রোববার থেকে ঢাকায় মিলবে ১০ টাকা কেজির চাল

রোববার থেকে ঢাকার মিরপুরের ৭নম্বর ওয়ার্ডের শিয়ালবাড়ীর রূপনগর ঝিলপাড় বস্তি এবং মহাখালীর সাততলা বস্তি এলাকায় এই বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে এই চাল কেনা যাবে। একজন ভোক্তা সপ্তাহে একবার পাঁচ কেজি চাল কিনতে পারবেন। রোববার থেকে ঢাকায় এ […]
কোভিড-১৯: বাংলাদেশের জন্য ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকার এই ঋণের অর্থ নির্দিষ্ট কিছু স্বাস্থ্য কেন্দ্রে নভেল করোনাভাইরাস পরীক্ষা, চিকিৎসা, সন্দেহভাজনদের কোয়ারেন্টিন ব্যবস্থাপনা ও ক্রিনিং ব্যবস্থার উন্নয়নে ব্যয় হবে বলে শনিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৩০ বছর মেয়াদী এই ঋণের জন্য বাংলাদেশকে কী হারে সুদ দিতে হবে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তবে […]
কোভিড-১৯ সামলাতে পারলে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৮%: এডিবি

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কিছুটা কমে ৭ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি। প্রবৃদ্ধির কিছুটা শ্লথ গতির পেছনে বৈশ্বিক চাহিদায় নেতিবাচক প্রবণতার কথা শুক্রবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০ নামে সংস্থাটির শীর্ষ হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, দ্রুত বর্ধনশীল […]
অর্থনীতি পুনরুদ্ধারে সানেমের আট দফা

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে ২০২১ সাল থেকে শুরু হতে যাওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে দুই বছর পিছিয়ে দিয়ে এতে বেশ কিছু সংস্কার আনার দাবিও জানিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে চীনের উহান শহরে শুরু হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সব ধরনের কাজ বন্ধ রেখে ঘরবন্দি হয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। […]
এসইআইপিতে প্রশিক্ষিতদের সহায়তায় এডিবির ১৩ লাখ ডলার

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় সহায়তার পরিমাণ ১১ কোটি পাঁচ লাখ টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ জানান, এসইআইপি প্রকল্পে এখন ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। “কোভিড-১৯ মোকাবিলায় সারাদেশ লকডাউন করার কারণে এই প্রকল্পের প্রশিক্ষণার্থীদের জীবন যাপন এবং প্রশিক্ষণ […]
আঁধার নেমেছে রেমিটেন্সেও

গোটা বিশ্ব এই মহামারীর কবলে পড়ায় রেমিটেন্স অচিরে যে আবার জেগে উঠবে না, সে বিষয়ে কোনো সংশয় নেই অর্থনীতিবিদদের। বাংলাদেশের জিডিপিতে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের অবদান ১২ শতাংশের মতো। সদ্য শেষ হওয়া মার্চ মাসে ১২৮ কোটি ৬৮ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। আগের […]
ফসল উৎপাদন অব্যাহত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কৃষিমন্ত্রী হিসেবে আমি নিশ্চয়তা দিতে চাই, কৃষির উৎপাদন ও ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং এটি অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। “ইতোমধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে চলমান বোরো মৌসুমের অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন- সার, বীজ, বালাইনাশক, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র, জ্বালানি, কৃষিজাত পণ্যের পরিবহন এবং ক্রয়-বিক্রয় […]
বিক্রি নেই, তেলের দাম ঠেকতে পারে ‘শূন্যে’

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে তেলের দাম নিয়ে দ্বন্দ্বের পর থেকে উৎপাদনে তেজিভাব রয়েছে। যুক্তরাষ্ট্রও আগ বাড়িয়ে তেলের উৎপাদন বন্ধ করতে চায় না। এমতাবস্থায় তেলের সরবরাহে এমন উপচে পড়া পরিস্থিতি হতে পারে যে, বিক্রি না হওয়া কোটি কোটি ব্যারেল তেল গুদামজাত করার জায়গা শিগগিরই ফুরিয়ে আসতে পারে। দাম নেমে যেতে পারে শূন্যের কাছাকাছি। নভেল করোনাভাইরাসের […]
করোনাভাইরাস তহবিলের টাকা গার্মেন্ট মালিকরা পাবেন ঋণ হিসেবে

বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই অর্থের যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। আর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে যে অর্থের প্রয়োজন তা জানিয়ে গার্মেন্ট মালিকরা ব্যাংকের কাছ থেকে ২ শতাংশ হার সুদে ঋণ নিতে পারবেন ওই তহবিল থেকে। এই ঋণের গ্রেস পিরিয়ড হবে ছয় মাস। অর্থাৎ, ঋণ নেওয়ার পর প্রথম ৬ মাস তাদের কিস্তি দিতে হবে না। ঋণের পুরো অর্থ শোধ […]
করোনাভাইরাস: ৩৩ বছরের সবচেয়ে বাজে পরিস্থিতিতে বিশ্ব পুঁজিবাজার

যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ও লন্ডনের এফটিএসই ১০০ সূচকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১৯৮৭ সালের পর সর্বোচ্চ দরপতন হয়েছে। এই তিন মাসে বিশ্বের প্রধান সূচক দুটি ২৩ শতাংশ ও ২৫ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ এই ত্রৈমাসিকে ২০ শতাংশ দর হারিয়েছে, যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ দরপতন। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার কমাতে দেশে দেশে বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড […]