত দাতা দেশ ও সংস্থা মিলে চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতির বিপরীতে ৬৭৯ কোটি ৬৮ লাখ ডলারের প্রকল্প সহায়তা ছাড় করেছে। গত অর্থবছরের প্রথম […]
দুগ্ধ উৎপাদন: ১০০ সমবায় সমিতি গঠনে ১৫৭ কোটি টাকার প্রকল্প

পুষ্টির যোগান ছাড়াও প্রকল্পের আওতায় এসব দুগ্ধ সমবায়ের মাধ্যমে স্থায়ী সম্পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ জন্য ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; যা মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কৃষি পানি সম্পদ ও পল্লী […]
আর্থিক প্রতিষ্ঠানে সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ হারে নেওয়া আমানতের সুদহারে লাগাম টানতে সোমবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে সুদের নতুন এ হার কার্যকর হবে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকগুলোর আমানত ও ঋণে সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা ওই বছর এপ্রিল থেকে কার্যকর রয়েছে। ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ ৬ শতাংশ সুদ […]