এমবাপেকে ধরে রাখতে লড়বেন পিএসজি কোচ

২০২২ সালের জুনে শেষ হবে পিএসজির সঙ্গে ২২ বছর বয়সী এমবাপের চুক্তির মেয়াদ। একই সময়ে চুক্তির মেয়াদ শেষ হবে দলটির আরেক তারকা নেইমারেরও। ক্লাবের সঙ্গে তাদের চুক্তি নবায়নের বিষয়টি এখনও ঝুলে আছে। এমবাপেকে ঘিরে যেমন তার রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে নিয়মিত খবর বের হয়, তেমনি নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যায়। একটি […]
মেসির ৬৪৪ গোলের রেকর্ড গড়া জুতা নিলামে

প্রাথমিকভাবে মেসি বুটজোড়া দান করেছিলেন কাতালুনিয়ার জাতীয় জাদুঘরে। কিন্তু তারা বার্সেলোনার ভল হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের ‘আর্টস অ্যান্ড হেল্থ’ প্রকল্পে সাহায্যের জন্য তা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে বিশ্বাস রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের। একই সঙ্গে এর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান বার্সেলোনা অধিনায়ক। “একই ক্লাবের হয়ে রেকর্ড ৬৪৪ গোল করাটা […]
টিভি সূচি (শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১)

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ চতুর্থ টি-টোয়েন্টি, সন্ধ্যা ৬:৩০ সরাসরি: গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ আইপিএল পাঞ্জাব কিংস-চেন্নাই সুপার কিংস, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন-টটেনহ্যাম হটস্পার, রাত ১:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২
বার্সার শিরোপা খরা কাটবে এবার?

প্রবল শঙ্কা আছে প্রাণভোমরা মেসির দলছুট হওয়ার। এবারের কোপা দেল রের ফাইনাল তাই বার্সেলোনার জন্য অনেক প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়ার উপলক্ষ। সঙ্গে হতে পারে আগামীর পথ চলার পাথেয়। স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতাটির ফাইনালে আগামী শনিবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। রোনাল্ড কুমানের দলের জন্য ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার সুযোগ এই ম্যাচ। পালাবদলের মৌসুমে […]
দর্শকের অনুপস্থিতিতে ‘ভুগছেন’ নাদাল-জোকোভিচ

গত বছর পেশাদারী টেনিস বন্ধ ছিল বেশ কয়েক মাস। এরপর তা মাঠে ফেরার পর টুর্নামেন্টের আয়োজকরা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য ‘জৈব সুরক্ষা বলয়’ তৈরি করলেও মাঠের বাইরেই রয়েছেন দর্শকরা। কিছু টুর্নামেন্টে অবশ্য ফিরেছে দর্শক, তবে সেটা হাতে গোনা। ফ্রান্সের মোনাকোয় চলমান মন্তে কার্লো মাস্টার্সের শেষ ষোলোয় আর্জেন্টিনার ফেদেরিকো দেলবনিসের বিপক্ষে ৬-১, ৬-২ গেমে জেতা […]
ছাড়পত্র ছাড়াই বার্সার ফাইনালের দলে ফাতি

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দলে ঘোষণা করে কাতালান ক্লাবটি। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা দ্বিতীয় পছন্দের গোলরক্ষক নেতোও রয়েছেন এই তালিকায়। গত নভেম্বরের শুরুর দিকে ফাতির হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে বলে সেই সময় জানানো […]
সেমিতে ওঠার অনুভূতি অবিশ্বাস্য: গুয়ার্দিওলা

কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে জায়গা করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। প্রথম লেগে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল তারা। গুয়ার্দিওলার কোচিংয়ে এই প্রথম প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল সিটি। গত তিন আসরে তারা বিদায় নিয়েছিল শেষ আট থেকে। আর ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির […]
রিয়াল সবসময় আরও চায়: জিদান

ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ আটের ফিরতি লেগে লিভারপুলের মাঠে বুধবার গোলশূন্য ড্র করে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠে জিদানের দল। ফিরতি লেগে অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলাতেই কেটে যায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির। দারুণ সব সেভে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচ শেষে জিদান বলেন, তিনি জানতেন প্রতিপক্ষের মাঠে শুরুতে ভুগতে […]
রিয়ালের মাঠে পরাজয়ই মূল কারণ: ক্লপ

অ্যানফিল্ডে বুধবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যদিও এদিন শুরুর ২০ মিনিটেই প্রথম লেগে ৩-১ গোলে হারের ঘাটতি পুষিয়ে নেওয়ার দারুণ সব সুযোগ পেয়েছিল ক্লপের দল। ব্যবধানটা বড় হওয়ায় ফিরতি দেখায় চ্যালেঞ্জটা অনেক কঠিন ছিল লিভারপুলের। সেটাও হয়নি দুর্বল ফিনিশিংয়ে। তবে ম্যাচ শেষে মূল দায়টা দলের প্রথম লেগের পারফরম্যান্সকেই দিলেন ক্লপ। “আমরা তো আজ রাতে হারিনি, […]
সাউথ আমেরিকান সুপার কাপ জাস্তিসিয়ার

প্রতি মৌসুমের কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়নের মধ্যে দুই লেগের এই শিরোপা লড়াই হয়ে থাকে। তাতেই কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাসকে বৃহস্পতিবার টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় জাস্তিসিয়া। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া জাস্তিসিয়া ফিরতি পর্বেও প্রথমে গোল খেয়ে বসে, ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রাফায়েল ভেইগা। তবে ব্রায়ান রোমেরোর গোলে […]