ক্যাটাগরি

জাইকা তহবিল থেকে ঋণে সুদ হার ৫%

এখন থেকে এই তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে, এতদিন যে সুদ হার ছিল ৭ শতাংশ। সেই সঙ্গে, যেসব কোম্পানির বার্ষিক রপ্তানির পরিমাণ এক লাখ ডলার, তারাও এই  তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবে। এতদিন বছরে ন্যূনতম ১০ লাখ ডলার রপ্তানি করে- এমন কোম্পানিই এ তহবিল থেকে ঋণ পেত। বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানি, […]

মহামারী পরবর্তী সময়ের প্রস্তুতি নেওয়ার কথা বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মী নিয়োগকারী দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে অবশ্যই কর্মী প্রয়োজন হবে এবং শ্রমবাজার আবার স্বাভাবিক হবে। এই প্রত্যাশায় আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে আমরা আমাদের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে […]

সাইবার নিরাপত্তায় হুমকি এলে ‘করার কিছু থাকে না’

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে শনিবার সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘আর্থিক খাতে নিত্য নতুন সাইবার আক্রমণ প্রতিরোধ’ শীর্ষক ওয়েবিনারে একথা বলেন তিনি। সবাইকে সতর্ক করে সিটিও ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি জাকির হাসান বলেন, “সাইবার সিকিউরিটিতে থ্রেট আসলে তখন কোনো পদক্ষেপ কাজে লাগে না। আগের থেকে কোনো ব্যাবস্থা বা প্রস্তুতি গ্রহণ না করলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।”   বাংলাদেশে […]

টিকার জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৯০০ কোটি ডলার দেবে এডিবি

শুক্রবার এডিবির এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, “এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে।”     এপিভিএএক্স এর আওতায় টিকা কেনার […]

জ্বালানি খাতে ১০ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফ্রান্স

বৃহস্পতিবার ঢাকায় ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নত ডিজিটাল সল্যুশনের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে ত্বরান্বিত করবে এই ঋণ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফডির সার্বভৌম রেয়াতি ঋণ খাত থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা। ডিপিডিসির কন্সট্রাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ সাবস্টেশন অ্যান্ড ইনস্টলেশন অফ দ্য ক্যাপাসিটর ব্যাংক ইন পাওয়ার […]

রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছুঁইছুঁই

বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আগামী সপ্তাহেই অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি […]

তিন দিন ভ্যাট সার্কেল অফিস খোলা রাখবে এনবিআর

আগামী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে এসব অফিস খোলা রাখা হবে বলে শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, “ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে এনবিআর শুধু ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ ১২ […]

রেমিটেন্সে বড় ধস

মার্চ মাসের চেয়েও খারাপ অবস্থা নিয়ে শুরু হয়েছে এপ্রিল মাস। গত বছরের এপ্রিল মাসের প্রথম আট দিনে (১ এপ্রিল থেকে ৮ এপ্রিল)৪৩ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। চলতি এপ্রিল মাসের এই আট দিনে এসেছে তার অর্ধেকেরও কম; মাত্র ২০ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]

ফের ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক

সোমবারও আন্তঃব্যাংক মুদ্রাবাজারের দরে ১৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান জানিয়েছেন। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় কমে যাওয়ায় বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। অনেক ব্যাংকের হাতে থাকা ডলার দিয়ে এলসির দায় পরিশোধ করা যাচ্ছে না। “চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়েই এখন […]

সাড়ে ১৭ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে ছয় লাখ মেট্রিক টন বোরো ধান কেনা হবে। এর বাইরে ২৮ টাকা কেজি দরে আরও ৭৭ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান-চাল এবং […]