ক্যাটাগরি

আগ্রহ ও রোমাঞ্চ নিয়ে সিটি ম্যাচের অপেক্ষায় ক্লপ

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বড় প্রভাবক হতে পারে ম্যাচটি। আগামী রোববার শিরোপাধারী ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটির মাঠে খেলবে লিভারপুল। এই ম্যাচ জিতলে লিভারপুলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে যাবে সিটি। সফরকারীরা জিতলে ২ পয়েন্টে এগিয়ে থেকে উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষ। জানুয়ারি মাসে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে ছিল সিটি। […]

‘মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ’ নিয়ে রোমাঞ্চিত ফোডেন

লড়াইটিকে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখছেন তিনি। এমন ম্যাচ সব খেলোয়াড় খেলতে উন্মুখ থাকে বলে বিশ্বাস তরুণ এই ফুটবলারের। ইতিহাদ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে সিটি জিতলে সাত ম্যাচ হাতে রেখে ৪ পয়েন্ট এগিয়ে যাবে দলটি। আর লিভারপুল জিতলে সিটিকে টপকে উঠে যাবে টেবিলের শীর্ষে। ৩০ ম্যাচে […]

টিভি সূচি (শনিবার, ৯ এপ্রিল ২০২২)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা   দ্বিতীয় টেস্ট (দ্বিতীয় দিন), দুপুর ২টা টি স্পোর্টস টিভি, গাজী টিভি   আইপিএল   চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ, বিকাল ৪টা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-মুম্বাই ইন্ডিয়ান্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ   মোহামেডান স্পোর্টিং ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ ব্রাদার্স ইউনিয়ন-সিটি ক্লাব, সকাল ৯:৩০ […]

ব্রাজিলের কোচ হওয়ার খবর স্রেফ গুজব: গুয়ার্দিওলা

তিতে গত ফেব্রুয়ারিতে জানান, ২০২২ কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। সেই থেকে চারদিকে চলছে নানামুখী আলোচনা। সে আলোচনা বাড়তি মাত্রা পায় গত বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনের কারণে। সেখানে বলা হয়, এরই মধ্যে তিতের স্থলাভিষিক্ত হওয়ার জন্য গুয়ার্দিওলার এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ব্রাজিল। আরও জানানো হয়, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চার […]

ভালোভাবে বিদায় ‘রিয়ালের বেলের প্রাপ্য’

এক সময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বেল রিয়ালে ব্রাত্য হয়ে পড়েছেন অনেক দিন ধরেই। গত মৌসুম ধারে খেলতে গিয়েছিলেন  টটেনহ্যাম হটস্পারে। ২০১৩ সালে এই ইংলিশ ক্লাব থেকেই ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। টটেনহ্যাম থেকে ফিরে চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সেভাবে সুযোগই পাচ্ছেন না বেল। যদিও জাতীয় দলের […]

চেলসির ‘ভেঙে পড়া রক্ষণ’ নিয়ে চিন্তিত নন টুখেল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে চেলসি। আগের দিন ক্লাবটির কোচ দলকে আরও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিলেন। সেই সঙ্গে শিষ্যদের নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখার তাগিদ দিলেন তিনি। গত বছর জানুয়ারিতে টুখেল দায়িত্ব নেওয়ার পর চেলসির রক্ষণে উন্নতি ছিল চোখে পড়ার মতো। এই জার্মানের হাত ধরে অল্প সময়ে ঘুরে দাঁড়িয়ে দলটি যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ […]

নিলামের জার্সি মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের নয়!

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে মারাদোনার দুই গোল স্থায়ী জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। একটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ গোল নামে, অন্যটি ‘গোল অব দা সেঞ্চুরি।’ মারাদোনার সেই জার্সির মালিক ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ, যিনি ম্যাচের পর আর্জেন্টিনা ফরোয়ার্ডের সঙ্গে জার্সি অদলবদল করেছিলেন। নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস গত বুধবার জানায়, আগামী ২০ এপ্রিল থেকে অনলাইনে শুরু […]

বায়ার্নের বিপক্ষে ফ্রাইবুর্কের ম্যাচ বাতিলের আবেদন খারিজ

এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএফবি। রায়ে বলা হয়েছে, একসঙ্গে ১২ জন খেলোয়াড় মাঠে থাকার ঘটনায় বায়ার্নের কোনো দায় নেই। এটি হয়েছিল ম্যাচ অফিসিয়ালদের ভুলে। বুন্ডেসলিগায় ফ্রাইবুর্কের মাঠে গত শনিবার ৪-১ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে কয়েক সেকেন্ডের জন্য ১২ জন নিয়ে খেলে বায়ার্ন। ঘটনাটি ঘটে ম্যাচের ৮৬তম মিনিটে। কোরোঁতাঁ তোলিসো ও কিংসলে কোমানকে […]

দিয়াবাতের জোড়া গোলে মোহামেডানের বড় জয়

সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। চলতি লিগে এটি তাদের চতুর্থ এবং সর্বোচ্চ ব্যবধানের জয়। আগের সবচেয়ে বেশি ব্যবধানের জয়টি ছিল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে, ২-০ গোলে। দারুণ এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে এক লাফে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। অবশ্য লিগ […]

বিশ্বকাপ ভাবনায় রোনালদোকে নিয়ে ভীত নয় দক্ষিণ কোরিয়া

পর্তুগালের কোচ বেন্তো মনে করেন, ইউরো ২০১৬ চ্যাম্পিয়নদের দলে ব্যবধান গড়ে দেওয়ার মতো আরও খেলোয়াড় আছেন। গত ১ এপ্রিল হওয়া কাতার বিশ্বকাপের ড্রয়ে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। গ্রপের অন্য দুই দল ঘানা ও উরুগুয়ে। রোনালদোকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে বেন্তোর। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পর্তুগালের কোচ থাকাকালীন একসঙ্গে কাজ […]