ছয় মাসে বৈধ হয়েছে ১০ হাজার কোটি টাকার অপ্রদর্শিত আয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ৭ হাজার ৬৫০ জন এই সুযোগ নিয়েছেন। তারা ১০ হাজার ২২০ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করায় সরকার মোট ৯৬২ কোটি ৬০ লাখ টাকা কর পেয়েছে। মহামারীর সঙ্কটের মধ্যে চলতি অর্থবছরের বাজেটে অর্থনীতির মূল স্রোতে অর্থ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে […]
আধুনিকায়নের মাধ্যমে পাটকল চালু করার দাবি

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান সংবাদ সম্মেলনে বলেন, “পাট শিল্প নিয়ে পূর্বাপর ভাবনা চিন্তা, গবেষণা, সার্ভে না করে সরকার সমর্থক কতক ট্রেড ইউনিয়ন নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে ও আমলাদের পরামর্শে […]
মহামারীর বছরে ২০% বেশি রেমিটেন্স
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ (২১.৭৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে এসেছে। আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসাবে ২০২০ সালে ২০ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। সদ্য শেষ হওয়া বছরে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, […]
প্রণোদনা: ছোট ঋণ বিতরণের সময় আরেক দফা বাড়ল

এখন নতুন বছরের ৩১ মার্চ পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা। ঋণ বিতরণে আশানুরূপ ফল না পাওয়ায় এ নিয়ে চার দফা বাড়ানো হলো এই সময়। গত ১৩ এপ্রিল এই তহবিলের নীতিমালা ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে অগাস্ট মাস পর্যন্ত এ তহবিল থেকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। পরে তা দুই মাস […]
দেড় বছরের মধ্যে পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্প চালু: কাদের

রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। একযুগের শাসনে জনগণের প্রতি আওয়ামী লীগের অবদান জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “সরকারের যে দায়িত্বটি আমি পালন করছি সেখানে চারটি মেগা প্রজেক্ট আছে, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল, পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলি টানেলের কাজ এগিয়ে চলছে, গতি পেয়েছে।” “সবগুলো […]
সঞ্চয়পত্র: লক্ষ্যের পুরো ঋণ ৫ মাসেই

পুরো অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ করার লক্ষ্য ধরা হয়েছিল বাজেটে, সেখানে জুলাই-নভেম্বর সময়েই ১৯ হাজার ৪৫ কোটি টাকা নেওয়া হয়ে গেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর বৃহস্পতিবার জুলাই-নভেম্বর সময়ের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, এই পাঁচ মাসে ১৯ হাজার ৪৫ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এই অংক গত ২০১৯-২০ অর্থবছরের […]
বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও কমেছে

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সর্বশেষ যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, নভেম্বর মাসে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২১ শতাংশ; আগের অর্থবছরের নভেম্বরে যা ৯ দশমিক ৮৭ শতাংশ ছিল। ২০২০-২১ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার ৯০২ কোটি টাকা। আগের […]
বিশেষ সুবিধা নেওয়া ঋণ খেলাপিদের জন্যও মহামারীর ছাড়

যেসব ঋণ খেলাপি ২০১৯ সালে যারা ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ নিয়েছিলেন, তারাও ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কিস্তি না দিলে খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবেন না। বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে […]
৪৩ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই খবরে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “নতুন বছরের শুরুতেই জাতির জন্য এটি অত্যন্ত সুখকর একটি ঘটনা।” মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করেই রিজার্ভ নতুন এ উচ্চতায় উঠেছে। সেজন্য […]
তৃতীয় দফায় ভারত থেকে আসবে আরও ৫০ হাজার টন চাল

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম (ভার্চুয়াল) সভায় এ ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২ ও ৯ ডিসেম্বর ৫০ হাজার টন করে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে অর্থমন্ত্রী বলেন, “মহামারীর কারণে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি […]