রিজার্ভ চুরি: নিউ ইয়র্কে মামলায় হারল বাংলাদেশ

নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ মামলা খারিজ করে দিয়েছে। বিশ্বজুড়ে আর্থিক খাতে সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০১৯ সালে এ মামলায় পক্ষভুক্ত ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে দেশটির এনকোয়ারার ও ফিলস্টার সোমবার এ খবর প্রকাশ করেছে। নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট গত […]
শ্রীলঙ্কা থেকে ‘বহু দূরে’ বাংলাদেশ: মুখ্য সচিব

আর্থিক দুর্দশায় থাকা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে বাংলাদেশেকে নিয়ে বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘চলমান অর্থনৈতিক বিষয়’ তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করার মত, এর চাইতে লজ্জাকর বিষয় আর কিছুই হতে পারে না।“ বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ঋণ পরিশোধের […]
বিদেশি ঋণ ঝুঁকির নিচে, অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার সকালে গণভবনে ‘শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সামস্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এ নির্দেশনার কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ বিভাগ এ পর্যালোচনা সভার আয়োজন করে। সভায় ‘অফশোর ট্যাক্স অ্যামনেস্টি’ নিয়েও আলোচনা হয়। […]
মানুষের আয় বাড়বে, এবার এমন বাজেট দিতে হবে: সিপিডি

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের সুপারিশ জানাতে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মহামারী এবং তা ঠেকানোর লকডাউনে গত দুই বছরে দেশের ৬০ দশমিক ৫ শতাংশ পরিবার দেনার মধ্যে পড়েছে বলে গত বছর বেসরকারি এক জরিপে উঠে এসেছিল। সিপিডি বলেছে, মহামারীর কারণে বেশিরভাগ নিম্নবিত্ত মানুষের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আয় কমে […]
কারিগরি শিক্ষার প্রশিক্ষকদের প্রশিক্ষক তৈরিতে সহায়তায় আইএলও

কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ‘মাস্টার’ প্রশিক্ষকদের জন্য প্রথমবারের মতো দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (সিবিটিএন্ডএ) প্রশিক্ষণ (লেভেল-৫) আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিয়েছে আইএলওর স্কিলস-২১ প্রকল্প। আইএলও সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক পর্যায়ের একজন মাস্টার প্রশিক্ষকের অধীনে গত ১৪ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত […]
ঋণ নয়, বিনিয়োগও দেখেশুনে নেয় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, শুধু ঋণ নয়, বিনিয়োগও ‘খুব হিসাব করে’ নেয় বাংলাদেশ। অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিরুদ্ধে নানারকম কথা যারা লিখছে। আমি আবারও বলছি- ওই পত্রিকার লেখা পড়ে আমি রাষ্ট্র চালাই না। এখন তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে- এ রকম […]
সার্বজনীন পেনশন আইনের খসড়ায় মতামত দেওয়ার সময় বাড়ল

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এ খসড়ার ওপর সর্বসাধারণ মতামত দিতে পারবেন বলে সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ২৯ মার্চ অর্থ বিভাগের ওয়েবসাইটে (https://mof.portal.gov.bd/site/page/dd8f0829-6531-414e-9a4c-a5354f542986) জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ এর খসড়া প্রকাশ করা হয়। সেসময় ১২ এপ্রিলের মধ্যে ওই খসড়ার ওপর মতামত দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ওই ওয়েবসাইটে নাম, ই-মেইল এবং […]
হাওরে ডুবেছে ৫ হাজার হেক্টর জমির ধান: প্রতিমন্ত্রী

হাওরে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টি হচ্ছে। আমাদের তিনটি স্থানে ভাঙন হয়েছে। ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।” প্রতিমন্ত্রী জানান, গত ১ থেকে ৬ এপ্রিল সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরিমাণ ছিল ১২০৯ মিলিমিটার। ২ […]
কোভিড মহামারীতে প্রকল্পের ক্ষতি: বাড়তি খরচ ও সময় চায় জাপান

ঢাকায় জাপান দূতাবাস ২৭ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বিষয়ে চিঠি পাঠায়। এতে কোভিড ১৯ মহামারীর কারণে বাংলাদেশে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানগুলোর ঠিকভাবে কাজ করতে না পারা এবং সংক্রমণ কমে আসার পর নির্মাণ উপকরণের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সময় এবং ব্যয় যৌক্তিকভাবে বাড়ানোর অনুরোধ জানানো […]
চূড়ান্ত অনুমোদন পেল মেঘনা গ্রুপের কুমিল্লা ইজেড

কুমিল্লার মেঘনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ২৫০ একর জমি নিয়ে এ অর্থনৈতিক অঞ্চল (ইজেড) গড়ে তুলছে মেঘনা গ্রুপ। ভবিষ্যতে এ অঞ্চল ৩৫০ একর পর্যন্ত সম্প্রসারণের সুযোগ ও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের হাতে চূড়ান্ত সনদ তুলে দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন […]