পশ্চিমাঞ্চলের সড়ক উন্নয়নে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
বর্তমান বিনিময় হার (১ ডলারে ৮৫ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় চার হাজার ২৫০ কোটি টাকা। এ বিষয়ে সোমবার ভিডিও কনফারেন্সে বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন […]
এবার বকেয়া ঋণের কিস্তি পরিশোধে ‘বিশেষ’ সুবিধা

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর ঋণের কিস্তি পরিশোধ না করলেও খেলাপি না হওয়ার যে ‘বিশেষ’ সুবিধা দেওয়া হয়েছিল তা এখন আর নেই। চলতি মাস থেকে কেউ ঋণের কিস্তি না দিলে নিয়ম অনুযায়ী খেলাপি হয়ে পড়বেন। তবে বকেয়া কিস্তি পরিশোধে ‘বিশেষ’ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক বলেছে, গত […]
৬ মাসে বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে রেকর্ড
অর্থবছরের ছয় মাসে অর্থ ছাড়ের এই পরিমাণ দেশের ইতিহাসে যে কোনো সময়ের তুলনায় বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২৯৯ কোটি ২৮ লাখ ডলারের ঋণ ও অনুদান মিলে বৈদেশিক সহায়তা ছাড় করেছে। এই অঙ্ক গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ কোটি ৫২ লাখ ডলার বেশি। […]
ঋণ পরিশোধে ‘বিশেষ’ ছাড় আর নয়

চলতি মাস থেকে কেউ ঋণের কিস্তি না দিলে নিয়ম অনুযায়ী খেলাপি হয়ে পড়বেন। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বুধবার গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে (ব্যাংকার্স সভা) এ সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার বাংলাদেশ […]
লেনদেন ভারসাম্যে ৪৩২ কোটি ডলার উদ্বৃত্ত

বাংলাদেশ ব্যাংক বুধবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২ কোটি ২০ লাখ ডলার। জুলাই-নভেম্বর সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪০১ কোটি ১০ লাখ (৪.০১ বিলিয়ন) ডলার। আর প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্ত ছিল ৩৫৭ কোটি ৬০ লাখ ডলার। গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই-ডিসেম্বর […]
ইডিএফ: জুন পর্যন্ত ৩ কোটি ডলার করে ঋণ মিলবে

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। কোভিড-১৯ মহামারীতে রপ্তানি আয়ের ‘খরা’ কাটাতে গত ১৭ মে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ- এর সদস্যদের ইডিএফ থেকে ঋণ নেওয়ার সীমা আড়াই কোটি ডলার থেকে বাড়িয়ে তিন কোটি ডলার করেছিল কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে […]
তারা কয়টি গ্রামে গেছে: সানেম প্রসঙ্গে অর্থমন্ত্রী

বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে প্রশোত্তর পর্বে সানেমের সাম্প্রতিক ওই গবেষণার প্রসঙ্গ ধরে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “টেলিফোনের মাধ্যমে ৫০০/৭০০/৩০০ মানুষের সঙ্গে কথা বললে গবেষণা হয় না। তারা যদি মেহেরবানি করে বলতে পারেন যে, কয়টা গ্রামে গিয়েছেন, কয়টা মানুষের সঙ্গে দেখা করেছেন… পুরোটাই অযৌক্তিক, রিয়েল পজিশন থেকে ডেসটর্টেড। আমি […]
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতে সহকারী কর কমিশনার বরখাস্ত

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মঙ্গলবার থেকে তাকে সরকারি এই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এতে বলা হয়, মেজবাহউদ্দিন আহমেদ খুলনার বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব পালনকালে করদাতাদের জমা করা পে অর্ডার, ডিডি, ক্রসচেক ইত্যাদি সরকারের কোষাগারে জমা না দিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করে পরে নিজ স্বাক্ষরিত চেকের মাধ্যমে উত্তোলন করে […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮৪৭ কোটি টাকার কাজ পেল দুই ঠিকাদার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ক্রয় কমিটির বৈঠকে এই দুই প্রকল্প ছাড়া আরও পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের তোলা ‘স্বর্ণ নীতিমালা-২০১৮’ সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বর্ণ আমদানি নীতিমালা আগে থেকেই কার্যকর ছিল। এতদিন ব্যবসায়ীরা স্বর্ণ আমদানি করে বিপণন […]
‘সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায়’ বাড়ছে চাল পেঁয়াজ আলুর দাম

রাষ্ট্রীয় এই গবেষণা সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে উৎপাদন তথ্যের অসামঞ্জস্যও মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। মঙ্গলবার ঢাকার ফার্মগেইটে বিএআরসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বিএআরসির গবেষণা দলের সমন্বয়ক ও প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক অধ্যাপক জাহাঙ্গীর আলম। চালের দাম বৃদ্ধির কারণ উপস্থাপন করেন কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি […]