ক্যাটাগরি

কেনা হচ্ছে আরও ৩০ হাজার মেট্রিন টন ইউরিয়া সার

বুধবার কমিটির নিয়মিত বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসির এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমানের এমডি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া) আবু সালেহ মোস্তফা কামাল। তিনি বলেন, বিসিআইসির প্রস্তাবে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কাছ থেকে ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার […]

খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

৮০ বছর বয়সী ইব্রাহিম খালেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনাভাইরাস থেকে মুক্ত হলেও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। গত ২১ ফেব্রুয়ারি তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। খোন্দকার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার কোভিড নেগেটিভ হয়েছিল। কিন্তু বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।” বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব […]

আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ: ভ্যাকসিনের ‘ভুল’ শোধরাতে নতুন প্রকল্প

ভ্যাকসিন দেওয়ার পরও দেশের নানা প্রান্তে গবাদি পশুর মধ্যে ক্ষুরারোগ (এফএমডি), পেস্টিডেস পেটিস রুমিন্যাট (পিপিআর), লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), বোভাইন টিউবারকোলসিস, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা, ক্লাসিকাল সোয়াইন ফিভার, গোটপক্স এবং পোল্ট্রিতে রাণীক্ষেত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বিএলআরআইয়ের মহাপরিচালক নাথুরাম সরকার বলছেন, জুনোসিস (প্রাণী থেকে মানুষে ছড়ায়- এমন রোগ) ও আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধের জন্য নিয়ে আসা ভ্যাকসিনের গুণগত […]

উন্নয়নের সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই: পরিকল্পনা মন্ত্রী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তার এমন বক্তব্য আসে।   মন্ত্রী বলেন, “আমাদের দেশের উপরের মহলের ৩ থেকে ৪ শতাংশ লোক মনে করে ভাষাগত কারণে আমরা অনুন্নত বা পিছিয়ে রয়েছি। তারা মনে করেন, ইংরেজি না জানার ফলে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। তারা বিশাল বিশাল […]

তখন কর্তার ইচ্ছেমাফিক একনেক সভা হত: পরিকল্পনামন্ত্রী

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল অবহিত সভা হয়। সভায় গত এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার আমলে একনেক সভার প্রস্তুতি ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনায় কয়েক দশক আগের অবস্থা সম্পর্কে আলোকপাত করেন এমএ মান্নান। তিনি বলেন, “জাতির পিতাকে হত্যার পর যখন পরিকল্পিত পথ থেকে সরে গেল তখন প্ল্যানিং কমিশন ছিল […]

মহামারী মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন। বাংলাদেশ সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির […]

এস কে সুর চৌধুরী ও শাহ আলমের ব্যাংক হিসাব তলব

একইসঙ্গে এসকে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগমের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে সব ব্যাংকের কাছে। গত বৃহস্পতিবার সব ব্যাংকে পাঠানো ওই চিঠিতে ২০১৩ সালের জুলাই মাস থেকে ওই পাঁচজনের সকল ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানে লেনদের তথ্য দিতে বলা হয়েছে।  চিঠিতে বলা […]

৫৭ লাখ কৃষক পেয়েছেন ৩৭২ কোটি টাকার প্রণোদনা

কৃষি পুনর্বাসন খাতে চলতি অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া পুরো অর্থ আট মাসেই বিতরণ শেষ হয়েছে বলে কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর কৃষি পুনর্বাসন খাতে বরাদ্দ ছিল ৩০০ কোটি টাকা। পরে আরও ৭২ কোটি টাকা বাড়ানো হয়। এর সবটাই বিতরণ করা হয়েছে। মহামারী করোনা […]

পাহাড়ে বাড়ছে কফির সুবাস

পার্বত্য জেলাগুলো ছাড়িয়ে কফি চাষ ছড়িয়ে পড়েছে নীলফামারী, টাঙ্গাইল ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়। অপ্রচলিত অর্থকরী এই ফসল চাষে উৎসাহ দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রায় সোয়া ২০০ কোটি টাকার আলাদা প্রকল্প নিতে যাচ্ছে সরকারের এ দুই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, স্থানীয়ভাবে কফির জাত, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন আর […]

টিকা আমদানিতে দিতে হবে না অগ্রিম কর

দেশজুড়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলার মধ্যে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে টিকা আমদানিতে অগ্রিম কর অব্যাহতির এই ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে বেসরকারি পর্যায়ে যে কোনো টিকা আমদানিতে পাঁচ শতাংশ অগ্রিম কর পরিশোধ বাধ্যতামূলক ছিল। এনবিআরের প্রজ্ঞাপনে সেই কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]