ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ম্যাচটি হওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। ভবিষ্যতে মাঠে দর্শক ফেরানো সম্ভব হতে পারে ভেবেই তখন ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল।
টটেনহ্যাম ও সিটি সমর্থকদের পাশাপাশি ম্যাচের টিকেট কিনতে পারবেন স্টেডিয়ামের পাশের স্থানীয় বাসিন্দাগণ ও জাতীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ফেরানোর এই প্রক্রিয়া চলবে মোট নয়টি ইভেন্টে। এর মধ্যে আছে এফএ কাপের ফাইনাল ও একটি সেমি-ফাইনাল।
এফএ কাপে আগামী ১৮ এপ্রিল লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের মধ্যে সেমি-ফাইনালে মাঠে চার হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবে। আর আগামী ১৫ মে প্রতিযোগিতাটির ফাইনাল মাঠে বসে দেখতে পারবে ২১ হাজার দর্শক। দুটি ম্যাচই হবে ওয়েস্বলিতে।