হতাশ বার্সা, উচ্ছ্বাসে ভাসছে আইনট্রাখট

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ইউরোপা লিগের সান্ত্বনার খোঁজে ছিল বার্সেলোনা। শাভির কোচিংয়ে নিজেদের সোনালি অতীত কিছুটা ঝিলিক দিচ্ছিল আবার। কিন্তু সব গড়বড় হয়ে গেল বৃহস্পতিবার। নিজেদের মাঠেই আইনট্রাখটের কাছে ৩-২ গোলে হেরে ছিটকে গেল তারা ইউরোপা থেকেও। খেলা শেষের স্কোরলাইন যদিও বার্তা দিচ্ছে তুমুল লড়াইয়ের, আদতে একটা সময় পর্যন্ত বার্সেলোনা ছিল বিধ্বস্ত হওয়ার […]
বার্সেলোনা সভাপতি ‘বিব্রত ও লজ্জিত’

কাম্প নউয়ে এই ম্যাচে আইনট্রাখট সমর্থকদের জন্য ৫ হাজার টিকিট বরাদ্দ ছিল। কিন্তু খালি চোখেই বোঝা গেছে, তাদের দর্শক ছিল কয়েক গুণ বেশি। ইএসপিএনের প্রতিবেদনে উঠে আসে, ৩০ হাজারের কাছাকাছি দর্শক ছিল আইনট্রাখটের। বিভিন্ন ফুটবল ওয়েবসাইটে ধারণা করা হচ্ছে, বার্সেলোনার অনেক সমর্থক নিজেদের টিকিট বেশি দামে বিক্রি করে দিয়েছেন কালোবাজারিতে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার […]
টিভি সূচি (শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেখ জামাল ধানমন্ডি ক্লাব-সিটি ক্লাব, সকাল ৯:৩০ মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ, সকাল ৯:৩০ ব্রাদার্স ইউনিয়ন-খেলঘর সমাজ কল্যাণ সমিতি, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব চ্যানেল আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ লা লিগা রিয়াল সোসিয়েদাদ-রিয়াল বেতিস, […]
বার্সেলোনার ‘শেষ আশা’ গুঁড়িয়ে সেমি-ফাইনালে আইনট্রাখট

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-২ গোলে হারাল আইনট্রাখট। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় তারা পা রাখল পরের ধাপে। চলতি মৌসুমে বার্সেলোনার একমাত্র শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা টিকে ছিল ইউরোপের দ্বিতীয় সেরা এই ক্লাব প্রতিযোগিতায়। সেটিও আগেভাগে শেষ হয়ে গেল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদ পেল শাভি […]
দিবালাকে ছাড়ার সিদ্ধান্তে ইউভেন্তুসের ভুল দেখেন না বুফফন

গত মাসে ইউভেন্তুস জানায়, চুক্তি শেষে আগামী জুনে ক্লাব ছাড়বেন দিবালা। চলতি মৌসুমে সেরি আয় প্রতিপক্ষের গোলমুখে দলের সবচেয়ে সফল দুই খেলোয়াড়ের একজন তিনি; ২৩ ম্যাচ খেলে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট ৫টি। আলভারো মোরাতার গোল ও অ্যাসিস্টও সমান। তারপরও আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরিনের ক্লাবটি। ইতালির দৈনিক পত্রিকা ‘লা স্তাম্পা’কে বুধবার দেওয়া সাক্ষাৎকারে […]
ইউক্রেইন-স্কটল্যান্ড প্লে-অফের সূচি চূড়ান্ত

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী, গত ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে দেশটি। এরপর তা স্থগিত করা হয়। এই ম্যাচের […]
রোনালদোর প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই প্রতিবন্ধী শিশুর মা

প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে হারের পর মাঠ থেকে টানেলে ঢোকার সময় এক দর্শকের হাত থেকে ফোন কেড়ে নেন রোনালদো। এরপর সেটি সজোড়ে মাটিতে চাপড় দেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যে দর্শকের ফোন ভেঙেছেন রোনালদো, সে আসলে প্রতিবন্ধী। ১৪ বছর বয়সী ছেলেটার নাম জেক। ওই ঘটনায় পর্তুগিজ সুপারস্টার কোনো অপরাধ করেছেন কিনা, তা […]
সিটির সময় নষ্ট করা প্রসঙ্গে নিশ্চুপ সিমেওনে

ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে শেষ ৪৫ মিনিটে একটানা আক্রমণ করেও সফল হয়নি স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে গত সপ্তাহে ঘরের মাঠে ১-০ গোলে প্রথম লেগ জেতায় শেষ চারে পা রাখে সিটি। লড়াইয়ের শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়ায় বারবার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা ফিল ফোডেনকে দারুণ ট্যাকলে […]
‘কিং অব দা কাপ’ এমেরির মোকাবেলায় সতর্ক ক্লপ

কোয়ার্টার-ফাইনালে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে লিভারপুল। শেষ চারে তাদের সামনে আসরের চমক ভিয়ারিয়াল; শেষ ষোলোয় ইউভেন্তুসকে হারানোর পর কোয়ার্টার-ফাইনালে তারা ছিটকে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। এখনও চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ না পাওয়া এমেরির হাত ধরে ভিয়ারিয়াল গত মৌসুমে ইউরোপা লিগের শিরোপা জেতে। এই প্রতিযোগিতাটিকে এমেরি অবশ্য ‘নিজের’ […]
আতলেতিকোর সমালোচনা করিনি: গুয়ার্দিওলা

ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র হয়। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় শেষ চারের টিকেট পায় সিটি। প্রথম লেগে আক্রমণের কোনো চেষ্টাই করেনি মাদ্রিদের দলটি। শুরু থেকেই রক্ষণদুর্গ মজবুত রাখার দিকে মনোযোগ রেখে খেলতে থাকে তারা। সিটির আক্রমণের ঢেউ সামলাতে এক পর্যায়ে বিচিত্র ৫-৫-০ ফরমেশনে খেলতে দেখা যায় আতলেতিকোকে। […]