‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১ জুন মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৮৫ ও ১৯৯৩ সালের পর এবার ফের হতে যাচ্ছে দুই মহাদেশের চ্যাম্পিয়নের মধ্যে এই বিশেষ লড়াইটি। গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন ইতালি। কিন্তু তারপরও পথ হারিয়ে ফেলে দলটি। ছিটকে যায় বিশ্বকাপের বাছাইপর্ব থেকে। মার্তিনেসের চোখে অবশ্য ইতালি ইতালিই; […]
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি

ইউরোপ সেরার লড়াইয়ে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ার পর থেকেই লিভারপুল শিবির থেকে প্রতিশোধ শব্দটা বারবার উচ্চারিত হচ্ছে। বিশেষ করে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন মোহামেদ সালাহ তো হুমকিই দিয়ে রেখেছেন। ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে ৩-১ […]
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ

রোলাঁ গাঁরোয় শুক্রবার ২৮ বছর বয়সী সাসনোভিচ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে। এর আগে তিনি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দেন গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুকে। পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রয়েছে। নিজ নিজ ম্যাচে সরাসরি সেটে জিতে শেষ ষোলোয় উঠেছেন এই […]
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ

প্যারিসে শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে আনচেলত্তির রিয়াল ও ক্লপের লিভারপুল। ‘প্রিয়’ প্রতিযোগিতায় রিয়াল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ১৩ বার। গত আট মৌসুমে এটি দলটির পঞ্চম ফাইনাল। এই প্রতিযোগিতায় তারা সবশেষ শিরোপা জিতেছিল ২০১৭-১৮ আসরে। ইউরোপ সেরার মঞ্চে গত কয়েক মৌসুম ধরে লিভারপুলও দারুণ খেলছে। ২০১৮-১৯ আসরে চ্যাম্পিয়ন হওয়া ক্লপের দলের এটি পাঁচ […]
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন

ইন্দোনেশিয়ার উদ্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে রওনা দেয় বাংলাদেশ দল। শুক্রবার দুপুর স্থানীয় সময় ১টায় জার্কাতায় পৌঁছেছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। “দুপুরে ইন্দোনেশিয়ায় পৌঁছেছি আমরা। দলের সবাই ভালো আছে। আজ অনুশীলন নেই। আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবেন কোচ।” প্রথম দিনের প্রস্তুতিতে বিকালে একটা সেশন রেখেছেন কাবরেরা। বানদুংয়ের গেলোরা বানদুং লৌতান আপি স্টেডিয়ামে অনুশীলন […]
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’

এমবাপেকে দলে ভেড়াতে রিয়ালের জোর চেষ্টা শুরু হয়েছিল গত গ্রীষ্মের দলবদলে। শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিল তারা। তবে রেকর্ড ট্রান্সফার ফি-এর বিনিময়েও বিশ্বকাপ জয়ী তারকাকে ছাড়তে রাজি ছিল না পিএসজি। এরপর সময় গড়িয়ে শুরু হয় নতুন বছর। ১ জানুয়ারি থেকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে নতুন ঠিকানা বেছে নেওয়ার পথ খুলে যায় এমবাপের। তবে তিনি নিজে কখনও […]
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল

এতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। ফ্রান্সের প্যারিসে শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে নামবে লিভারপুল ও রিয়াল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। প্রিমিয়ার লিগের দলটি শুক্রবার এক বিবৃতিতে দুই মিডফিল্ডার আলকান্তারা ও ফাবিনিয়োর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। মৌসুমে এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ ঘরে তুলেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে […]
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’

ইউরোপ সেরার লড়াইয়ে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল। ২০১৪ সাল থেকে ধরলে এ নিয়ে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাচ্ছে রিয়াল। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটির নামকরণ চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর রিয়াল কখনও ফাইনালে হারেনি। ১৯৯৮ সাল থেকে যে সাতবার ফাইনালে উঠেছে দলটি, প্রতিবারই পেয়েছে শিরোপার স্বাদ। সবশেষ রিয়াল […]
চিলির দায়িত্বে আর্জেন্টাইন কোচ বেরিস্সো

চিলি ফুটবল ফেডারেশন গত বৃহস্পতিবার জানিয়েছে, চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বেরিস্সো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ চিলি এবারের আসরেও বাদ পড়ে যায় বাছাইপর্ব থেকে। এর প্রেক্ষিতে গত এপ্রিলে ওই সময়ের কোচ মার্তিন লাসার্তেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বেরিস্সো তার কোচিং ক্যারিয়ারের শুরু করেছিলেন ২০০৭ সালে, চিলির সহকারী কোচ হিসেবে। ওই সময় দলটির প্রধান […]
‘রাজনৈতিক চাপে’ বাতিল ইরান-কানাডা ফুটবল ম্যাচ

আগামী ৫ জুন কানাডার ভ্যাঙ্কুভারে হওয়ার কথা ছিল ম্যাচটি। কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর এটি হতো দেশের মাটিতে কানাডার প্রথম ম্যাচ। ম্যাচটি বাতিল করার পেছনে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কানাডা সকার (সিএস)। মূলত ম্যাচ আয়োজন নিয়ে বিরোধিতা করে আসছিল কানাডা সরকার ও ২০২০ সালে ইরানের ‘হামলায়’ বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানে নিহত দেশটির […]