অর্থনীতি ২০২০: মহামারীর খাদ থেকে ঘুরে দাঁড়ানোর আশা নতুন বছরে

শেষ প্রান্তিকে এসে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ জাগিয়ে রেখেছে শঙ্কা। সেই উদ্বেগ সঙ্গী করেই ২০২১ সালে প্রবেশ করছে বাংলাদেশ। আশার কথা হল, এই মহামারী যতটা বিপদে বাংলাদেশকে ফেলবে বলে ধারণা করা হচ্ছিল, সরকারের সময়োচিত বিভিন্ন পদক্ষেপে তা অনেক ক্ষেত্রে এড়ানো গেছে। সোয়া লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ অর্থনীতির চাকা সচল রাখতে […]
আয়কর রিটার্ন: ব্যাংকের কাজ সারতে হবে বুধবারের মধ্যে

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তু ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সকল ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। “এ অবস্থায়, আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর বুধবারের মধ্যে সম্পন্ন করার জন্য করদাতাগণকে অনুরোধ করা যাচ্ছে।” আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আয়কর বিবরণী জমা […]
লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত ৪১১ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৯০ লাখ ডলার। অক্টোবর পর্যন্ত চার মাসে উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪০৫ কোটি ৪০ লাখ ডলার। জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্ত ছিল ৩৫৭ কোটি ৬০ লাখ ডলার। গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে লেনদেন ভারসাম্যে […]
প্রণোদনা: কৃষকের ঋণ পাওয়ার সময় আরও বাড়ল

মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ তহবিল থেকে ঋণ পাবেন কৃষকরা। বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ওই ঋণের জন্য যে নীতিমালা ঘোষণা করেছিল তাতে বলা হয়েছিল, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে। কিন্তু ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় ২০ […]
নিলামে প্রথম শরিয়াহ বন্ডে অংশীদার হলেন দুই ব্যক্তি, ৩৭ প্রতিষ্ঠান

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই নিলামের মাধ্যমে সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের জন্য চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই বন্ড ইস্যু করছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, দুজন ব্যক্তি এবং ৩৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৩৯টি আবেদন জমা পড়ে নিলামে। চার হাজার […]
ভার্চুয়াল আইডি কার্ডধারী আইটি ফ্রিল্যান্সারদের জন্য সহজ ঋণ

রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পের মধ্যে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যে তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে। “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকার ফ্রিল্যান্সিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ […]
ভোজ্য তেলে ৭০%, ডালে ৬০% ঘাটতি

একইভাবে ডালের চাহিদার ৬০ শতাংশ এবং মসলায় ৩০-৩২ শতাংশ ঘাটতি রয়েছে বলে উঠে এসেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট–বিএআরআই এর এক যৌথ প্রতিবেদনে। তবে ‘কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে ২০২৩ সালের মধ্যে এসব খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে […]
কোভিড-১৯: দ্বিতীয় প্রণোদনা পরিকল্পনা তৈরির নির্দেশ
বুধবার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চূড়ান্তকরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারীর দ্বিতীয় ঢেউকে সামনে রেখে আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানিয়েছেন। করোনাভাইরাস মহামারীতে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা নামার শুরুতেই গত মার্চে সরকার সোয়া লাখ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এই অঙ্ক […]
কোয়ারেন্টিনে এত কষ্ট: অর্থমন্ত্রী

সিঙ্গাপুর থেকেই বুধবার ভার্চুয়াল মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, “আমি এখন সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।“ চিকিৎসার জন্য […]
নেপালে রপ্তানির জন্য কাফকো থেকে সার কেনায় সায়

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষ সিঙ্গাপুর থেকে ভার্চুয়াল বিফ্রিংয়ে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা এ তথ্য জানান। চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ২৯ নভেম্বর সিঙ্গাপুরে যান, সেখান থেকেই তিনি বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। স্থানীয় […]