ক্যাটাগরি

সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ান গ্রেট রিংকনের মৃত্যু

কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে রিংকনের মৃত্যুর খবর নিশ্চিত করে। দেশটির কালি শহরে সোমবার সকালে রিংকনের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। ৫৫ বছর বয়সী রিংকন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কালির ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন রিংকন। কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার নামের পাশে গোল সংখ্যা ১৭টি। কলম্বিয়ান […]

বাদ পড়েও গর্বিত আতলেতিকো অধিনায়ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে সিটির মাঠে ১-০ গোলে হেরে বুধবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলতে নামে আতলেতিকো। প্রথমার্ধে আধিপত্য ছিল সিটির। তবে গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধে সিটি বেছে নেয় রক্ষণাত্মক খেলে গোল সামলানোর কৌশল। আতলেতিকোর তো গোল না করে উপায় নেই, তারা একের পর এক আক্রমণ শানাতে থাকে। কিন্তু লাভ হয়নি। সিটির […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২)

আইপিএল রাজস্থান রয়্যালস-গুজরাট টাইটান্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ গাজী গ্রুপ ক্রিকেটার্স-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব   ইউরোপা লিগ বার্সেলোনা-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, রাত ১টা সনি টেন ২

বিদায়ের রাগিনী শোনালেন ‘লিকলিকে পায়ের’ ফেলিক্স

ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিকসে ফেলিক্স জিতেছেন ১১টি পদক, এর মধ্যে সাতটি সোনার। এর সঙ্গে আছে ১৩টি বৈশ্বিক প্রতিযোগিতার পদকও। তাকে বলা হয় মেয়েদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে সাফল্যমন্ডিত এবং সর্বকালের সেরা অলিম্পিয়ানদের একজন। গত বছর টোকিও অলিম্পিকসেও দৌড়েছেন। সব মিলিয়ে বর্ণিল ক্যারিয়ারে অংশ নিয়েছেন পাঁচটি অলিম্পিকসে। ৩৬ বছর বয়সী এই অ্যাথলেট এবার থামতে চান। ইনস্টাগ্রামে […]

মরিয়া আতলেতিকোকে বিদায় করে সেমি-ফাইনালে সিটি

ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র হয়। ফলে প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারের টিকেট পায় সিটি। পারফরম্যান্সের বিচারে ৯০ মিনিটের লড়াইটিকে অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়। ম্যাচ পরিসংখ্যানেও যা পরিষ্কার। বল দখলে আধিপত্য করে বিরতির আগে গোলের জন্য মোট আটটি শট নেয় সিটি, যদিও তার একটিও লক্ষ্যে ছিল না। […]

অ্যানফিল্ডে ড্র করে শেষ চারে লিভারপুল

অ্যানফিল্ডে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতা লিভারপুল দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ভিয়ারিয়াল। যারা আগের দিন শেষ আট থেকে বিদায় করে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। প্রথম লেগের একাদশে সাতটি পরিবর্তন এনে খেলতে নামে লিভারপুল। […]

রিয়াল-ভিয়ারিয়ালের সাফল্যে মুগ্ধ বার্সেলোনা কোচ

তার মতে, শিরোপাধারী চেলসিকে পেছনে ফেলে রিয়ালের জয়োল্লাস ও ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে ভিয়ারিয়ালের সেমি-ফাইনালে ওঠায় প্রমাণ হয় যে প্রিমিয়ার লিগের চেয়ে খুব একটা পিছিয়ে নেই লা লিগা। নিজের দেশের দুই ক্লাবের এমন সাফল্যে অবশ্য দারুণ খুশি শাভি। যদিও তার মনে এই সেরার মঞ্চে থাকতে না পারার কষ্টও আছে। এবারই যে চ্যাম্পিয়ন্স লিগের […]

বায়ার্নের কানকে এমেরির পাল্টা জবাব

ইউরোপ সেরার মঞ্চে শেষ আটের লড়াইয়ে নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় তুলে নেয় ভিয়ারিয়াল। ফিরতি দেখায় মঙ্গলবার বায়ার্নের মাঠে ১-১ ড্র করে দলটি। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালের টিকেট পায় তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় ভিয়ারিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে টমাস মুলারের অ্যাসিস্ট থেকে রবের্ত লেভানদোভস্কি গোল করলে […]

‘ওপরে থুতু ছুঁড়লে নিজের মুখেই পড়ে’, নাগেলসমানকে ভিয়ারিয়াল অধিনায়ক

স্প্যানিশ দলটির আরেক খেলোয়াড় জেরার্দ মরেনো বলেছেন, নাগেলসমানের মন্তব্যই তাতিয়ে দিয়েছিল তাদের। ফুটবল বিশ্বকে মঙ্গলবার রাতে বড় এক চমক উপহার দিয়েছে ভিয়ারিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ও জার্মান পরাশক্তি বায়ার্নকে বিদায় করে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। নকআউট পর্বের প্রথম ধাপেও বিস্ময় উপহার দেয় ভিয়ারিয়াল। শেষ ষোলোয় ইউভেন্তুসের বিপক্ষে […]

‘লেভানদোভস্কিকে ছেড়ে দেওয়ার মতো পাগলামি করবে না বায়ার্ন’

ক্লাবটির সাবেক তারকা গোলরক্ষক এবং অনেক সাফল্যের নায়ক কানের দাবি, লেভানদোভস্কির ক্লাব ছাড়ার গুঞ্জনের কোনো সত্যতা নেই। লেভানদোভস্কির সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২-২৩ মৌসুম শেষে। তখন তার বয়স হবে ৩৫ এর কাছাকাছি। লম্বা সময় ধরে তার সঙ্গে ক্লাবটির চুক্তি নবায়নের আলোচনার কথা শোনা গেলেও চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। পোলিশ তারকা নিজে নাকি […]