ক্যাটাগরি

বেলকে দুয়ো, মার্সেলো বললেন, ‘পাশে আছি’

গেতাফের বিপক্ষে ম্যাচটি শনিবার ২-০ গোলে জিতে শিরোপার পথে আরেকধাপ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৪তম মিনিটে করিম বেনজেমার বদলে মাঠে নামানো হয় বেলকে। এই ম্যাচের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি সবশেষ সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলেছিলেন ২০২০ সালের ফেব্রয়ারিতে, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এবারের লিগে এর আগে স্রেফ চারটি ম্যাচে নামার সুযোগ হয়েছিল তার, সবকটিই প্রতিপক্ষের […]

দর্শকের ফোনে আঘাত করে রোনালদোর ক্ষমা প্রার্থনা

এভারটনের মাঠে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় ১-০ গোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে। আবেগ পেয়ে বসেছিল […]

টিভি সূচি (রোববার, ১০ এপ্রিল ২০২২)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা   দ্বিতীয় টেস্ট (তৃতীয় দিন), দুপুর ২টা টি স্পোর্টস টিভি, গাজী টিভি   আইপিএল   কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস, বিকাল ৪টা রাজস্থান রয়্যালস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১   লা লিগা   বার্সেলোনা-লেভান্তে, রাত ১টা টি স্পোর্টস টিভি   প্রিমিয়ার লিগ   ব্রেন্টফোর্ড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, সন্ধ্যা ৭টা ম্যানচেস্টার […]

এমবাপে ও নেইমারের গোলের হ্যাটট্রিক, মেসির অ্যাসিস্টের

লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৬-১ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে তারা করেছে চারটি। লিগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল প্যারিসের দলটি। সবশেষ দুই রাউন্ডে ১১ গোল করা পিএসজি হজম করেছে দুটি। আগের ম্যাচে লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারাতে দুটি করে গোল করেছিলেন এমবাপে ও […]

গেতাফেকে হারিয়ে ১২ পয়েন্টেই এগিয়ে রইল রিয়াল

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেনের সফলতম দলটি। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। মাঝমাঠের দুই সেনানী লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে বেঞ্চে রেখে স্বাগতিকরা খেলতে নামলেও তাদের শূন্যতা বুঝতে দেননি ফেদে ভালভেরদে, কাসেমিরো, কামাভিঙ্গারা। নিশ্চিত সুযোগ খুব বেশি তৈরি না হলেও গেতাফের সাদামাটা পারফরম্যান্সে জয় […]

রিয়াল মিশনের আগে চেলসির ৬ গোলের উৎসব

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে করেছে বাকি দুটি। দুবার করে জালের দেখা পান ম্যাসন মাউন্ট ও টিমো ভেরনার, একবার করে কাই হাভার্টজ ও মার্কোস আলোনসো। গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১০ মিনিটে তিন গোল খেয়ে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। ঘরের মাঠে পাঁচ […]

এভারটনে ধরাশায়ী ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগে শনিবার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন। ২৭তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অ্যান্থনি গর্ডন। আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র করা ইউনাইটেড এবার হেরেই গেল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রালফ রাংনিকের দল। টানা দুই হারের পর জয়ে ফেরা এভারটন ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে। শুরু থেকে […]

আমি স্বার্থপর হতে পারি না: সালাহ

নতুন চুক্তির প্রক্রিয়া কতটা এগোল, সে বিষয়ে স্কাই স্পোর্টসে শুক্রবার সালাহ বলেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তিনি। তার মূল লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়া। “হ্যাঁ বা না, আমি কিছুই বলতে পারব না। তবে আমি কী চাই, সেটা আগেও অনেকবার বলেছি। আর এখন চুক্তির বিষয়ে বেশি ভাবতে পারি না কারণ, দলের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ।’’ […]

সাত ম্যাচ পর জিতল শেখ রাসেল

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ২-১ গোলে জিতেছে শেখ রাসেল। গত ফেব্রুয়ারিতে সাইফ স্পোর্টিংকে হারানোর সাত ম্যাচ পর দ্বিতীয় জয়ের স্বাদ পেল ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। লড়াইটা ছিল অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া দুই দলের। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার ইঙ্গিত শুরু থেকেই দিচ্ছিল জুলফিকার মাহমুদ মিন্টুর দল। একাদশ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে চিয়াগো আমারালের বুলেট […]

‘বড় অঙ্কের বিনিয়োগ এমবাপের ওপর করা উচিত, হলান্ডে নয়’

বার্সেলোনার অভিজ্ঞ এই ডিফেন্ডার মনে করেন, খেলোয়াড় হিসেবে হলান্ডের চেয়ে এমবাপেই বেশি পরিপূর্ণ। দীর্ঘ দিন ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি এমবাপের দলবদলের গুঞ্জন। তার সম্ভাব্য গন্তব্য নিয়ে সবচেয়ে বেশি শোনা যায় রিয়াল মাদ্রিদের নাম। মাদ্রিদের দলটির প্রতি নিজের অনুরাগের কথাও নানা সময়ে প্রকাশ্য করেছেন তিনি। গত গ্রীষ্মের দলবদলের শেষ দিন পর্যন্ত এমবাপেকে পেতে […]