ক্যাটাগরি

জয়দেবপুর-রংপুর মহাসড়কে বসছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা

এর অংশ হিসেবে মহাসড়কের ওই অংশ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) বসানো হচ্ছে। এর মাধ্যমে দুর্ঘটনার বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যানবাহনের তথ্য সংগ্রহ ও গতি শনাক্তকরণের ব্যবস্থাও হবে এর মাধ্যমে। ঢাকায় সড়ক ও জনপথের রোড অপারেশন ইউনিটের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি ন্যাশনাল ডেভলপমেন্ট […]

লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় আগে তথ্যপ্রাপ্তি নিশ্চিতের আহ্বান

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি : ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে নারীর অংশীদারিত্বের অর্ন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান আসে। সভায় মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, “পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মেটা ডিসএগ্রিগেটেড ডেটার সহজপ্রাপ্তি নিশ্চিত করে জেন্ডার ইকুয়ালিটি প্রতিষ্ঠার জন্য দেশের শক্তি ও সক্ষমতাকে কাজে লাগাতে হবে।” […]

পায়রার বিদ্যুৎ খুলনায় সরবরাহ করবে রামপালের মৈত্রী উপকেন্দ্র

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মৈত্রী প্ল্যান্ট সাব-স্টেশনে ৪০০ কেভি জিআইএস সুইচ ইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারটি সক্রিয় করা হয় এবং ধীরে ধীরে চাহিদা অনুসারে বিদ্যুৎ প্রবাহ প্রতিষ্ঠিত হবে। হাই কমিশন বলছে, এই প্রবাহ স্থাপনের মাধ্যমে পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করা […]

সৌদি থেকে কেনা হবে ৬ লাখ টন ইউরিয়া

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে এ প্রস্তাব তুলেছিল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সাবিক এগ্রি নিউট্রিয়েন্টের সঙ্গে এ বিষয়ে চুক্তি করার নীতিগত অনুমোদন দিয়েছে। […]

পদ্মা সেতুতে টোল তুলে লাভও করব: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নে এধরনের নতুন নতুন প্রকল্প হাতে নিতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পদ্মা সেতু প্রসঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠকে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রস্তাবে পদ্মা […]

১০ টাকার নতুন নকশার নোট রোববার আসছে বাজারে

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন নোটেও প্রচলিত ১০ টাকার নোটের মূল রং ও নকশা এবং আকার অপরিবর্তিত থাকছে। তবে নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি লালচের পরিবর্তে সাদা হবে। গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙের হবে। নতুন নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ […]

৫৬ লাখ মানুষকে দক্ষ করার লক্ষ্য জাতীয় কর্মসংস্থান নীতিতে

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় কর্মসংস্থান নীতি ২০২২’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এই নীতিমালা চূড়ান্ত করার আগে দীর্ঘসময় আলোচনা হয়েছে। “এখন যে চতুর্থ শিল্প বিপ্লব আসছে, আধুনিক বিশ্বের প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের উৎপান, প্রযুক্তি ও শ্রমিকের যে দক্ষতা, […]

বন্ডের কিস্তি শোধ আটকে দিল যুক্তরাষ্ট্র, খেলাপি হওয়ার ঝুঁকিতে রাশিয়া

যুক্তরাষ্ট্রের কোষাগারে রক্ষিত রাশিয়ার বৈদেশিক মুদ্রার লেনদেনে নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেইনে যুদ্ধ বন্ধের জন্য মস্কোর ওপর চাপ আরও বাড়ানোর নতুন পদক্ষেপ এটা। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের এই পদক্ষেপের কারণে নিজস্ব কোষাগারে থাকা বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে হাত দিতে হতে পারে মস্কোকে। ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেইনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অবরুদ্ধ করে […]

টেকসই প্রবৃদ্ধির পথেই রয়েছে বাংলাদেশ: এডিবি

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে। সেই হিসেবে এডিবির প্রাক্কলন কিছুটা কম। অবশ্য বিশ্ব ব্যাংকের হিসাবে এবার বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। আর আইএমএফ ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।    মহামারীর শুরুর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে গিয়েছিল […]

পদ্মা সেতু খুলবে বছরের শেষ নাগাদ: প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের উত্তরে সরকার প্রধান এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ […]