ক্যাটাগরি

ইউনাইটেডের পরামর্শকের ভূমিকায় থাকছেন না রাংনিক

ফলে আসছে মৌসুম থেকে ইউনাইটেডের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকছে না। পারস্পরিক সমঝোতায় সিদ্ধান্তটি হওয়ার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। “গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য রালফ রাংনিককে আমরা ধন্যবাদ জানাই। রালফকে তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।” দলের বাজে পারফরম্যান্সের দায়ে উলে গুনার সুলশারকে ছাঁটাই করার […]

দ্রুত প্রতি-আক্রমণের কৌশল শেখাচ্ছেন কাবরেরা

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে রোববারের অনুশীলনে ঘর সামলে দ্রুত পাল্টা আক্রমণে ওঠার কৌশল শিখিয়েছেন এই স্প্যানিশ কোচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন কৌশল প্রয়োগের বিষয়টি সবাইকে […]

ফাইনালে বিশৃঙ্খলা, আয়োজকদের উপর ক্ষুব্ধ রবার্টসন

ফ্রান্সের প্যারিসে শনিবারের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। স্পেন ও ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাবের ফাইনাল ঘিরে উন্মাদনা ছিল আকাশছোঁয়া। সারা বিশ্ব অপেক্ষায় ছিল দারুণ এক ফাইনালের। আয়োজকদের সঠিক ব্যবস্থাপনার ঘাটতিতে শুরুতেই সেই রোমাঞ্চে লাগে ধাক্কা। তিন দফায় ফাইনাল শুরুর সময় […]

রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো

শনিবারের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো ইউরোপ সেরা হয়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির অধিনায়ক মার্সেলো এই ম্যাচে ছিলেন না শুরুর একাদশে। বদলি হিসেবেও নামানো হয়নি তাকে। নিজে না খেললেও দল অন্তপ্রাণ মার্সেলোর উচ্ছ্বাসের একটুও কমতি ছিল না। ম্যাচের শেষ বাঁশির পর এই ব্রাজিলিয়ানের দিকে ক্যামেরা ঘুরতেই দেখা যায়, তার চোখ […]

‘এমবাপে বিষয়টি এখন অতীত, সময়টা উৎসবের’

তিনি আরও বললেন, পিএসজি ফরোয়ার্ডের বিষয়টি এখন তাদের কাছে অতীত। এখন কেবল ইউরোপ সেরার মুকুট আরও একবার মাথায় পরার আনন্দে ডুবে থাকার সময়। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল। এই প্রতিযোগিতার আগে থেকেই সফলতম দল তারা। রেকর্ডের সেই পাতা আরও সমৃদ্ধ করল চতুর্দশ শিরোপা জিতে। এমবাপেকে ঘিরে গত […]

হঠাৎ মোহামেডানকে বিদায় বললেন কোচ শন লেন

রোববার হঠাৎ করেই নিজের ও সহকারী কোচ জেমস ম্যাকলনের পদত্যাগের বিষয়টি মোহামেডানকে জানিয়েছেন লেন। চিঠিতে ৫৮ বছর বয়সী ইংলিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচ মোহামেডান কর্তৃপক্ষের বিপক্ষে তুলেছেন এন্তার অভিযোগ। চিঠিতে তিনি লিখেছেন, “গত চার বছর ধরে এই দলটির সঙ্গে কাজ করা ছিল দারুণ চ্যালেঞ্জিং এবং সম্মানের, কিন্তু এখন আমার মনে হচ্ছে (ভিন্নপথে) এগিয়ে যাওয়ার সময় […]

ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে রোববার এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের বাকি তিন গোলদাতা আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেল বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে জিমি-মিমোরা মুখোমুখি হবেন ওমানকে ৫-২ গোলে হারানো পাকিস্তানের। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা […]

আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। শেষ হয়ে যায় তাদের ‘ট্রেবল’ জয়ের স্বপ্নও। কিছুদিন আগেও তাদের স্বপ্ন ছিল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ‘কোয়াড্রপল’ জয়ের। ইংলিশ লিগ কাপ ও এফএ কাপ জিতে তারা ছিল স্বপ্ন পূরণের পথে। কিন্তু বড় দুটি শিরোপার পথে তাদেরকে হতাশায় পুড়তে হয় শেষ ধাপে। ইংলিশ […]

কোর্তোয়ার আশা, প্রাপ্য সম্মান এবার পাবেন তিনি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শনিবার প্যারিসে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। তবে ম্যাচ জুড়ে অসাধারণ সব সেভ করে রিয়ালের জয়ের মূল নায়ক আসলে কোর্তোয়া। ম্যাচে মোট ৯টি সেভ করেন তিনি। ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবচেয়ে বেশি সেভ করার রেকর্ড এটি। আতলেতিকো মাদ্রিদের […]

ব্যালন ডি’অর জয়ে প্রমাণের আর কিছু দেখেন না বেনজেমা

বেনজেমার অসাধারণ এক মৌসুমের সমাপ্তি হলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব দিয়ে। ফাইনালে যদিও গোল করতে পারেননি তিনি। একবার অবশ্য তার পা থেকে বল ঢুকেছিল জালে, তবে তা বাতিল হয় অফসাইডের খাড়ায়। গোল না পেলেও ফাইনালে তার পারফরম্যান্স যথারীতি ছিল দারুণ। চ্যাম্পিয়ন্স লিগে এবার ১৫ গোল বেনজেমার, আসরের সর্বোচ্চ গোল তারই। ১৫ গোলের ১০টিই করেছেন নক […]