রোনালদোর ছেলের মৃত্যু

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ মহাতারকা নিজেই এই দুঃসংবাদ জানান। রোনালদো ও জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয়, ছেলেকে হারানোর কষ্টে তারা ‘বিধ্বস্ত।’ “খুব কষ্টের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে যে, আমাদের শিশু পুত্র আমাদের ছেড়ে চলে গেছে। এটা কতটা কষ্টের, তা কেবল মাত্র মা-বাবাই বুঝতে পারে।” “একমাত্র শিশু কন্যাই আমাদের […]
শিগগির গোল পাবেন সালাহ, বিশ্বাস কোচের

সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহ তার সবশেষ তিন গোল করেন পেনাল্টি থেকে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে গত ১২ মার্চ সবশেষ জালের দেখা পান তিনি। এর আগে ২৩ ফেব্রুয়ারি লিডসের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। পেনাল্টি বাদে সালাহ সবশেষ জালের দেখা পেয়েছিলেন গত ১৯ ফেব্রুয়ারি, নরিচ সিটির বিপক্ষে। সেই থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের উদ্দেশ্যে ৪১টি ‘নন […]
আবাহনী-মোহনবাগান দুই দলের কাছেই ‘ফাইনাল’

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। বাড়ির উঠানে সমর্থকদের সামনে খেলবে মোহনবাগান, অতিথি আবাহনী। মাঠের লড়াইয়ের আগে সম্প্রীতির গানের বদলে বাজছে যুদ্ধের দামামা। বাছাইয়ের দ্বিতীয় ধাপ মোহনবাগান পেরিয়ে এসেছে দাপুটে জয়ে; শ্রীলঙ্কার দল ব্লু স্টারকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে। আবাহনী প্লে-অফের মঞ্চে উঠে এসেছে ওয়াকওভার পেয়ে; মালদ্বীপের […]
‘এমন প্রত্যাবর্তন কেবল রিয়ালের পক্ষেই সম্ভব’

চলতি মৌসুমে বেশ কয়েকবার পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। গত এক মাসের একটু বেশি সময়েই তারা এমনটা করে দেখিয়েছে তিনবার। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো ও শেষ আটের পর সবশেষ লা লিগায় সেভিয়ার বিপক্ষে দেখিয়েছে তার ঝলক। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে এক পর্যায়ে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে […]
লেভানদোভস্কির বায়ার্ন ছাড়ার কারণ দেখেন না নাগেলসমান

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালের জুলাইয়ে বায়ার্নে পাড়ি দেন লেভানদোভস্কি। জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে তার ৮ বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ে নিজেকে ক্লাবটির গোলমুখের কান্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ৩৩ বছর বয়সী তারকা। টানা তিন মৌসুম ধরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছে লেভানদোভস্কির নাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে ৫৫ গোল […]
‘ওয়েম্বলিতে ৫ ফাইনাল হেরেছি, এবার জেতার পালা’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার এফএ কাপের সেমি-ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। রুবেন লোফ্টাস-চিক দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মাউন্ট। একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে চেলসি খেলবে লিভারপুলের বিপক্ষে। শেষ চারের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে অ্যানফিল্ডের দলটি। ওয়েম্বলিতে গত কয়েক বছরে বারবার তেতো অভিজ্ঞতা হয়েছে মাউন্টের। […]
‘ইউনাইটেডের টার্গেট’ টেন হাগকে রাখতে ‘সবকিছু করবে’ আয়াক্স

ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের মেয়াদ শেষ হবে চলতি মৌসুমের শেষে। তাই স্থায়ী কোচ নিয়োগের জন্য কাজ করছে ইংলিশ ক্লাবটি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, টেন হাগের সঙ্গে চুক্তি করতে অনেকটা এগিয়ে গেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। টেন হাগ ২০১৭ সালের ডিসেম্বরে আয়াক্সের দায়িত্ব নেন। ২০১৯ ও ২০২১ সালে দলকে জেতান লিগ শিরোপা। ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও ওঠে […]
‘রিয়ালের বিপক্ষে সংশয়ে ছিল সেভিয়া’

২০১৮ সালে স্বল্প সময়ে রিয়ালের কোচ হিসেবে কাজ করা এই স্প্যানিয়ার্ডের মনে হচ্ছে, মাদ্রিদের দলটির বিপক্ষে তার দলের যেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসে কমতি ছিল। সেভিয়ার মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জেতে রিয়াল। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের সফলতম দলটি। অথচ প্রথমার্ধে ম্যাচের যে চিত্র ছিল, […]
‘রিয়ালের হোঁচট খাওয়ার অপেক্ষায় সবাই, রিয়াল হোঁচট খায় না’

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এমন বড় ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে দেওয়া কঠিন। কিন্তু রিয়াল তো ভালোবাসে কঠিন কিছুই! নিজেদের ইতিহাসে যেমন তারা অসংখ্যবার করে দেখিয়েছে, ঘুরে দাঁড়ানোর নজির মেলে ধরেছে তারা সাম্প্রতিক সময়েও। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি, চেলসির বিপক্ষে ম্যাচগুলির মতো আবার তার ম্যাচে ফিরল দোর্দণ্ড প্রতাপে। প্রথমার্ধে মাঠে […]
টিভি সূচি (সোমবার, ১৮ এপ্রিল ২০২২)

আইপিএল রাজস্থান রয়্যালস-কলকাতা নাইট রাইডার্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব, টি স্পোর্টস টিভি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, সকাল ৯:৩০ লেজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব, টি স্পোর্টস ডিজিটাল সিটি […]