ক্যাটাগরি

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কমায় মুদ্রা সরবরাহেও লাগাম

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের ২৯ জুলাই ২০২০-২১ অর্থবছরের যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল, তাতে মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৯ দশমিক ৩ শতাংশ। সংশোধন করে তা ১৭ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মুদ্রানীতির এই পরিবর্তনে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য ১৪ দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত রেখে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য ৪৪ দশমিক […]

জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৫.০২%

আগের বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। আর গত ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৫ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। বুধবার একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনের  এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ৫ দশমিক শূন্য ২ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হল, […]

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হল জাইকা

বুধবার ঢাকায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে সরকারি এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় জাইকা। খাদ্য সচিব মোসাম্মৎ নাজমানারা খানুম, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার ও জাইকার প্রতিনিধি ইয়োহ হায়াকাওয়া ‘রেকর্ড অফ ডিসকাশনে’ স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে কর্মকর্তাদের […]

বঙ্গবন্ধু শিল্প নগর উন্নয়ন প্রকল্প অনুমোদন

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি ২১ লাখ টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের এই সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। মিরসরাইয়ে বিশাল চরাঞ্চল […]

কাদের গাফিলতিতে প্রকল্প ব্যয় বাড়ে, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিনি জানান, বুধবার একনেক সভায় সংশোধনের জন্য উপস্থাপিত ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ তিন বছর এবং ব্যয় ২ হাজার ৫৩০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব আসায় প্রধানমন্ত্রী ওই নির্দেশনা দেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, “প্রকল্পটির ব্যয় কেন বাড়ছে তা বিশ্লেষণে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল প্রকল্পে ডিজাইন ছিল না। কাদের গাফিলতির […]

আসছে জিঙ্কসমৃদ্ধ চিকন চালের জাত ব্রি-১০০

ব্রি-৬২, ব্রি-৬৪, ব্রি-৭২, ব্রি-৭৪, ব্রি-৮৪ – এর পর এবার জিঙ্কসমৃদ্ধ নতুন জাত ব্রি-১০০ উদ্ভাবন করেছেন তারা; যে ধানের চাল হবে আরও চিকন, ভাত হবে ঝরঝরে। ব্রির বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য ধানের তুলনায় এই ধানের ফলন যেমন বেশি, তেমনিভাবে জিঙ্কের পরিমাণও থাকছে বেশি। উৎপাদনশীলতা পাশাপাশি জিঙ্ক-আয়রণ সমৃদ্ধ ধানের উৎপাদন বাড়িয়ে ভাতের পুষ্টি গুণাগুণ বাড়াতে ব্রির ১৪ বছরের […]

রপ্তানি আয়ে সুখবর নেই

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি মাসে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৩৪৩ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম। ২০১৯-২০২০ অর্থবছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি ২০২০-২০২১ অর্থবছরের জানুয়ারি মাসে রপ্তানি আয় প্রায় ৫ শতাংশ পিছিয়ে আছে। কোভিড-১৯ মহামারীর কারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে অচলাবস্থা বিরাজ করায় পণ্যের ক্রয় আদেশ কমে গেছে […]

বাংলাদেশে আসছেন ব্রিকস ব্যাংকের প্রেসিডেন্ট

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি বাংলাদেশে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেন বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের উদ্যোগে পাঁচ বছর আগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যুক্ত হতে গত ডিসেম্বরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন […]

বিদ্যুতের ৫৭ শতাংশ যায় আবাসিক খাতে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মঙ্গলবার সংসদে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে উৎপাদিত বিদ্যুতের ৫৭ শতাংশ আবাসিক খাতে, ১০ শতাংশ বাণিজ্যিক খাতে এবং ২৮ শতাংশ শিল্পখাতে ব্যবহৃত হয়েছে। গত ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ছয় হাজার ৭২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও তথ্য দেন প্রতিমন্ত্রী। ফাইল ছবি […]

৩৫% বেশি রেমিটেন্স এসেছে সাত মাসে

গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ১১ দশমিক ০৪ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক সোমবার রেমিটেন্সের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। এই অংক গত বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ২০২০ সালের জানুয়ারিতে ১৬৩ […]