ক্যাটাগরি

লিভারপুলের মুকুট কেড়ে নেওয়ার খুব কাছে আমরা: গুয়ার্দিওলা

বাঁজামাঁ মঁদি ও গাব্রিয়েল জেসুসের গোলে কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপার পথে ১৭ পয়েন্টে এগিয়ে গেছে তারা। আসরে এটি তাদের ২৩তম জয়। বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলে অন্য কোনো হিসেব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে আগের তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন হওয়া দলটির। তবে, এখনও মুকুটটি যে […]

টিভি সূচি (রোববার, ০৪ এপ্রিল ২০২১)

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ দ্বিতীয় ওয়ানডে, দুপুর ২:০০ সরাসরি: গাজী টিভি, স্টার স্পোর্টস ১ প্রিমিয়ার লিগ সাউথ্যাম্পটন-বার্নলি, বিকেল ৫:০০ নিউক্যাসল ইউনাইটেড-টটেনহ্যাম হটস্পার, সন্ধ্যা ৭:০৫ অ্যাস্টন ভিলা-ফুলহ্যাম, রাত ৯:৩০ ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, রাত ১২:৩০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা আলাভেস-সেল্তা ভিগো, সন্ধ্যা ৬:০০ এলচে-রিয়াল বেতিস, রাত ৮:১৫ কাদিস-ভালেন্সিয়া, রাত ১০:৩০ সেভিয়া-আতলেতিকো মাদ্রিদ, রাত […]

৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল দলটি। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মাঝে ২০০৯-১০ মৌসুমে অবশ্য ‘বি’ লিগে সেরা হয়েছিল সোসিয়েদাদ, তবে তা মেজর কোনো শিরোপা নয়। স্প্যানিশ কাপ নামে পরিচিত […]

আর্সেনালকে উড়িয়ে দিল লিভারপুল

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেন দিয়োগো জোতা, একটি মোহামেদ সালাহ। গত সেপ্টেম্বরে দলটির বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে জিতেছিল শিরোপাধারী লিভারপুল। শুরু থেকে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউই। বিরতির আগে গোলের উদ্দেশে সফরকারীদের ছয় শটের একটি […]

শিরোপার পথে সিটির আরেক ধাপ

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ২-০ ব্যবধানে জিতেছে সিটি। বাঁজামাঁ মঁদি দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। গত সেপ্টেম্বরে দলটির বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-২ গোলে হেরেছিল সিটি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে গেল গুয়ার্দিওলার দল। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা সিটি পঞ্চম […]

কষ্টের জয়ে শীর্ষস্থান মজবুত বায়ার্নের

লাইপজিগের রেড বুল অ্যারেনায় শনিবার লেয়ন গোরেটস্কার একমাত্র গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। এই জয়ে টানা নবম লিগ শিরোপার পথে ৭ পয়েন্টে এগিয়ে গেল বায়ার্ন। গত ডিসেম্বরে বায়ার্নের মাঠে দুই দলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। চোটের কারণে আসরের সর্বোচ্চ গোলদাতা রবের্ত লেভানদোভস্কিকে পায়নি বায়ার্ন। আগের ম্যাচে ১০ জনের দল নিয়েও এই পোলিশ ফরোয়ার্ডের হ্যাটট্রিকে […]

রোনালদোর গোলে হার এড়াল ইউভেন্তুস

তোরিনোর মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে সেরি আর ম্যাচটি ২-২ ড্র হয়েছে। ফেদেরিকো চিয়েসার গোলে ইউভেন্তুস এগিয়ে যাওয়ার পর আন্তোনিও সানাব্রিয়ার জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে সমতা টানেন পর্তুগিজ ফরোয়ার্ড। এই ড্রয়ে ইউভেন্তুসের টানা দশমবারের মতো লিগ শিরোপা জয়ের আশা আরও ফিকে হয়ে গেল। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে […]

পিএসজিকে হারিয়ে শীর্ষে লিল

প্যারিসে স্থানীয় সময় শনিবার বিকেলের ম্যাচটি ১-০ গোলে হেরেছে মাওরিসিও পচেত্তিনোর দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জোনাথন ডেভিড। শেষ দিকে দুই দলই ১০ জনে পরিণত হয়। পিএসজির লাল কার্ড দেখেন নেইমার। গত ডিসেম্বরে প্রথম দেখায় লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও সুযোগ নষ্ট করে ম্যাচের নিয়ন্ত্রণ […]

এইবারকে হারিয়ে দুইয়ে রিয়াল

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেলে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। মার্কো আসেনসিওর নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল রিয়াল, অপরাজিত রইলো টানা ৯ ম্যাচ। আর এই জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠল শিরোপাধারীরা। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে […]

শুটিংয়ে সেরা রায়েহানুল-দিশা, ফেন্সিংয়ে ফাতেমা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার তৃতীয় দিনে ৫০টি (রাত সাড়ে ৯টা পর্যন্ত) সোনার পদকের নিষ্পত্তি হয়। শুটিং শুটিংয়ে ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং এসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩ x ৪০) মহিলা বিভাগে সোনা জেতেন আর্মি শুটিং এসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা। ২৫ মিটার র‌্যাপিড […]