ক্যাটাগরি

অনেকেই মেসির খেলার ধরন বোঝে না: নেইমার

গত অগাস্টে বার্সেলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্কের পাঠ চুকিয়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। ক্লাব ফুটবলে কাতালান দলটি ছাড়া ক্যারিয়ারে আগে অন্য কোথাও না খেললেও খেলোয়াড় হিসেবে মেসি যে মানের, তাতে ধারণা করা হচ্ছিল নতুন ক্লাবেও অনায়াসে ডানা মেলবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি অ’র জয়ী তারকা। মৌসুমের বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে মেসির ঝলক দেখা […]

কঠিন চ্যালেঞ্জ জয়ের প্রস্তুতি জিকো-রানা-নাঈমদের

ইন্দোনেশিয়ার বাংদুংয়ে সি জালাক হারুপাত স্টেডিয়ামে সোমবার প্রস্তুতি সেরেছে দল। হালকা চোটের কারণে এ দিন মিডফিল্ডার সোহেল রানা অনুশীলন করেননি বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে গোলরক্ষক তিন জন-আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও মোহাম্মদ নাঈম। ১৭ মে থেকে শুরু হওয়া ক্যাম্পে ছিলেন রানা ও নাঈম। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ শেষ করে […]

জোকোভিচের বিপক্ষে ম্যাচটা রোলাঁ গারোঁয় আমার শেষ হতে পারে: নাদাল

ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল। আগামী শুক্রবার ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া নাদাল তার আগে বললেন, রোলাঁ গারোঁয় এটিই হতে পারে তার শেষ ম্যাচ। ক্যারিয়ারে ঠিক কোথায় থামবেন, তিনিই তা ভালো জানেন। তবে এমন কথা বলার পেছনের কারণটা হয়তো সাম্প্রতিক সময়ে তার ছন্দহীনতা। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে তরুণ ফেলিক্স ওজি-আলিয়াসসিমের বিপক্ষে কঠিন […]

‘এগিয়ে যাওয়ার পর নিজেকে বলেছিলাম, সব সেভ করতে হবে’

প্যারিসের ফাইনালে গত রোববার ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো শিরোপা জিতে নেয় রিয়াল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি ভিনিসিউস করলেও পাদপ্রদীপের আলোয় ঠিকই রয়ে গেছেন কোর্তোয়া। ম্যাচ জুড়ে অসাধারণ সব সেভ করে রিয়ালের জয়ের মূল নায়ক যে তিনিই। সেদিন মোট ৯টি সেভ করেন তিনি। ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবচেয়ে […]

৯ বছরে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়ালকে বিদায় বললেন ইসকো

চুক্তির মেয়াদ শেষে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় রিয়ালকে বিদায় জানান ইসকো। “৯ বছর পর রিয়াল মাদ্রিদে আমার পথচলা শেষ করলাম। এটা এমন এক ক্লাব, যারা আমার শৈশবের সব স্বপ্ন বাস্তবায়ন করাকে সম্ভব করেছে।” ৩০ বছর বয়সী ইসকোর সঙ্গে যে চুক্তি নবায়ন করা হচ্ছে না, কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। আপাতত ফ্রি এজেন্ট […]

সিবেলেসে রিয়ালের ইউরোপ জয়ের উৎসব

  স্পোর্টস ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 30 May 2022 04:15 PM BdST Updated: 30 May 2022 05:43 PM BdST এই তো মাসখানেক আগেই লা লিগা জিতে সিবেলেস স্কয়ারে এসেছিল রিয়াল মাদ্রিদের পুরো দল। হাজারো সমর্থকদের সঙ্গে আনন্দ-উল্লাসে-উৎসবে মিলেছিল কোচ-খেলোয়াড়রা। এবারের উপলক্ষ আরও বড়; আসরজুড়ে নাটকীয়-অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লেখার পর প্যারিসের ফাইনালে লিভারপুলকে হারিয়ে […]

টিভি সূচি (সোমবার, ৩০ মে ২০২২)

  স্পোর্টস ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 30 May 2022 08:20 AM BdST Updated: 30 May 2022 08:20 AM BdST ফরাসি ওপেন   বেলা ৩টা সনি টেন ২, সনি সিক্স

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে জোকোভিচের সামনে নাদাল

রোলাঁ গারোঁয় রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে সামর্থ্যের সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফেলিক্স। এখানে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নকে চমকে দিয়ে জিতে নেন প্রথম সেট। এরপর নাদালের ঘুরে দাঁড়ানো, আবার ফেলিক্সের উত্থান, এভাবেই বারবার বাঁকবদলের ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। ম্যাচ নির্ধারণী সেটেও অনেকটা পথ দুজন এগিয়ে যান সমানে-সমান। অবশেষে অষ্টম গেমে সার্ভিস ব্রেক করে মোড় ঘুড়িয়ে দেন […]

‘৭ মিনিটেই’ গ্যারেথ বেলের পঞ্চম

ইউরোপ সেরার লড়াইয়ে প্যারিসে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল। বেল স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। এবারের আসরে মাত্র ৭ মিনিট খেলার সুযোগ হয়েছে ৩২ বছর বয়সী উইঙ্গারের; শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৩ মিনিট আর কোয়ার্টার-ফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে ৪ মিনিট। দুই ম্যাচেই শেষ দিকে করিম বেনজেমার বদলি […]

নাটক, রোমাঞ্চ আর অবিশ্বাস্য পথচলায় রিয়ালের ‘১৪’

কার্লো আনচেলত্তির হাত ধরে এলো ১৪ নম্বর ট্রফি, দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী দলের চেয়ে যা দ্বিগুণ! কেমন ছিল তাদের আরও একবার ইউরোপের রাজা বনে যাওয়ার পথচলা? দলের শক্তি বিবেচনায় মৌসুমের শুরুতে সম্ভাবনার পাল্লাই বা কতটা হেলে ছিল তাদের দিকে? জবাব খুঁজতে ফিরে তাকাতে হবে পেছন পানে। এক নজরে দেখলে একে একে চোখে ভাসে অবিশ্বাস্য সব […]