রিয়ালের বাকি রইলো মাত্র ১৩ খেলোয়াড়!

২৫ বছর বয়সী এই ফরাসি ফুটবলার শনিবার অনুশীলনে বাঁ পায়ের পেশিতে চোট পান। লা লিগা চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে তার চোটের কথা জানায়। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। স্বাভাবিকভাবে লা লিগায় রোববার গেতাফের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে নেই তিনি। লিগে এরপর বুধবার কাদিস ও আগামী শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল। নিষেধাজ্ঞায় এই […]
তরুণ মুসিয়ালার জোড়া গোলে বায়ার্নের জয়

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। শিরোপাধারীদের হয়ে অন্য গোলটি করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। ভলফসবুর্কের হয়ে ব্যবধান কমান ভট ভেহর্স্ট ও মাক্সিমিলিয়ান ফিলিপ। আসরে দুই দলের প্রথম দেখায় ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল গতবারের চ্যাম্পিয়নরা। টানা নবম শিরোপার লক্ষ্যে থাকা বায়ার্ন ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। […]
নিজের চোখে যেমন কোচ জিদান

কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কিছু দিন কাজ করার পর ২০১৬ সালে রিয়ালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন জিদান। প্রথম কোচ হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতে গড়েন ইতিহাস। দুটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন মোট ১১টি শিরোপা। বছরের শুরুতে দল যখন ভুগছিল, তখন কড়া সমালোচনার মুখে পড়েছিলেন জিদান। সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে […]
আতালান্তার বিপক্ষে নেই রোনালদো

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাতটায় স্বাগতিক আতালান্তার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাচটিতে রোনালদোকে না পাওয়ার কথা জানান পিরলো। “পেশির সমস্যার কারণে ক্রিস্তিয়ানো এই ম্যাচে খেলবে না। তাকে বেরগামোতে (ক্লাব আতালান্তার শহর) নিয়ে আসা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হবে। আশা করি, বুধবারের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে।” পিরলো জানান, সবশেষ ম্যাচের […]
করোনাভাইরাসমুক্ত বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য কাতারের

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-এর বরাত দিয়ে এই খবর দিয়েছে রয়টার্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি শনিবার এই পরিকল্পনার কথা জানান। “বিশ্বকাপের জন্য আসা সবাইকে টিকার আওতায় আনতে কাজ চলছে। আশা করছি, আমরা কোভিড-মুক্ত একটা ইভেন্ট আয়োজন করতে পারব।” গত ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, আগামী বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপে […]
মারাদোনার প্রথম বিশ্বকাপ জার্সি নিলামে

১৯৮২ সালের ১৩ জুন, গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে অভিষেক হয় মারাদোনার। যদিও সেই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি, ম্যাচটি ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিটির সামনের দিকে কালো কালিতে রয়েছে মারাদোনার অটোগ্রাফ। স্পেনে হওয়া ওই বিশ্বকাপ থেকে ফেরার পর আর্জেন্টিনা দলের কোচ সেসার লুইস মেনোত্তির কাছ থেকে জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলেন দেশটির […]
টিভি সূচি (শনিবার, ১৭ এপ্রিল ২০২১)

আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, গাজী টিভি এফএ কাপ (সেমি-ফাইনাল) ম্যানচেস্টার সিটি-চেলসি, রাত ১০:৩০ সরাসরি: সনি টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বিকেল ৫:৩০ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-শেফিল্ড ইউনাইডেট, রাত ১:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ সেরি আ সাম্পদোরিয়া-হেল্লাস ভেরোনা, সন্ধ্যা ৭:০০ […]
ফাইনালের আগে ভবিষ্যতের প্রশ্নে বিরক্ত কুমান

স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতাটির ফাইনালে শনিবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। বছরের শুরুতে বিলবাওয়ের কাছে হেরেই বার্সেলোনার কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল কুমানের। এরপর কোয়ার্টার-ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে দল। সবশেষ ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের ক্ষত […]
‘মেসির সঙ্গে আলোচনা যথাযথভাবে এগোচ্ছে’

চুক্তির একটি ধারা কার্যকর করে গত অগাস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। পরে অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। কাতালুনিয়ার দলটির সঙ্গে আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তি শেষ হবে আগামী জুনে; জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হওয়ার বিষয়ে এখনও কোনো খবর আসেনি। তবে স্প্যানিশ ওয়েবসাইট দোপোর্তেস কুয়াতরোকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা প্রতিশ্রুতি […]
মাঠের লড়াইয়ের আগে টুখেলের গুয়ার্দিওলা স্তুতি

এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। শুক্রবারের সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলার কোচিং নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন টুখেল। “(আমার ওপর) গুয়ার্দিওলার প্রভাব ব্যাপক। যখন তিনি বার্সেলোনার কোচ ছিলেন, তখন আমি প্রায় প্রতিটি ম্যাচ দেখতাম। যে স্টাইলে খেলে তারা সাফল্য পেত, সেটা নিয়ে আমি মুগ্ধ ছিলাম। ম্যাচগুলো দেখে আমি অনেক কিছু শিখেছিলাম […]