১৯০৫ কোটি টাকায় মানিকগঞ্জে যাচ্ছে এসেনশিয়াল ড্রাগস

এজন্য এক হাজার ৯০৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে ওই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে […]
শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশে হবে না: পরিকল্পনামন্ত্রী

তিনি বলেছেন, “কেউ কেউ শ্রীলংকার জায়গায় বাংলাদেশকে বসিয়ে রায় দেন, এটা গ্রহণযোগ্য নয়। এই ধরনের মনোভাব মোটেও ঠিক নয়। “দুই দেশের সমাজ ও অর্থনীতি ভিন্ন। তাদের মূল্যায়ন তারা করবেন। আমরা সতর্কতার সঙ্গে আমাদের অর্থনীতি পরিচালনা করি।” মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন পরিকল্পনামন্ত্রী। শ্রীলঙ্কা এমন বেহাল […]
সার্বজনীন পেনশন: এগোতে হবে ‘সতর্কতার সঙ্গে’

পেনশন তহবিলে নাগরিকদের অর্থ জমার সামর্থ্য বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তবেই আইন চূড়ান্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। সরকারি কর্মচারীদের পেনশন বাদ রেখে বিদ্যমান অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে পেনশন কর্তৃপক্ষের অধীনে আনার পরামর্শও দিয়েছেন তারা। সবার জন্য পেনশন সুবিধা চালুর লক্ষ্য নিয়ে গত ৩০ মার্চ জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইনের খসড়া প্রকাশ করেছে সরকার, যাতে আগামী ১২ এপ্রিল […]
বিবিয়ানায় ত্রুটি: গ্যাস সঙ্কট কাটতে ‘আরও এক দিন’

দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রটিতে ৬টি কূপে সমস্যা দেখা দেওয়ায় রোববার সারাদেশে গ্যাস সঙ্কট দেখা দেয়। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনেও লাগে ধাক্কা। ফলে রোজার প্রথম দিন জনজীবনে ভোগান্তি বাড়ে। সোমবার সারাদিনও একই অবস্থা চলার পর রাতে যোগাযোগ করা হলে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান আশা প্রকাশ করেন, মঙ্গলবার রাতেই সঙ্কট কেটে যাবে। গ্যাসের এই ‘সাময়িক’ সঙ্কটের কারণে […]
এবার আর শ্রীলঙ্কাকে ঋণ দিতে চায় না বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুহূর্তে আমরা ওই ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না, কারণ আমাদেরই এখন অনেক চাহিদা রয়েছে।” ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ। এ […]
উত্তর সিটি, গাজীপুরের লো ভোল্টেজ কমাতে ডেসকোর প্রকল্প

প্রকল্পটি অনুমোদনের জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের কথা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এ কে এম ফজলুল হক। ‘ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এলাকার সিস্টেম লস শূন্য দশমিক ৩৩ শতাংশ কমবে বলে প্রকল্প প্রস্তাবে […]
পাঁচ বছরে ৫১,৩০০ কৃষি যন্ত্রপাতি পাবে কৃষক: মন্ত্রী

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। আব্দুর রাজ্জাক বলেন, “কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে ধানের চারা রোপন এবং ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকট চরম আকার ধারণ করে। এ সংকট উত্তরণে […]
বোরোর বাম্পার ফলনে গোলা ভরার আশা

এবার বোরো মৌসুমে সারাদেশে ২ কোটি ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদনে লক্ষ্য ধরেছিল সরকার। কৃষকরা বলছেন, পরিমিত বৃষ্টি, শীত কম থাকা, উচ্চ ফলনশীল জাত আবাদ বেশি হওয়ার কারণে এবার ফলন বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, নতুন কোনো বিপর্যয় না ঘটলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। দেশে আমনের মৌসুম শেষ হবার পর বোরো ধান রোপণ শুরু হয় […]
কোভিড-১৯: উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরের সর্বনিম্ন

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের ৮৭ হাজার ৭৩৫ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। অর্থবছরের প্রথম নয় মাসের এই ব্যয় আনুপাতিক হারের দিক দিয়ে বিগত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ৪১ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন […]
আগামী বাজেট দরিদ্রদের জন্য: অর্থমন্ত্রী

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অর্থমন্ত্রী। ইতোমধ্যেই বাজেট প্রণয়নের প্রস্তুতি হিসাবে ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে টানা বৈঠক করে যাচ্ছে বাজেট প্রণয়ন কমিটি। মহামারী বিচেনায় নিয়ে ব্যবসা বাণিজ্য ও পণ্যের ওপর শূল্ক কমানোর প্রস্তাব আসছে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিচার্স সেন্টার […]