ক্যাটাগরি

সেভিয়ার মাঠে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতল কার্লো আনচেলত্তির দল। ইভান রাকিতিচের নৈপুণ্যে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। অসাধারণ এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সেভিয়া। সেই সঙ্গে শিরোপা লড়াই জমে ওঠার আভাসও মেলে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে যায় চিত্র। রদ্রিগো ব্যবধান কমানোর পর সমতা টানেন নাচো […]

নেইমার-এমবাপের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি। দ্বাদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে […]

‘যেন নিজ বাড়িতে ডাকাতির শিকার বার্সেলোনা’

প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ১-১ ড্র করার পর গত বৃহস্পতিবার ফিরতি লেগে আইনট্রাখটের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় আইনট্রাখট পা রাখে শেষ চারে। প্রথম লেগে ড্র করার পরই ঘরের মাঠে জিততে সমর্থকদের পাশে চেয়েছিলেন শাভি। যেনতেনভাবে নয়, তুমুল উৎসাহে মাঠে এসে যেন তারা প্রতিপক্ষের জন্য কাম্প নউকে ‘প্রেসার […]

ফাইনালে লিভারপুলের সামনে চেলসি

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। রুবেন লোফ্টাস-চিক দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট। একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে চেলসি লড়বে লিভারপুলের বিপক্ষে। আগের দিন শেষ চারের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ২০১২ সালের পর প্রথমবার দেড়শ বছর পুরনো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে অ্যানফিল্ডের দলটি। […]

আর এক জয় দূরে বায়ার্ন

পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলের দলটির মাঠে রোববার লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। বরুশিয়া ডর্টমুন্ডে চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রইলো তারা। বাকি আর চার রাউন্ড। দশম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। আর ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে […]

‘চারে ৪’ স্বপ্ন পূরণে লড়ে যেতে চান মানে

তিনিও জানেন, লক্ষ্যটা স্পর্শ করতে হলে পাড়ি দিতে হবে ভীষণ কঠিন পথ। হয়ে উঠতে হবে অপ্রতিরোধ্য। তবে চেষ্টার কমতি না রাখার অঙ্গীকার করলেন সেনেগালের এই ফরোয়ার্ড। এফএ কাপের সেমি-ফাইনালে শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচে জোড়া গোল করেন মানে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইব্রাহিমা কোনাতে প্রথম এগিয়ে দেন লিভারপুলকে। এরপর মানের জোড়া গোলে […]

কিংসে এসেই শিরোপার প্রতিশ্রুতি দিলেন ব্রাজিলিয়ান মিগেল

২১ বছর বয়সী এই মিগেল রোববার এসেছেন ঢাকায়। এরই মধ্যে চুক্তিও সেরে ফেলেছেন। প্রতিশ্রুতিও দিয়েছেন লিগের বাকি অংশে এবং এএফসি কাপে কিংসের জার্সিতে আলো ছড়ানোর। “দারুণ অভ্যর্থনা ছিল। সবাইকে ধন্যবাদ। এখানে এসে খুবই ভালো বোধ করছি। কিংসের হয়ে দুটি প্রতিযোগিতায় জিততে চাই; লিগ ও এএফসি কাপে দলের জয়ে সাহায্য করার জন্যই আমি এখানে। বসুন্ধরা কিংসের […]

লিভারপুলের বিপক্ষে সেমির আগে ভিয়ারিয়ালে চোট ধাক্কা

লা লিগায় শনিবার গেতাফের মাঠে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন মরেনো। প্রথমার্ধে দলের প্রথম গোল আসে এই স্ট্রাইকারের পা থেকেই। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের পারফরম্যান্স অনেকের কাছেই চমক জাগানিয়া। বিশেষ করে নকআউট পর্বে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ ষোলোয় তারা বিদায় করে দেয় সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুসকে। কোয়ার্টার-ফাইনালে ওঠার […]

‘আবারও পার্থক্য গড়ে দিয়েছে রোনালদো’

ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর হ্যাটট্রিকে শনিবার নরিচ সিটিকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযাগিতা মিলিয়ে চার ম্যাচে তাদের প্রথম জয় এটি। গত নভেম্বরে রাংনিক ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে আসার পর ২৩ ম্যাচে মাত্র দশম জয়। ঐতিহ্যবাহী ক্লাবের সাম্প্রতিক বিবর্ণ চেহারায় দলের ও কোচের ওপর চাপ বাড়ছিল ক্রমেই। সেই অস্থির সময়ে স্বস্তির জয় ধরা দেয় রোনালদোর […]

রোনালদোর তিন গোল গুরুত্বপূর্ণ ‘তিন পয়েন্টের কারণে’

রোনালদোর হ্যাটট্রিকের ভেলায় ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নরিচ সিটিকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয় আর রোনালদোর জ্বলে ওঠা, দুটিই খুব জরুরি ছিল এ দিন। এই ম্যাচের আগে তুমুল সমালোচনার মুখে ছিলেন রোনালদো। মাঠের পারফরম্যান্সে ‘ফুরিয়ে গেছেন’ বলে আলোচনা উঠছিল আরও একবার। সঙ্গে আগের ম্যাচে এক দর্শকের ফোন ছুঁড়ে ফেলার ঘটনা নিয়ে তুমুল বিতর্ক […]