এবার আর্থিক প্রতিষ্ঠানে সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ হারে নেওয়া আমানতের সুদহারে লাগাম টানতে সোমবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে সুদের নতুন এ হার কার্যকর হবে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকগুলোর আমানত ও ঋণে সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা ওই বছর এপ্রিল থেকে কার্যকর রয়েছে। ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ ৬ শতাংশ সুদ […]
মহামারী: বিশ্ব ব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের সবচেয়ে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (এআইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি […]
এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির সময় এখনই: বাণিজ্যমন্ত্রী

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পযর্যটন ভবনে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী সময়ের প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল আয়োজিত এ কর্মশালায় ‘প্রেফারেন্সিয়াল মার্কেট এক্সসেজ অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’ ও ‘ডব্লিউটিও ইস্যুজ (আদার দেন) মার্কেট এক্সেস অ্যান্ড ট্রিপস’ শীর্ষক দুই পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বেসরকারি […]
যে কারণে বাংলাদেশ বেশি বিদেশি ঋণ পাচ্ছে

একইভাবে বাংলাদেশকে ঋণদানকারী বিভিন্ন সংস্থা বা দেশের মধ্যে বিশ্ব ব্যাংক রয়েছে তালিকার শীর্ষে। উন্নয়ন কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়নের অর্থায়নে ক্রমে অংশগ্রহণ বাড়ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) কিংবা চীনের নেতৃত্বাধীন নতুন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মত উন্নয়ন সহযোগীদের। বন্ধুপ্রতীম দেশ হিসেবে ঋণ দিতে পিছিয়ে নেই চীন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ পশ্চিমা […]
একটি দেশ কি দেউলিয়া হতে পারে?

দেশটির অর্থ সচিব মাহিন্দা সিরিবর্ধনে সাংবাদিকদের বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা পেলে তাদের বিদেশি ঋণ পুনর্গঠনের মাধ্যমে এই গাড্ডা থেকে বেরিয়ে আসা সহজ হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে বিদেশি ঋণ পরিশোধে শ্রীলঙ্কার সুনাম রয়েছে। কিন্তু কোভিড-১৯ মহামারীর দুই বছরের ধাক্কার পর ইউক্রেইনে রাশিয়ার অভিযান শ্রীলঙ্কার অর্থনীতিকে দুর্দশার পথে […]
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ভোগাচ্ছে নেপালকে

প্রায় ৩ কোটির জনসংখ্যার স্থলবেষ্টিত এ দেশের অবস্থান ভারত আর চীনের মাঝখানে। জ্বালানিসহ প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিস আমদানির জন্য তাদের অনেক বেশি নির্ভর করতে হয় ভারতের ওপর। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা তাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে। মূলস্ফীতির জেরে পাকিস্তান সরকারপতন দেখেছে কয়েক দিন আগেই। নেপালের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তার একটি ধারণা […]
খেলাপি হতে চলেছে শ্রীলঙ্কা: ক্রেডিট রেটিং সংস্থা

শ্রীলঙ্কার ঋণমান তলানিতে নামিয়ে এনে ফিচ রেটিং বলেছে, দেশটির সরকারের খেলাপি হওয়ার পথে। একই ধরনের ঘোষণা দিয়ে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস বলেছে, শ্রীলঙ্কা যে খেলাপি হতে যাচ্ছে, তা এখন ‘দৃশ্যমানভাবেই নিশ্চিত’। বিবিসি লিখেছে, বিদেশি ঋণের কিছু কিস্তি যে আপাতত শোধ করা যাচ্ছে না, এ সপ্তাহেই তা স্বীকার করেছে শ্রীলঙ্কা সরকার। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ […]
তবুও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে: বিশ্ব ব্যাংক
বুধবার বহুজাতিক এই আর্থিক সংস্থার সাউথ এশিয়া ইকোনমিক আপডেট প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হান্স টিমার এই পরামর্শ দেন। এর এক দিন আগেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার সঙ্কটে বিদেশি ঋণ পরিশোধে নিজেদের অপারগতা প্রকাশের কথা জানায়। মাথাপিছু আয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা শ্রীলঙ্কার হাল দেখে […]
ঈদে আসছে সাড়ে ২৭ হাজার কোটি টাকার নতুন নোট

এই রোজার ঈদে ২৭ হাজার ৬০০ কোটি টাকার নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ঈদেই নতুন নোটের চাহিদা থাকে। চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদে এই পরিমাণ নতুন নোট বাজারে ছাড়া হবে। এর মধ্যে ১০ টাকার নোট হবে ৭৯ কোটি […]
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংকোচনের মুখে রাশিয়ার অর্থনীতি: সাবেক অর্থমন্ত্রী

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ-র বরাতে রয়টার্স জানায়, এখন রাশিয়ার অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় নতুন পূর্বাভাস তৈরির কাজ করছে। মঙ্গলবার কুদরিনকে উদ্ধৃত করে আরআইএ জানায়, “সরকারি পূর্বাভাস প্রায় ১০ শতাংশ সংকোচনের হারের চেয়ে অনেক বেশি হবে”। কুদরিন ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি রাশিয়ার অডিট চেম্বারের প্রধান […]