পানি দূষণ রোধে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে গবেষণা প্রকল্প

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর প্রাক্তন শিক্ষার্থী নাদিম হোসেন আদরের নেতৃত্বে একদল প্রকৌশলী এবং পরিবেশবিদ পাইলট এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই দলের অন্যতম দুই সদস্য জিহান এবং মালিহা। ভবিষ্যতে সবগুলো ক্যাম্পে […]
শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজার নামে ঢাবিতে ভবনের নামকরণ দাবি
মঙ্গলবার সংগঠনটির সভাপতি এস এম মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। তাদের এই দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। গৌরব ৭১ এর বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি গণমাধ্যমের বদৌলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ সংক্রান্ত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ […]
জাবির দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে

সিন্ডিকেট সভার এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সশরীরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম (উইকেন্ড প্রোগ্রাম এবং জাবি স্কুল ও কলেজসহ) বন্ধ থাকবে। তবে অনলাইনে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া মেডিকেল সেন্টারসহ জরুরি পরিষেবাগুলোও চালু থাকবে বলে জানানো হয়। […]
উচ্চশিক্ষায় স্টেট ইউনিভার্সিটির ‘প্রান্তিক প্রসার’ প্রকল্প
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জানায়, এ প্রকল্পের আওতায় সমাজের পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চশিক্ষা লাভে আগ্রহী, তাদের নানা রকম সু্যোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কেবল আর্থিক সামর্থ্যের অভাবে মেধাবী শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে উদ্দেশ্যেই এ প্রকল্পটি চালু করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি। এ প্রকল্পের অধীনে সারা দেশকে মোট […]
এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত

রোববার থেকে এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা শুরুর কথা ছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা স্থগিতের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, “করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো […]
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে নতুন উপ-উপাচার্য

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক নিয়াজকে উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র অ্যাকাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র অ্যাকাডেমিক অ্যাডভাইজার এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) […]
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

বৃহস্পতিবার দুপুরে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির পঞ্চম সভায় নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি www.gstadmission.ac.bd ওয়েবসাইটের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এই ওয়েবসাইটের মাধ্যমে দুপুর ১২ টায় ভর্তিচ্ছুরা আবেদন শুরু করেন, বিকাল পর্যন্ত ২০ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন প্রক্রিয়া […]
স্টেট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি শুরু

বিশ্ববিদ্যালয়ের সাত মসজিদ রোডের মূল ক্যাম্পাস এবং দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে এ ভর্তি কার্যক্রম চলছে বলে এসইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনটি অনুষদের আওতাধীন স্থাপত্য, বিজনেস স্টাডিজ, গণমাধ্যম ও সাংবাদিকতা, ইংলিশ স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফার্মাসি, আইন এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধুমাত্র […]
নেপালের রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্র্যাক উপাচার্যের সাক্ষাত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নিতে গত সপ্তাহে বাংলাদেশে আসেন প্রতিবেশী দুই দেশের দুই নেতা। তখনই তাদের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাত হয় বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন উপাচার্য প্রফেসর চ্যাং। নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপাচার্য ছাড়াও ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) জনাথন কার্টমেল […]
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং কবি মুহম্মদ নূরুল হুদা রোববার এই আলোচনা সভায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক এএনএম মেশকাত উদ্দীন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, […]