‘টানা ১০ বুন্ডেসলিগা জয় অনেক বড় অর্জন’

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। এদিন সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেন। পরে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে এমরে কান ব্যবধান কমানোর পর শেষ দিকে জামাল মুসিয়ালা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন। একই সঙ্গে নিশ্চিত হয় বায়ার্নের লিগ শিরোপা। ১৯৬৩ […]
‘মুখ ফিরিয়ে নেওয়া’ পিএসজি সমর্থকদের কাছে ভুল স্বীকার লিওনার্দোর

শনিবার রাতে লঁসের বিপক্ষে ১-১ ড্র করে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে পিএসজি। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা। অপেশাদার যুগে একটিসহ সমান সংখ্যক শিরোপা জিতেছে মার্সেইও। কিন্তু এই প্রাপ্তির মধ্যে সান্ত্বনা খুঁজে পাচ্ছে না দলটির সমর্থকরা। বরং চ্যাম্পিয়ন্স লিগের না পারার ক্ষোভে এখনও তারা […]
শিরোপা জয়ের পর পিএসজির চ্যালেঞ্জ এখন এমবাপেকে ধরে রাখা

লঁসের বিপক্ষে শনিবার ১-১ গোলে ড্র করে চার ম্যাচ বাকি রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে পিএসজি। আগের চার ম্যাচে সাত গোল করা এমবাপে এই ম্যাচে গোল করতে পারেননি। তবে ম্যাচের পর মূল আলোচনা তাকে ঘিরেই। এই মৌসুম দিয়েই পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিতে পারেন যে কোনো ক্লাবে। […]
টিভি সূচি (রোববার, ২৪ এপ্রিল ২০২২)

ঢাকা প্রিমিয়ার লিগ লেজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড, সকাল ৯টা টি স্পোর্টস টিভি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সকাল ৯টা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, সকাল ৯টা টি স্পোর্টস ডিজিটাল সিটি ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন, সকাল ৯টা বিসিবি ইউটিউব আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, […]
ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বেতিস

সেভিয়ায় শনিবার রাতের ফাইনালে বোরহা ইগলেসিয়াসের গোলে বেতিস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হুগো দুরো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উৎসব শুরু করে বেতিস। টাইব্রেকারে বেতিসের পাঁচ শটের সবকটিই পায় জালের দেখা। বিপরীতে ভালেন্সিয়ার চারটি শটে গোল হয়। তাদের চতুর্থ শট নিতে এসে উড়িয়ে মারেন যুক্তরাষ্ট্রের […]
পিএসজির রেকর্ড দশম শিরোপা

দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা লঁসের বিপক্ষে ঘরের মাঠে শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শিরোপা নিশ্চিত করতে এখানে হার এড়ালেই চলত স্বাগতিকদের। আগের চার ম্যাচে সাত গোল করা কিলিয়ান এমবাপে একের পর এক সুযোগ নষ্ট করায় অপেক্ষা বাড়তে পারত দলের। তবে মেসির গোলে আগেভাগেই উৎসবের উপলক্ষ পেল প্যারিসের দলটি। গত মৌসুমে […]
ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্নের টানা দশম শিরোপা

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার শিরোপা লড়াই জিইয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ডর্টমুন্ডের সামনে। তবে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা। ৩-১ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হলো ইউলিয়ান নাগেলসমানের দল। সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে এমরে কান ব্যবধান কমানোর পর শেষ দিকে জামাল মুসিয়ালা জালে […]
‘আমার চোখে আমিই সেরা’

ফুটবল ম্যাগাজিন ‘ফোরফোরটু’-কে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, নিজেকে এখন বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন তিনি। দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের সমন্বয়ে চলতি বছরের ব্যালন ডি’অর জেতার আলোচনায় সালাহর সঙ্গে আছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। আগেই লিগ কাপ ঘরে তোলা লিভারপুল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানে সমানে লড়ছে। […]
রিয়াল ম্যাচের আগে জেসুসের ৪ গোলে উড়ল সিটি

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৫-১ গোলে জিতেছে সিটি। চার গোল জেসুসের; অন্যটি রদ্রির। ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন হাসান কামারা। দাপুটে জয়ে লিগ টেবিলে ঘাড়ে শ্বাস ফেলা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার দল। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ৭৬। আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি […]
বার্সার এবারের ‘লক্ষ্য রানার্সআপ, পরেরবার শিরোপা’

২০২১-২২ মৌসুমের শুরু থেকে উল্টো পথে থাকা বার্সেলোনা এক পর্যায়ে লিগ টেবিলে নেমে গিয়েছিল নবম স্থানে। দলের টানা ব্যর্থতার কারণে গত অক্টোবরে ছাঁটাই করা হয় ওই সময়ের কোচ রোনাল্ড কুমানকে। এরপর গত নভেম্বরে তার স্থলাভিষিক্ত হন শাভি। স্পেনের বিশ্বকাপ জয়ী তারকার হাত ধরে ধীরে ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব […]