অলসতায় বাজে ফল, মানতে নারাজ টুখেল

প্রিমিয়ার লিগে গত বুধবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ৪-২ গোলে হারে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে যা তাদের টানা তৃতীয় হার। দলটির এই দুঃস্বপ্নের শুরু চলতি মাসের শুরুতে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রিমিয়ার লিগের যে ম্যাচে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। এরপর চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে […]
সেঞ্চুরি ছোঁয়া গোল সদ্যপ্রয়াত সন্তানকে উৎসর্গ করলেন রোনালদো

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচের ৩২ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে ইউনাইটেড। কোণঠাসা হয়ে পড়া দলকে দারুণ নৈপুণ্যে ৩৪তম মিনিটে লড়াইয়ে ফেরান রোনালদো। বাঁ দিক থেকে নেমানিয়া মাতিচ ক্রস বাড়ান ডি-বক্সে। ছয় গজ বক্সের মুখে সঙ্গে লেগে থাকা দুই খেলোয়াড়ের সামনে থেকে শটে প্রিমিয়ার লিগে নিজের শততম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। মাইলফলক […]
ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে চারে আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠেছে আর্সেনাল। নুনো তাভারেস ও বুকায়ো সাকার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান কমান রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি থেকে সমতা টানার সুযোগ হাতছাড়া করেন ফের্নান্দেস। পরে চমৎকার গোলে ব্যবধান আরও বাড়ান গ্রানিত জাকা। পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে হারল ইউনাইটেড। […]
ইউনাইটেডে ধরন পাল্টাবেন না টেন হাগ

আয়াক্স ছেড়ে চলতি মৌসুম শেষে ইউনাইটেডে যোগ দেবেন টেন হাগ। তিন বছরের চুক্তিতে তার যোগ দেওয়ার খবর বৃহস্পতিবার জানায় ক্লাব কর্তৃপক্ষ। এই আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে থেকেই টেন হাগের কাজের ধরন, ইউনাইটেডে তিনি তাতে পরিবর্তন আনবেন কি-না কিংবা বদল না আনলে রোনালদো-ম্যাগুইয়ার-দাভিদ দে হেয়াদের মতো বড় তারকাদের দলে তা কতটা কার্যকর হবে, সেসব নিয়ে চলছে […]
ব্রাজিলের বিপক্ষে স্থগিত ম্যাচটি খেলতে আর্জেন্টিনার আপত্তি

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গত শুক্রবার ফিফার পাঠানো একটি চিঠি প্রকাশিত হয়েছে। সেখানে গত বছর স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর আয়োজন করার জন্য বলা হয়েছে। এএফএ উপদেষ্টা আন্দ্রেস উরিচ আর্জেন্টিনার টেলিভিশনে ফিফার সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। “আমাদের বিশ্বাস, সিদ্ধান্তটি ন্যায্য নয় এবং আমরা মনে করি, আর্জেন্টিনার কারণে ম্যাচটি বাতিল হয়নি। আমাদের বিষয়টি আদালতে নিয়ে যেতে হবে […]
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন ‘ওপেন হার্ট অপারেশন’

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি এবার ধুঁকছে লিগে। ৩৩ ম্যাচে স্রেফ ৫৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় আছে ছয় নম্বরে। নাটকীয় কিছু না হলে এবার শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জোরাল নয়। ক্লাবের পুনর্গঠন প্রক্রিয়া অবশ্য শুরু হয়ে গেছে। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এরিক টেন হাগকে। এই মৌসুম […]
টিভি সূচি (শনিবার, ২৩ এপ্রিল ২০২২)

আইপিএল কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্স, বিকেল ৪টা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ প্রিমিয়ার লিগ আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড, বিকেল ৫:৩০ ম্যানচেস্টার সিটি-ওয়াটফোর্ড, রাত ৮টা ব্রেন্টফোর্ড-টটেনহ্যাম হটস্পার, রাত ১০:৩০ স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২ বুন্ডেসলিগা লাইপজিগ-ইউনিয়ন বার্লিন, সন্ধ্যা ৭:৩০ বায়ার্ন […]
তুরস্কে রোমান-রুবেলদের ব্যর্থতায় বিবর্ণ বাংলাদেশ

তুরস্কের আন্তালায় শুক্রবার শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ৫-৫ সমতার পর টাইব্রেকারে ৬-৫ সেটে তুরস্কের গোরকান মারাসের কাছে হেরে যান টোকিও অলিম্পিকসে খেলা রোমান। ইন্দোনেশিয়ার রিয়াউ সালসাবিল্লাকে ৭-১ সেটে হারিয়ে শেষ ষোলোয় উঠার পর পথ হারান সাগর। ইউক্রেনের ইভান কোঝোকারের কাছে হেরে যান একই ব্যবধানে। বাংলাদেশের আরেক আর্চার রুবেলের যাত্রা থেমেছে শেষ ষোলোয় ওঠার ম্যাচেই; তিনি […]
ছেলে হারানোর শোক কাটিয়ে অনুশীলনে রোনালদো

পর্তুগিজ তারকার মাঠে ফেরার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রাংনিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার নবজাতক যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারানোর দুঃসংবাদ জানান রোনালদো। স্বাভাবিকভাবেই পরদিন লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। অ্যানফিল্ডের ম্যাচটিতে ৪-০ গোলে উড়ে যায় রাংনিকের দল। ওই হারে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে জোর ধাক্কা […]
রিয়াল নিজেদের ভাগ্যবান ভাবতে পারে: আলভেস

চলতি মৌসুমের শুরু থেকে উল্টো পথে ছিল রিয়াল ও বার্সেলোনা। স্পেনের সফলতম দলটি এগিয়ে যাচ্ছিল শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আর বার্সেলোনার তখনকার কোচ রোনাল্ড কুমানের দলকে লড়তে হচ্ছিল পয়েন্ট টেবিলে শীর্ষ দশে থাকতেই। কাম্প নউয়ের দলটির টানা ব্যর্থতার কারণে গত অক্টোবরে ছাঁটাই করা হয় ডাচ কোচকে। নভেম্বরে তার স্থলাভিষিক্ত হন শাভি এরনান্দেস। তার হাত ধরে ধীরে […]