টিভি সূচি (সোমবার, ০৫ এপ্রিল ২০২১)

লা লিগা বার্সেলোনা-রিয়াল ভাইয়াদলিদ, রাত ১:০০ ফেসবুক লাইভ প্রিমিয়ার লিগ এভারটন-ক্রিস্টাল প্যালেস, রাত ১২:০০ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ১:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
ঘুরে দাঁড়িয়ে জিতল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখায় যোগ করা সময়ের গোলে নাটকীয় জয় পেয়েছিল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে যেন খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিকদের। ইউনাইটেড এই সময়ে লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট। প্রথম ভালো সুযোগটা অবশ্য তারাই পায়। নবম মিনিটে গ্রিনউডের ভলি ডান পোস্টে লেগে বাইরে চলে যায়। […]
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: নারী ফুটবলে সেরা মাগুরা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার টাইব্রেকারে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ৩-২ গোলে হারায় মাগুয়া। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। জেসমিন আক্তারের ষোড়শ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। ৩৪তম মিনিটে অপির্তার গোলে সমতায় ফিরে মাগুরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে একই দিনে সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যা ৭টায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল […]
শাকিল, রোমানের হতাশার দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বাংলাদেশ গেমসে রোববার চতুর্থ দিনে শেষ হয়েছে খো খো, জিমন্যাস্টিকস, বডি বিল্ডিং, কুস্তি, রাগবি, অ্যাথলেটিক্স, ফেন্সিং ডিসিপ্লিন। শুটিং গুলশান শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার পিস্তল মহিলা জুনিয়র ইভেন্টে নেভী শুটিং ক্লাবের তুরিং ৫৪৮ স্কোর করে সোনা জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল মহিলা সিনিয়র বিভাগে আর্মি শুটিং এসোসিয়েশনের আনজিলা […]
মেসি-ডি ইয়ংয়ের নিষেধাজ্ঞা শঙ্কা নিয়ে ভাবছেন না কুমান

কাম্প নউয়ে সোমবার বাংলাদেশ সময় রাত একটায় ভাইয়াদলিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে কুমান জানান, নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও খেলবেন মেসি, ডি ইয়ং। “আমরা জানি যে, এই দুই ফুটবলার নিষেধাজ্ঞা থেকে এক কার্ড দূরে আছে, কিন্তু কার্ড বা সতেজতার কথা ভেবে বিশ্রামের সময় এটা নয়।” “আমাদের আর ১০ ম্যাচ বাকি আছে। ঝুঁকি সবসময়ই […]
লিগ কাপের ফাইনালে থাকবে ৮ হাজার দর্শক

ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। ভবিষ্যতে মাঠে দর্শক ফেরানো সম্ভব হতে পারে ভেবেই তখন ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল। টটেনহ্যাম ও সিটি সমর্থকদের পাশাপাশি ম্যাচের টিকেট কিনতে পারবেন স্টেডিয়ামের পাশের স্থানীয় বাসিন্দাগণ ও জাতীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ফেরানোর এই প্রক্রিয়া […]
সাঁতারে মাহফিজুর, রেজা ও সোনিয়ার রেকর্ড

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার মাহফিজুর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েন। ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৮ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জয়ের পথে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভাঙেন মাহফিজুর। তার আগের টাইমিং ছিল ১ মিনিট ৫৮ দশমিক ৪৪ সেকেন্ড। […]
ফের স্থগিত হয়ে গেল দেশের ফুটবল

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে কদিন আগে। এ মুহূর্তে চলছে মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবল, তৃতীয় বিভাগ ফুটবল, প্রিমিয়ার লিগের দলবদলও চলছে। প্রিমিয়ার লিগের খেলার প্রথম ধাপ শেষের পর আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছে। বিরতির পর লিগের দ্বিতীয় ধাপের খেলা আগামী ৯ এপ্রিল মাঠে গড়ানোর কথা […]
শিরোপা ভুলে শীর্ষ চারে নজর ইউভেন্তুসের

আগের ম্যাচে ঘরের মাঠে বেনেভেন্তোর বিপক্ষে হারা ইউভেন্তুস শনিবার ২-২ ড্র করে পয়েন্ট তালিকার ১৭ নম্বর দল তোরিনোর বিপক্ষে। শেষ দিকে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে হার এড়ায় আন্দ্রেয়া পিরলোর দল। লিগে আর ১০ রাউন্ডের খেলা বাকি। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে ইউভেন্তুস। ম্যাচ শেষে স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস ‘ডিএজেডএন’-কে দেওয়া সাক্ষাৎকারে বাস্তবতা তুলে ধরেন […]
২০০ মিটারে শিরিনের রেকর্ড

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে রোববার ২৪ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন শিরিন। তিনি ভেঙেছেন ২০০৬ সালে গড়া নাজমুন্নার বিউটির রেকর্ড। ১৪ বছর আগে ২৪ দশমিক ৩০ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন বিউটি। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪ দশমিক ৫০ সেকেন্ড। বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫ দশমিক ৯০ […]