৬৭২০ এমএমসিএফ এলএনজি কেনা হচ্ছে

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুই ধাপে সিঙ্গাপুরের কোম্পানি ভিটল এশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব তোলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। দেশে দৈনিক এক হাজার (৫০০+৫০০) এমএমসিএফডি এলএনজি সরবরাহে (ইনটেক) সক্ষম দুটি ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট বা […]
৪ লেইনের সিলেট মহাসড়কে দিতে হবে টোল: মন্ত্রী

মঙ্গলবার একনেকে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি অনুমোদনের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অন্যগুলোর তুলনায় এই মহাসড়ক চার লেইনে উন্নীত করার ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন পরিকল্পনামন্ত্রী। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার পর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসের পরিকল্পনামন্ত্রী। মান্নান বলেন, সভায় […]
অর্থনীতি পুনরুদ্ধারে ‘আশাবাদী’ ৭১% ব্যবসায় প্রতিষ্ঠান

কোভিড-১৯ উত্তরণে ব্যবসায় প্রতিষ্ঠানের আত্মবিশ্বাস যাচাইয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ওই জরিপটি পরিচালনা করে। ‘ তৃতীয় পর্যায়ের এই জরিপের যে ফলাফল মঙ্গলবার তুলে ধরা হয়, তাতে জরিপের আওতায় থাকা ৭১ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠান অর্থনীতির ঘুর দাঁড়াবে বলে মনে করেন, যেগুলোর অর্ধেকের বেশির এবিষয়ে জোরালো আশাবাদ প্রকাশিত হয়েছে। এক ওয়েবিনারে […]
পায়রায় বাড়ল ব্যয়, পুরো পরিকল্পনা দেখতে চান প্রধানমন্ত্রী

মঙ্গলবার একনেক প্রকল্পটির সংশোধনী অনুমোদন দেওয়ার সময় প্রকল্পটির সার্বিক অবস্থা দেখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, “পায়রা বন্দর নির্মাণ প্রকল্পটির সংশোধনী অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পরবর্তী একনেক সভায় প্রকল্পটির টোটাল ওয়ার্কপ্ল্যান নিয়ে আসার জন্য বলেছেন। “পায়রা বন্দরের টোটাল ওয়ার্ক প্ল্যান, সামগ্রিক কর্মপরিকল্পনা আগামী একনেক সভায় আনতে হবে। […]
ঋণ খেলাপিদের প্রণোদনা নয়: সিপিডি

২০২০-২১ অর্থবছরে ‘বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সোমবার সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, “যারা ঋণ খেলাপি তাদের প্রণোদনা দেয়া উচিত না। আমরা মনে করি। দুর্বল ব্যাংক এবং যেগুলোতে সুশাসনের ঘাটতি রয়েছে, সেসব ব্যাংকের এই ধরনের প্রণোদনা প্যাকেজে অংশগ্রহণের উচিত হবে না। তাহলে অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে।” […]
জাটকা নিধন বন্ধে জেলেদের জন্য ২৬ হাজার টন চাল বরাদ্দ

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৮টি উপজেলায় ৩ লাখ ২৮ হাজার ৮১৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ফেব্রুয়ারি-মার্চ দুই মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে (২ মাসে ৮০ কেজি) চাল দেওয়া হচ্ছে। সোমবার মৎস্য ও […]
সিলেট মহাসড়ক ৪ লেইন করতে ব্যয় হচ্ছে বেশি

প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদনের জন্য এই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠতে যাচ্ছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের প্রকল্প মুল্যায়ন কমিটির (পিইসি) সায় পেয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন -আল- রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]
‘সম্পূর্ণ স্বয়ংক্রিয়’ কর ব্যবস্থাপনা চান অর্থমন্ত্রী

দেশের কর জিডিপির অনুপাত ১৫ থেকে ১৭ শতাংশে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও জাতীয় রাজস্ব বার্ডকে নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) সম্মেলন কক্ষে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “করের হার বাড়ানোর জন্য এনবিআরকে ডিজিটাল ব্যবস্থায় যেতে […]
খাদ্যপণ্যের আন্তর্জাতিক দরপত্রে সময় কমানোর উদ্যোগ

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পণ্যর দাম বার বার ওঠানামা করার পরিপ্রিক্ষিতে দরপত্রের সময় সংক্রান্ত আইন ও বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার খাদ্য অধিদপ্তর রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চাল ও গম আমদানির লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময় হ্রাস করার নীতিগত অনুমোদন চেয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আবেদন উত্থাপন […]
খেলাপি ঋণের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর

গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোট ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপি হয়েছে ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের সাত দশমিক ৬৬ শতাংশ। এই খেলাপি ঋণের মধ্যে ৪২ হাজার ২৭৪ কোটি টাকা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর। বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ হচ্ছে চার হাজার ৬২ কোটি টাকা। […]