ক্যাটাগরি

আরও ৪-৫ বছর খেলতে চান রামোস

রিয়াল মাদ্রিদের হয়ে শেষ মৌসুম থেকে চোট পিছু নিয়েছে তার। চোটে মাঠের বাইরে থাকা অবস্থাতেই গত গ্রীষ্মের দলবদলে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল ছেড়ে যোগ দেন পিএসজিতে। নতুন ক্লাবে এসেও শুরুর সময়টা সুখকর ছিল না রামোসের জন্য। প্যারিসের ক্লাবটির হয়ে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল কয়েক মাস। এরপর আরও কয়েক দফা মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। […]

ফন খালের ক্যান্সারের চিকিৎসা ‘সফল হয়েছে’

গত ৪ এপ্রিল ডাচ টিভি অনুষ্ঠান হামবের্টোয় ৭০ বছর বয়সী এই কোচ তার প্রোস্টেট ক‍্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। অনেক আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়লেও জনসম্মুখে জানাননি ফন খাল। এমনকি দলের খেলোয়াড়দেরও বিষয়টি জানাতে চাননি তিনি, তাতে যদি তাদের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। তাই দিনে ফুটবলারদের অনুশীলন করিয়ে রাতে যেতেন হাসপাতালে চিকিৎসার জন্য। ফন […]

টিভি সূচি (মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২)

আইপিএল   চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ   ব্রাদার্স ইউনিয়ন-লেজেন্ডস অব রূপগঞ্জ, সকাল ৯:৩০ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব   চ্যামিয়ন্স লিগ   বায়ার্ন মিউনিখ-ভিয়ারিয়াল, রাত ১টা সনি টেন ১ রিয়াল মাদ্রিদ-চেলসি, রাত ১টা সনি টেন […]

বায়ার্নের মাঠেও দুর্দান্ত কিছুর প্রত্যয় ভিয়ারিয়ালের

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার শেষ আটের দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে খেলতে নামবে ভিয়ারিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছিল স্পেনের দলটি। শেষ ষোলোতে ইউভেন্তুসকে বিদায় করার পর কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে দারুণ জয়, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের সামর্থ‍্যের জানান দিতে পেরে ভীষণ এমেরি। দ্বিতীয় লেগের ম্যাচ সামনে রেখে এমেরি জানান, […]

বেনজেমার ওপর নির্ভরতায় সমস্যা দেখছেন না আনচেলত্তি

২০১৮ সালে রোনালদো ক্লাব ছাড়ার আগ পর্যন্ত অনেকটা তার ছায়াতে ঢাকা ছিলেন বেনজেমা। নিজের কাজটা ঠিকঠাক করলেও পাদপ্রদীপের আলোর বাইরেই ছিলেন ফরাসী এই  স্ট্রাইকার। রোনালদো চলে যাওয়ার পর থেকে নিজেকে আরও মেলে ধরতে শুরু করেছেন বেনজেমা। এই পথ চলায় নিজেকে প্রতি মৌসুমে যেন নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত ফরাসি […]

টুখেল বলছেন ‘প্রায় অসম্ভব’, চমকের আশায় কোভাচিচ

স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার রাতে এক করিম বেনজেমার কাছেই হেরে গিয়েছিল চেলসি। ফরাসি তারকার হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার আগে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠেই চেলসি উড়ে গিয়েছিল ৪-১ গোলে। টানা দুই ম্যাচের সেই ব্যর্থতা ঝেড়ে গত শনিবার জয়ে ফিরেছে তারা। প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৬-০ গোলের জয়ে দলটির শিবিরে […]

চেলসিকে হালকাভাবে নেবে না রিয়াল: কাসেমিরো

গতবারের ইউরোপ সেরা চেলসির সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখে এই ব্রাজিলিয়ান সতীর্থদের উদ্দেশ্যে বললেন, অতি আত্মবিশ্বাসী হওয়া চলবে না। স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জয় পায় রিয়াল। দারুণ হ্যাটট্রিকে ইউরোপের সফলতম দলটিকে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে দেন করিম বেনজেমা। ওই ম্যাচের পর টুখেল ফিরতি লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে বলেন, […]

বড় সুযোগ হাতছাড়া করে খুব হতাশ গুয়ার্দিওলা

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোববার লিভারপুরের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দুবারই ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করে ফেরে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচটি জিতলে লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যেত গুয়ার্দিওলার দল। শিরোপা দৌড়ে যা তাদের এগিয়ে দিত অনেকটাই। পয়েন্ট ভাগাভাগি করায় টেবিলে দুই দলের ব্যবধান আগের মতোই আছে। ৩১ ম্যাচে ৭৪ […]

এলো না ভালেন্সিয়া, প্লে-অফে আবাহনী

২০২২ এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচে আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। চারদিকে অনিশ্চয়তার গুঞ্জন চললেও ম্যাচ উপলক্ষে সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগে তা ‘অনিবার্য কারণবশত স্থগিত’-এর সিদ্ধান্ত দেয় তারা। দুপুর আড়াইটার দিকে অফিসিয়ালদের মিটিংয়ের পর বাফুফের সাধারণ […]

‘শাভির হাত ধরে রিয়ালকে টেক্কা দিতে পারবে বার্সা’

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে অনেকটা এগিয়ে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা।  গত নভেম্বরে শাভি দায়িত্ব নেওয়ার সময় বার্সেলোনা লা লিগার টেবিলে নবম স্থানে ছিল। সব প্রতিযোগিতা মিলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকা দলটা এখন দুই নম্বরে! রোববার রাতে লেভান্তের মাঠে তিন পেনাল্টি আর পাঁচ গোলের ঘটনাবহুল ম্যাচে ৩-২ […]