ক্যাটাগরি

দুই লাখ টাকার বেশি কর জুলাই থেকে ই-পেমেন্টে

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত সেমিনার ও ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআরকে অটোমেশনের আওতায় এনে রোডম্যাপ তৈরি করা হয়েছে জানিয়ে তিনি […]

মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি

সোমবার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে মোট ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। এই আহরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ৩৪৬ কোটি টাকা বেশি, অর্থাৎ […]

১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি

সেই লক্ষ্যে আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৪ জানুয়ারি দিনব্যাপী গণশুনানিও করেছে দেশের জ্বালানি খাতের এ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে এ তথ্য প্রতিবেদন আকারে তুলে ধরা হয়। বিইআরসির আইনজীবী এ এম মাসুম ও আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন ওই প্রতিবেদন আদালতে তুলে ধরেন। এছাড়া […]

দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গত বছরের অক্টোবর পর্যন্ত সময়ের এই তথ্য তুলে ধরেন। গত নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছিল। তাতে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৬৭৭ কোটি টাকা কমে ৯৪ হাজার ৪৪০ কোটি টাকায় নেমে এসেছে বলে তথ্য দেওয়া হয়েছিল। মহামারীর মধ্যে বিশেষ […]

ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা

রোববার এক সার্কুলারের মাধ্যমে এই ক্যালেন্ডার ঘোষণা করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। কোন জেলায় কোন ব্যাংকের নেতৃত্বে ছোট ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর করণীয় সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে। করোনাভাইরাস মহামারীর ক্ষতি পুষিয়ে দিতে সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল […]

ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%

২০২০-২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের এ বাস্তবায়ন ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে ২৪ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকার এডিপি ছিল। এ বরাদ্দ থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যয় হয়েছে মাত্র ৫১ হাজার ২৬৬ কোটি […]

দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী

তিনি পাল্টা দাবি করেছেন, প্রণোদনা প্যাকেজসহ সরকারের নানা পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। পরিকল্পনামন্ত্রী বলেন, “এ অবস্থায় দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে বলে সানেম যে তথ্য দিয়েছে, তা কোনোভাবেই সঠিক নয়। তাদের পুনরায় ভালো করে খোঁজ নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। “আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ‘ধারণা […]

মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম

শনিবার ভার্চুয়াল আলোচনায় সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এ জরিপ তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ছিল ২৪ দশামিক ৩০ শতাংশ। “২০১৮ সালে জিইডি সানেমের গবেষণায় দেখা গেছে, দারিদ্র্যের হার ২১ দশমিক ৬০ শতাংশে নেমেছিল। কিন্তু সানেমের ২০২০ […]

মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি

শনিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় একটি জরিপে পাওয়া এই তথ্য তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সিপিডি এবং ব্র্যাকের ম্যাপড ইন বাংলাদেশ প্রকল্প যৌথভাবে এই ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করে। বাংলাদেশে করোনাভাইরাস সঙ্কট শুরুর সাত মাস পর গত অক্টোবরে জরিপ পরিচালনা করে শ্রমিকদের বেকারত্বের এই চিত্র পায় সিপিডি। মোয়াজ্জেম বলেন, এই সময়ে […]

১২৭১ কোটি টাকায় ৩ কোটি টিকা কিনতে মন্ত্রিসভা কমিটির অনুমোদন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা। বিশ্বে মহামারী রূপ […]