ক্যাটাগরি

ফাইনালের পর ‘বিশেষ কিছু’ জানাবেন মানে

আরেক ইংলিশ ক্লাব সাউথ্যাম্পটন থেকে ২০১৬ সালে লিভারপুলে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত ১২০টির বেশি গোল করেছেন মানে। অ্যানফিল্ডের দলটির সঙ্গে ৩০ বছর বয়সী তারকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। এর আগে চুক্তি নবায়ন না হলে তখন ‘ফ্রি এজেন্ট’ হিসেবে চলে যেতে পারবেন মানে। আর্থিকভাবেও লিভারপুলের জন্য যা অনেক বড় ক্ষতি। […]

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের সবশেষ ব্যর্থতাই লিভারপুলের প্রেরণা

রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল প্যারিসে এবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুলের। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এটা তাদের ১৭তম ফাইনাল। আগের ১৬ ফাইনালের মাত্র তিনটিতে হেরেছে তারা। সেগুলোর সবই ‘ইউরোপিয়ন কাপ আমলের’। তারই সবশেষটি ১৯৮০-৮১ মৌসুমের ফাইনালে। সেই ম্যাচটিও হয়েছিল প্যারিসে, যেখানে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল লিভারপুল। ওই হারের পর ফাইনালের তেতো […]

টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)

  বাংলাদেশ-শ্রীলঙ্কা   দ্বিতীয় টেস্ট (পঞ্চম দিন), সকাল ৯:৩০ টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল, গাজী টিভি   আইপিএল   কোয়ালিফায়ার-২ রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   ফরাসি ওপেন   বেলা ৩টা সনি টেন ২, সনি সিক্স

তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়

গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ রোলাঁ গাঁরোয় বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। প্রথম রাউন্ডেও সরাসরি সেটে জেতা এই রাশিয়ান পরের ধাপে আরেক সার্বিয়ান মিওমির কেচমানোভিচের বিপক্ষে খেলবেন। যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের বিপক্ষে ৬১ মিনিটেই ৬-০, ৬-২ গেমে জেতেন এখানে ২০২০ সালের চ্যাম্পিয়ন পোল্যান্ডের শিয়াওতেক। তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন আরেক সাবেক চ্যাম্পিয়ন […]

পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল

ইউরোপ সেরার লড়াইয়ে আগামী শনিবার ফ্রান্সের রাজধানীতে মুখোমুখি হবে দুই জায়ান্ট স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল। ম্যাচটির আগে ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য। >> ক্লাব ফুটবলে ইউরোপের সেরা প্রতিযোগিতায় এর আগে দল ‍দুটি মোট আটবার মুখোমুখি হয়েছে। রিয়াল জিতেছে চার বার, লিভারপুলের জয় তিন ম্যাচে। >> […]

‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ

আগামী শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে আনচেলত্তির রিয়াল ও ক্লপের লিভারপুল। সাফল্যের বিবেচনায় আনচেলত্তিকে ধরা হয়ে থাকে ফুটবল ইতিহাসের সেরা কোচদের একজন হিসেবে। আর অন্যজন আছেন বর্তমানের সেরাদের কাতারে। এই দুই কোচের প্রথম সাক্ষাৎ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ২০১৩-১৪ আসরে। কোয়ার্টার-ফাইনালে সেবার দুই লেগ মিলিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছিল আনচেলত্তির রিয়াল। ওই সময়ে জার্মান […]

ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই

বাছাই ও প্রীতি ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ২৭ জনের দল দেন কাবরেরা। সেখানে রাখা হয়েছিল এএফসি কাপ খেলতে গিয়ে চোট পাওয়া দুই ফরোয়ার্ড মতিন, সুমন, মিডফিল্ডার জনি ও ডিফেন্ডার তারিককে। সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ অবশ্য জানিয়েছিলেন, এই চার জনকে পাওয়ার সম্ভাবনা নেই ’৯০ শতাংশ’। সন্ধ্যায় টিম ম্যানেজার ইকবাল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন কাউকে […]

নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?

ইব্রাহিমোভিচের সফল অস্ত্রোপচার হওয়ার বিষয়টি বুধবার জানায় তার ক্লাব এসি মিলান। একই বিবৃতিতে জানানো হয়, ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে সুইডিশ তারকাকে। অর্থাৎ এ বছর আর ফেরার সম্ভাবনা নেই অভিজ্ঞ এই স্ট্রাইকারের। ক’দিন আগেই দীর্ঘ খরা কাটিয়ে ২০১১ সালের পর প্রথমবার সেরি আ শিরোপা ঘরে তুলেছে মিলান। ২০২০ সালের শুরুতে দ্বিতীয় মেয়াদে দলটিতে […]

সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় বুধবার রাতে পেরুর ক্লাব আলিয়ান্সা লিমাকে ৮-১ গোলে উড়িয়ে দেয় রিভার প্লেট। আর্জেন্টাইন ক্লাবটির হয়ে দুই অর্ধে তিনটি করে গোল করেন আলভারেস। ২২ বছর বয়সী এই ফুটবলার কোপা লিবের্তাদোরেসের এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৮৫ সালে বলিভিয়ার ক্লাব […]

কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে বাছাই। তার আগে ১ জুন ইন্দোনেশিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার ২৭ জনের দল দিয়েছেন কাবরেরা। এএফসি কাপ খেলতে গিয়ে চোট পাওয়া বসুন্ধরা কিংসের চার জন মতিন মিয়া, সুমন রেজা, মাশুক মিয়া জনি ও কাজী তারিক রায়হানকে আপাতত রেখেছেন তিনি। এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত […]