ক্যাটাগরি

ঠাকুরদার বাঘ শিকার

সারা বছর অপেক্ষা করে থাকতাম কখন স্কুলে গ্রীষ্মের বা শীতের ছুটি পরবে আর আমি অনেক মাইল পেরিয়ে আসব ঠাকুরদার কাছে আর খুউব আনন্দে কাটাব। পড়াশোনা নেই, মায়ের শাসন নেই, কেবল খেলা আর ঠাকুরদার নানা রকমের অভিজ্ঞতার গল্প শোনা। ঠাকুরদাকে আমি দাদুভাই ডাকতাম। যখন তিনি নিজের গল্পের ঝুলি নিয়ে বসতেন, আমি দাদুভাইয়ের কোল ঘেঁষে বসে গোল-গোল […]

উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: তৃতীয় কিস্তি

“উঁহু। এখন নয়। সবকিছুর একটা সময় থাকে। পরিবেশ থাকে।” মুকুল জানে উনি ঠিক বলেছেন। দূরে টিলাটা এখন দেখা যাচ্ছে, গাছপালার ফাঁক দিয়ে। টিলাটার গায়ে এখন সন্ধ্যা গড়াচ্ছে। মনে হচ্ছে আরেকটু হাঁটলেই টিলার তলায় যেন পৌঁছে যাওয়া যাবে। কিন্তু তা নয়। টিলার কাছে পৌঁছতে হলে অন্তত এক ঘণ্টা পা চালাতে হবে। পাহাড়ের নিয়ম হল তাকে দূর […]

বাংলা নামের এই দেশটি

শীত এসেছে   শীত এসেছে হাওয়ায় চড়ে মনটা লাগে ভালো, শিশির ভেজা দূর্বাঘাসে সূর্যিটা দেয় আলো।   ভোরে যখন শিশির ঝরে সবুজ দূর্বা ঘাসে, মনটা তখন মন থাকে না ঝিলমিলিয়ে হাসে।   খেজুর রসের পিঠে-পায়েশ খেতে মজা কি যে, শীতল হাওয়া গায়ে মেখে ঘুরে বেড়াই নিজে।   শীত এসেছে ছড়িয়ে হাওয়া আলতো পায়ে পায়ে, নামলো […]

সাতশো পয়তাল্লিশতম জন্মদিনে আমস্টারডাম

আমস্টারডামের অত্যন্ত মনকাড়া সাতশো পয়তাল্লিশতম জন্মদিনের সম্মানে ইতিহাসের যে ঘটনাগুলো আজকের শহরটিকে তৈরি করেছে তা একবার দেখে নেওয়া যাক। আমস্টারডামের উৎস ১২৭৫ সালে যখন আমস্টেলের কাছাকাছি বসবাসকারী মানুষকে জলপথে অবাধে যাতায়াত করতে দেয়ার তথাকথিত টোল সুবিধা দেওয়া হয়েছিল সেই ইতিহাসে আমস্টারডাম শহরের নামটি প্রথম খুঁজে পাওয়া যায়। এর প্রায় ত্রিশ বছর পর তেরশো কিংবা তেরশো […]

পুটি

পুটির বয়স মোটে ১৫। কিন্তু পুরোই যেন গিন্নী মা। নিজের স্কুল আর কোচিংয়ের পড়া তো রয়েছেই। তার মধ্যে ঘরের কাজ যেমন- ঘর গোছানো, পর্দা লাগানো, ঝাড়ু দেয়া , মোছামুছি, দাদির ডাক্তার দেখিয়ে মেডিকেল টেস্ট করিয়ে আনা, ওষুধ খাওয়ানো, বাবার ফতুয়ার বোতাম লাগানো বা মায়ের শাড়ির কুচি গুছিয়ে আঁচলে সেফটিপিন লাগানো, শসার খোসা ছাড়ানো, বাসন মাজা, […]

১৯৭১: কীভাবে এলো আত্মসমর্পণের সেই টেবিল?

দুই বাহিনীর শীর্ষ সেনা কর্মকর্তারা তৈরি। সামরিক আয়োজনও প্রায় শেষ। কিন্তু দলিলে সই করতে গেলে লাগবে একটি টেবিল। তড়িঘড়ি করে সেটাও জোগাড় করে ফেলা হলো। জাতীয় জাদুঘরে রাখা আছে ওই টেবিলটি। তিন হাত বাই দেড় হাত টেবিল। ওপরের কাঠে চারদিকে ঢেউ-খেলানো নকশা। পায়ার নকশা বলতে লম্বা দুটি খাঁজ, বিশেষ কোনো কারুকাজ নেই। পায়াগুলো ক্রমশ ওপর […]

উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য, দ্বিতীয় কিস্তি

ছোটমামা বললেন, “অবশ্যই ঘটে যায়। মানুষ আজ অবধি যা কিছু কল্পনা করেছে, সব কোথাও না কোথাও ঠিকই ঘটে গেছে। বাস্তব আর কল্পনার মধ্যে তো কোনো সীমারেখাই নেই রে ভাগ্নে! কে তাদের আলাদা করবে?” মুকুল বলল, “তাহলে যে মানুষ ড্রাগন কল্পনা করেছে, ইউনিকর্ন কল্পনা করেছে, সেসবের কী হবে?” ছোটমামা উদাসভাবে বললেন, “সবই আছে রে মুকুল! কোথাও […]

সত্যিকারের রাজা ও অন্যান্য ছড়া

বাবা বাবা ছাড়া একটা আকাশ তারা হয়ে চোখে জেগে আছে জানি না কার শোকে। তারাগুলো গোমড়া মুখে বসে কী সব অঙ্ক যাচ্ছে যে আজ কষে। বুঝি না সেই অঙ্ক হাবিজাবি মা বলে আয় খোকন বাড়ি যাবি। আমি বলি যাব না আর বাড়ি বাবা ছাড়া থাকতে কি মা পারি? বাবা আমায় গেল একা ফেলে ওই আকাশের […]

লাল সবুজ জামা

আজ কেন যেন তার খুব ইচ্ছে হলো জামাটা এখানে কেন রাখা হয়েছে, রাখার উদ্দেশ্য কী তা জানা। রাকিব জামাটার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় তার মামা ইজার এসে বললেন, ‘রাকিব, জামার দিকে তাকিয়ে কী দেখছ?’ রাকিব বলল, ‘মামা, জামাটা এখানে এভাবে রাখার রহস্য জানতে চাই।’ মামা আগ্রহ নিয়ে বললেন, ‘তুমি ঠিক ধরেছ। রহস্য নয়, মূল […]

মনজুরে মওলার ‘বাঘ ভূত বেড়াল ও মশা’

“মশা মশায় গেলেন কোথায়? উড়ছিলে তো এতক্ষণ ভীষণ দাপট, কানের কাছে প্লেনের কী গর্জন।   ভয়টি ছিলো, নাকের মধ্যে যেতেন যদি সেধিয়ে বর পালাতো ভুলে গিয়ে একটু পরে তার বিয়ে।”   কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা ১৯৪০ সালের পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। তবে সব ছাপিয়ে […]