ক্যাটাগরি

স্বদেশ

যখন সে বুঝতে পারলো তাদের অনেকদিন দেশে ফেরা হবে না, তখন থেকেই তার দেশের জন্য মন কেমন করতো। এখানে তার দাদা-দাদি, নানা-নানি আছে। খালা-মামা-চাচা-ফুপুরা রয়েছে। কাজিনরা রয়েছে। ওখানেতো মা-বাবা ছাড়া কেউ নেই। মন খারাপ লাগলেই সে ভিডিও কলে কথা বলে সবার সাথে। তার সবচেয়ে বেশি কথা হয় মৌলি খালামনির সাথে। মাত্র একবছর হয়েছে পিউ দেশ […]

খাঁচা

মায়ের হাত ধরে সৈকতে হাঁটছে জয়িতা। কখনো বাবার হাত ধরছে। সমুদ্রের ঢেউয়ের খেলা আর শাঁ-শাঁ শব্দে খুব মজা পাচ্ছে। হাঁটতে হাঁটতে বারবার লাফিয়ে উঠছে। একসময় সৈকতের ছাতার নিচে ওরা বসলো। একটু পরই সূর্য ডুবে যাবে সমুদ্রের জলে। জয়িতা দেখলো সৈকতের বালুতে কতগুলো লাল পিঁপড়ে একটি মরা কাঁকড়া টেনে নিয়ে যাচ্ছে। জয়িতার মনটা আঁতকে উঠলো। মা মা এই দেখো কাঁকড়াটা মরে গেছে। মা বিরক্ত হয়ে বললেন, ওই দেখো সূর্য ডুবছে, ওই দিকে তাকাও। […]

পাহাড়ের দুর্গমে গড়া একটি স্কুলের কাহিনি

২০০৪ সালে অনিয়মিত যাত্রা শুরু করে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বিদ্যালয়টি আজকের অবস্থানে এসেছে। এখন মোটামুটি সারা বিশ্বের বাংলাদেশিদের কাছে ‘স্বপ্ননগর বিদ্যানিকেতন’ নামটি সুপরিচিত। কিন্তু শুরু থেকেই এর উদ্যোক্তাদের বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে। ২০০৯ সালে স্বপ্ননগর নিয়মিত স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ‘স্বপ্ননগর বিদ্যানিকেতন’ গড়ে উঠেছে পাহাড়ের সুবিধাবঞ্চিত চা-পল্লীতে। যেখানে পড়াশোনার কথা ভাবাই যায় না, […]

বোধ

বিনুর ঘরের দুই দিকে সিঙেল দুইটা খাট, একটা বিনুর আর অন্যটা দাদার। বিনুর কখনই ভালো লাগে না দাদার সাথে একঘরে ঘুমোতে। দাদা কিছুই বুঝতে চায় না, রাতে হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে দাদা, আবার কোন কোন দিন বিনুকে টেনে উঠিয়ে দেয়। দাদাকে দেখার জন্য মণিমামাকে রেখেছে মা, রাতে উঠে গেলে মেঝেতে শোয়া মণিমামার […]

মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস পাঠে সহায়ক একটি গ্রন্থ

পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভের জন্য স্বাধীনতাকামী লক্ষ কোটি প্রাণের আবেগ দুর্দমনীয় হয়ে উঠে বিদ্রোহ ও প্রতিরোধের অগ্নিগিরির রূপ লাভ করে ছড়িয়ে পড়েছিলো বাংলার শহরে ও গ্রামে। বছরটি ১৯৭১, সর্বস্তরের জনযোদ্ধাদের সম্মিলিত শপথে ও সংগ্রামে অপরাজেয় সময় একাত্তর। আধুনিক মারণাস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ সাধারণ কিষাণ-শ্রমিক-ছাত্র ঐক্যবদ্ধ হয়ে মাত্র নয় মাসে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। […]

জেনি এখন আকাশের তারা

জেনি সব চেনে। সবার সঙ্গে তার ভাব। যেমন একটি ব্যাঙ তার বন্ধু। ব্যাঙের যখন ক্ষুধা পায় তখন খাবার দিতে হয়। না খেলে বাঁচবে না। ছোটো জেনির মুখে এমন কথা শুনে যে কেউ অবাক হয়। ঘরে খাটের নিচে ব্যাঙ থাকে। খাবার দিত। সেখানে দিন দিন ব্যাঙের সংখ্যা বাড়ে খাওয়ার লোভে। খুশি হয় জেনি। খাবার পেলেই খাটের […]

হি হি হি

ছাদে বসেছিলাম। দেখলাম ছোট্ট একজন উড়ছেন। পরির বাচ্চা নাকি? হাত লম্বা করে আকাশ থেকে পেড়ে আনলাম বাচ্চাকে। ‘কে রে তুই?’ বাচ্চা হেসে দিলো, ‘হি-হি-হি!’ ‘হাসির কী হলো? তুই কে?’ ‘হি-হি-হি!’ ‘আরে বোকা বাচ্চা! তুই কে? তোর নাম কী?’ ‘হি-হি-হি!’ ‘আবার হাসে! কী মুশকিল!’ ‘হি! হি! হি! তুমি বোকা! আমার নাম হলো, হি-হি-হি!’ ‘হি-হি-হি, আচ্ছা। হি-হি-হি। […]

জাদুর কাঠি

যাবার সময় বেশ খানিকটা সময় বাবা মায়ের সাথে কথা বলেন। ডাক্তার কথা বলার সময় কেমন মুখ গম্ভীর করে কথা বলেন। মা-বাবা অসহায় হয়ে তাকিয়ে থাকেন। চলে যাওয়ার সময় বাবার কাঁধে হাত রাখেন। মা তখন নিজের কান্না সামলাতে পারেন না। অথচ এতো কিছুর পরও টুকটুকিকে কেউ কিছু বলে না। ডাক্তার আঙ্কেলের সাথে মা-বাবার কথোপকথন পর্ব অবশ্য […]

ঘুড়ি

একতাই বল   নয় মারে এক ভীষণ ঘুষি আটের গালে কষে আট সারাক্ষণ ঘুষির কারণ খুঁজছে মগজ চষে!   আট জিগালো— ঘুষির কারণ বলল তখন নয়ে— বড়োভাইয়ের ইচ্ছে এটা থাক সিঁটিয়ে ভয়ে।   আটের তখন ইচ্ছে হলো সাত খেলো এক ঘুষি সাতের হাতে ছয় বাবাজি দৌড়ে পালায় পুষি।   পরম্পরায় ঘুষির খেলা এক অবধি চলে একের হাতে মার খাবে ঠিক শূন্য— সবাই বলে।   কিন্তু একি! এক বলে— আয় শূন্য আমার ভায়া বড়োভাইয়ের মার খাবি না থাকব হয়ে ছায়া।   তখন থেকে শূন্য এবং এক মিলে হয় দশে নয় থেকে আট বিচ্ছুগুলো থাকল ওদের বশে।   রহস্য এক ঘুড়ি   খোকা— ভাবছে শুধু ভাবছে বসে হচ্ছে কেবল বোকা কোমল মনে জাগছে জানি প্রশ্ন থোকা থোকা। হচ্ছে কেবল বোকা!   ভাবে— কেমন করে প্রশ্নগুলোর সঠিক জবাব পাবে জানতে জবাব মধুসূদন স্যারের কাছে যাবে? সঠিক জবাব পাবে!   ঘুড়ি— পাখনাবিহীন রঙিন কাগজ করছে ওড়াউড়ি কেমন ম্যাজিক দেখায় ঘুড়ি জানে চাঁদের বুড়ি? মন্ত্র-ওড়াউড়ি!   […]

চলো যাই মহাকাশ

হয়তো বা তোমাদেরও কেউ কেউ সেদিন মহাকাশে পাড়ি দেবে নানা কাজে। এমন দিনের শুরু হিসেবে মহাকাশে একটা পাকাপোক্ত ল্যাবোরেটরি বানাবার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। ওটা মহাকাশে থাকবে আর পৃথিবী থেকে নানা বিজ্ঞানীরা দরকার মতো সেখানে গিয়ে কিছুদিন থেকে কাজ করে আবার ফিরে আসবেন। যেমন করে দেশের বিজ্ঞানীরা বিদেশের ল্যাবরেটরিতে কিছুদিন কাটিয়ে আসেন, অনেকটা তেমনি। […]