ক্যাটাগরি

ইডিএফ বেড়ে ৫০০ কোটি ডলার, সুদের হার কমে ২%

সেসঙ্গে রপ্তানিকারকদের জন্য তহবিল থেকে ঋণের সুদের হার কমিয়ে ২ শতাংশে বেঁধে দিয়ে মঙ্গলবার সার্কুলার জারি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করা হয়েছে। “এখন ইডিএফ থেকে ঋণ নিলে লাইবর রেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। […]

প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে সানেম, তবে…

সোমবার  এক বিবৃতিতে এই প্রণোদনা প্যাকেজ বিষয়ে প্রতিক্রিয়ায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন,“আমরা সরকারের আর্থিক প্রণোদনাকে স্বাগত জানাই। তবে  সামনের জাতীয় বাজেটকে লক্ষ্য করে চারটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। >> এই আর্থিক প্যাকেজের মধ্যে স্বাস্থ্য-খাতে বড় বরাদ্ধ প্রয়োজন, যেটা ঘোষিত আর্থিক প্রণোদনায় উল্লেখ নেই। এই মুহূর্তে কম গুরুত্বপূর্ণ সরকারি খরচ কমিয়ে বাজেটে স্বাস্থ্য খাতে […]

করোনাভাইরাস: দাতাদের থেকে ২৬০ কোটি ডলার চায় বাংলাদেশ

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২২ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংকের কাছে ৮৫ কোটি ডলার, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছে ৭৫ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির কাছে ৬০ কোটি ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবির কাছে ২৫ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবির কাছে ১৫ কোটি ডলার চাওয়া হয়েছে। এ […]

বাংলাদেশের জন্য ব্রিটেনের ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল

তহবিলের পুরোটাই বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থার মাধ্যমে মহামারী ছড়ানো ঠেকাতে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা খাতে ব্যয় করা হবে। সোমবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে এই অর্থ কোথায় খরচ হবে তার একটি হিসাবও দেওয়া হয়েছে। কভিড-১৯ এর ক্ষেত্রে জাতীয় প্রস্তুতি ও মোকাবেলার পরিকল্পনা এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতির জন্য ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল থেকে […]

লকডাউনের মধ্যেও সঞ্চয়পত্রের মুনাফা তুলতে পারবেন গ্রাহকরা

একইসঙ্গে যে সব সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হযে যাবে, তার আসলও তোলা যাবে বলে রোববার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে, সীমিত আকারে যে ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে তার আওতায় গ্রাহকরা বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত হবে। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে […]

বাজেটে কর ছাড়, কিস্তিতে কর শোধের প্রস্তাব সিপিডির

২০২০-২১ অর্থবছরের আসন্ন বাজেট সামনে রেখে রোববার লিখিত প্রস্তাবনা জাতীয় রাজ্স্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয় বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য্য জানিয়েছেন। অভ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের কারণে ‘ডেডলক’ থাকায় এবারের বাজেট প্রস্তাবনার সফট কপি ইমেইলে ও হার্ড কপি এনবিআরে পাঠাতে হয়েছে। তিনি বলেন, বাজট প্রস্তাবনায় […]

করোনাভাইরাস সঙ্কটেও মার্চে মূল্যস্ফীতি কম

গত বছরের মার্চ মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির এ হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। লকডাউনের আগে গত মাসে ঢাকাসহ সারা দেশে সাধারণ মানুষের ভোগ্যপণ্য কিনে মজুদ করে রাখার প্রবণতা থেকে ব্যাপক কেনাকাটা করায় অনেক পণ্যের দাম চড়া ছিল। তার প্রতিফলন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তৈরি করা […]

৯% সুদহার ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের অর্থনীতিও যে বড় ধরনের সংকটে পড়েছে, এক অংকের এই সুদহার তা কাটাতে সহায়তা করবে বলেও কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক আলোচনার পর ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দিয়ে তা ১ এপ্রিল […]

করোনাভাইরাস: আরো সাড়ে ৮ হাজার টন চাল, ৫ কোটি টাকা বরাদ্দ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এই বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি পাঠিয়েছে। জেলা প্রশাসকদের দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করতে বলা হয়েছে। সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করে বলে জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি […]

শিশু খাদ্য আমদানিতে এলসি মার্জিন সর্বোচ্চ ৫%

বিকল্প শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা বাড়ছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও জরুরিভিত্তিতে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আর্ন্তজাতিক ও স্থানীয় বাজারে শিশু খাদের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে অত্যাবশ্যক পণ্য বিবেচনায় বাজারে শিশু খাদ্যের মূল্যে স্থিতিশীলতা  বজায় রাখা এবং সরবরাহে […]