রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর অপেক্ষায় বার্সা কোচ

লা লিগায় রোববার ঘটনাবহুল এই ম্যাচে লেভান্তের মাঠে ৩-২ গোলে জিতে দুইয়ে উঠে আসে বার্সেলোনা। তিন পেনাল্টি পেয়ে লেভান্তে কাজে লাগায় দুটি, আরেকটি শট ফিরিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। বার্সেলোনা দুটি গোল করে চার মিনিটের মধ্যে। এত কিছুর পর এক পর্যায়ে ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পথে ছিল। কিন্তু শেষভাগে যোগ করা সময়ে […]
টিভি সূচি (সোমবার, ১১ এপ্রিল ২০২২)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট (চতুর্থ দিন), দুপুর ২টা টি স্পোর্টস টিভি, গাজী টিভি আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটান্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ ক্রিকেটার্স, সকাল ৯:৩০ শেখ জামাল ধানমণ্ডি ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ মোহামেডান স্পোর্টিং ক্লাব-সিটি ক্লাব, সকাল ৯:৩০ […]
৩ পেনাল্টি ও ৫ গোলের ম্যাচে বার্সার নাটকীয় জয়

লা লিগার পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল লেভান্তের মাঠে রোববার রাতে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। সেভিয়াকে পেছনে ফেলে আবারও তারা উঠেছে দুই নম্বরে। ঘটনাবহুল এই ম্যাচের তিন পেনাল্টি আর পাঁচ গোল- সবই হয়েছে দ্বিতীয়ার্ধে। গত সপ্তাহে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ১-১ ড্র করলেও লিগে জয়ের ধারা ধরে রাখল বার্সেলোনা। টানা সাত […]
ভালেন্সিয়া না এলে ৩ পয়েন্ট আবাহনীর

সিলেট জেলা স্টেডিয়ামে আগামী মঙ্গলবার এএফসি কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। কদিন ধরে সিলেটে অনুশীলন করছে আবাহনী। সোমবার সিলেটে আসার কথা ভালেন্সিয়ার। কিন্তু তাদের না আসা নিয়ে রোববার দিনভর গুঞ্জন চলেছে। মালদ্বীপের একটি দৈনিক নাম উল্লেখ না করে ভালেন্সিয়ার এক অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে লিখেছে, আর্থিক সমস্যার কারণে […]
ড্রয়ে শেষ সিটি-লিভারপুলের রোমাঞ্চকর লড়াই

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি শেষ হলো ২-২ সমতায়। দুই দলের ব্যবধান তাই আগের মতো ১ পয়েন্টই রয়ে গেল। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩। ম্যাচ বাকি সাতটি। লিগে ১০ ম্যাচ পর জিততে ব্যর্থ হলো লিভারপুল। তবে প্রতিপক্ষের মাঠে যেভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে […]
ভালেন্সিয়ার না আসার গুঞ্জনের মাঝে আবাহনীর প্রস্তুতি

এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচে আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ভালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা আবাহনীর। মালদ্বীপের একটি দৈনিক রোববার খবর দিয়েছে, আর্থিক সমস্যার কারণে বাংলাদেশে আসছে না ভালেন্সিয়া। বাফুফে অবশ্য এরই মধ্যে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন হবে বলে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এদিকে, সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে রোববার বিকালে প্রস্তুতি নেওয়ার আগে রুপুও […]
‘আবাহনীতে খেললে চাপ অনুভব করতেই হবে’

বাংলাদেশের ফুটবলের সবুজে তুর্কোভিচের পা পড়ে স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হতেই তাকে দলে টেনেছে লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচে আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ভালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা আবাহনীর। সেই লক্ষ্যে প্রস্তুতিতে ব্যস্ত তারা। গত শনিবারই শেখ রাসেলের বিপক্ষে খেলেছেন স্বাধীনতার হয়ে। […]
দর্শকের ফোন ভাঙার ঘটনায় তদন্তের মুখে রোনালদো

এভারটনের মাঠে শনিবার ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, এক দর্শকের ফোনে আঘাত […]
আমরা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্য নই: রাংনিক

এভারটনের মাঠ গুডিসন পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হারে ইউনাইটেড। ধারাবাহিক ব্যর্থতায় পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গেছে রাংনিকের দল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। সমান ম্যাচ খেলে চার নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার তাদের চেয়ে এগিয়ে ৬ পয়েন্টে। ইউনাইটেড কোচ মনে করেন, এমন খেললে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার আশা করতে পারেন না […]
‘মেসি-নেইমারের সঙ্গে বোঝাপড়ায় দেরি হয়ে গেল’

গত সপ্তাহে লরিয়েঁর বিপক্ষে একসঙ্গে জ্বলে ওঠেন পিএসজির আক্রমণত্রয়ী। গোল পান তিন জনই। আর ক্লেহমোঁর বিপক্ষে লিওনেল মেসি জালের দেখা না পেলেও অবদান রাখেন এমবাপে ও নেইমারের হ্যাটট্রিকে। লিগ ওয়ানে ক্লেহমোঁর মাঠে শনিবার রাতে ৬-১ গোলে জিতেছে পিএসজি। তিনটি করে গোল করেন এমবাপে ও নেইমার। সতীর্থদের তিনটি গোলে অবদান রাখেন মেসি। ফ্রান্সের শীর্ষ লিগে শনিবারের […]