ক্যাটাগরি

শিশু খাদ্য আমদানিতে এলসি মার্জিন সর্বোচ্চ ৫%

বিকল্প শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা বাড়ছে

শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও জরুরিভিত্তিতে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তাতে বলা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আর্ন্তজাতিক ও স্থানীয় বাজারে শিশু খাদের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে অত্যাবশ্যক পণ্য বিবেচনায় বাজারে শিশু খাদ্যের মূল্যে স্থিতিশীলতা  বজায় রাখা এবং সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় শিশু খাদ্য আমদানির ঋণপত্র স্থাপনের (এলসি) ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা যাবে।

৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।