আগামী জুন পর্যন্ত ৩০ লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে: ব্রি

সেখানে বলা হয়েছে, দেশে এ বছর অতিবৃষ্টিতে কয়েক দফা বন্যায় ৩৫টি জেলার আমন ধান ক্ষতিগ্রস্ত হলেও সারা বছরের উৎপাদন ও চাহিদা বিবেচনা করলে দেশে খাদ্য ঘাটতির ‘আপাতত কোনো আশঙ্কা নেই’। ব্রি’র ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা এম আব্দুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক মাস ধরে দেশের ১৪টি কৃষি অঞ্চলে জরিপ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ইনস্টিটিউট […]
আসছে ৮ হাজার কোটি টাকার শরিয়াহ বন্ড ‘সুকুক’

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই শরিয়াহভিত্তিক বন্ড বাব ‘সুকুক’ বাজারে আসবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সুকুক একটি আরবি শব্দ, যার মাধ্যমে সিলমোহর দিয়ে কাউকে আইনি অধিকার দেওয়া বোঝায়। শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড ‘সুকুক’ নামেই পরিচিত। এই বন্ডের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করে সরকারের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। প্রথমবারের মত শরিয়াহভিত্তিক এই […]
৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের ইসলামী বন্ড ‘সুকুক’ আসছে

মঙ্গলবার অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সুকুক ইস্যু করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয়ের মাসেই অর্থ বিভাগ শরীয়াহভিত্তিক বিনিয়োগ […]
একনেকে যাচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেইন প্রকল্প: কাদের

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন। ২০১৬ সালের অক্টোবরে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেইনে উন্নীতকরণসহ ২৭টি প্রকল্পে চীনা অর্থায়নের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে […]
নরসিংদীর সড়ক উন্নয়ন ও মার্কেট নির্মাণে ৭৯৫ কোটি টাকার প্রকল্প

এই প্রকল্পের আওতায় জেলায় ১৪টি মার্কেটও নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৭৯৫ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম জানিয়েছেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে […]
সরকারি বাসায় না থাকলেও ভাড়া কেটে নিতে নির্দেশ

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদেরকে ওই বাসায় থাকতেই হবে। যদি না থাকেন, তাহলে তারা বাসাভাড়া বাবদ যে ভাতা পাওয়ার, সেটা পাবেন না।” বৈঠকে ‘রাজশাহী প্রকৌশল […]
এনজিও ও নাগরিক সংগঠনগুলোকে একমঞ্চে আনতে নতুন জোট
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাশেদা কে চৌধুরী রাশেদা কে চৌধুরী বলেন, এ জোটের উদ্দেশ্য এনজিও, তাদের নেটওয়ার্ক ও সিএসওর মধ্যে আরও আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও উন্নয়নমূলক কাজের প্রভাব মূল্যায়ন, বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, স্বার্থসংশ্লিষ্ট […]
এক কোটি টাকার বেশি প্রবাসী বন্ড কেনা যাবে না

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একক নামে তিনটি প্রবাসী বন্ডে মোট বিনিয়োগের পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারবে না। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারির পর সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইনে যাই বলা থাকুক, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট […]
নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে নীতিমালা অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালা, ২০২০’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্য পণ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে উৎপাদনের শুরু থেকে সংগ্রহ ও সংগ্রহের পরে যেমন- মাঠ থেকে সংগ্রহ, প্যাকেজিং, পরিবহন ইত্যাদি পর্যায়ে উত্তম কৃষি চর্চা […]
মানব উন্নয়নে অগ্রগতি ধরে রাখায় জোর

তিনি বলেন, “মোটা দাগে আমরা ভালো করেছি, এটা নিয়ে কারও মনে কোনো সন্দেহ সংশয় নেই। তবে কিছু জায়গায় সেভাবে ভালো করতে পারি নাই, এটা দোষের কিছু না, সেক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।” গতবছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইউএনডিপি গত ১৫ ডিসেম্বর যে ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০২০’ প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, এবার ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ […]