বঙ্গবন্ধু কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুক্রবার কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৮-১০ পয়েন্টে। প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জিতেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতে তারা। চতুর্থ ও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে ওঠে […]
আজারকে এখনই খেলানোর ভাবনা নেই জিদানের

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় ঘরের মাঠে পয়েন্ট তালিকার ১৮ নম্বর দল এইবারের মুখোমুখি হবে রিয়াল। এর আগের দিন সকালে চোট কাটিয়ে আজার ছাড়াও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন টনি ক্রুস। মাঝে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে এই জার্মান মিডফিল্ডার জাতীয় দলে যোগ দিলেও অ্যাডাক্টর চোটে পড়ায় খেলতে পারেননি কোনো ম্যাচ। চোটপ্রবণ আজার সবশেষ পেশির […]
১৭ সেকেন্ডেই লাল কার্ড!

ব্রাজিলের উত্তর-পূর্বে অবস্থিত পারাইবা রাজ্যের দল দুটির মধ্যকার ম্যাচের ঘটনা এটি। গত বৃহস্পতিবারের ম্যাচটি ১-০ গোলে জেতে স্বাগতিক ত্রেজি। ম্যাচ শুরুর আট সেকেন্ডের মাথায় ত্রেজির এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। এসময় লাফিয়ে তার মাথা বরাবর একসঙ্গে দুই পা ছোড়েন ভিলকের। তাকে সরাসরি লাল কার্ড দেখাতে ভাবতে হয়নি রেফারিকে। এই ধরনের রেকর্ডগুলো যাচাই করা […]
বঙ্গবন্ধু কাবাডি: ফাইনালে কেনিয়াকে পেল বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার কোয়ালিফাইং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে কেনিয়া। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। টানা চার জয়ে ফাইনালে ওঠার পথে কেনিয়াকে রাউন্ড রবিন লিগের ম্যাচে ৩২-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। দল দারুণ ছন্দে থাকায় ফাইনাল নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ সাজুরাম গয়াত। “পাঁচ জাতির এ টুনামেন্টে চমৎকার ছন্দে […]
মেয়েদের লিগে মলিন শুরু নাসরিন একাডেমির

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-০ গোলে জিতেছে কাঁচিঝুলি। ৩৭তম মিনিটে কল্পনা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মারুফা আক্তার। দিনের অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ে শুরু পেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: ক্রিকেটে জয়ে শুরু বরেন্দ্র নর্থ জোনের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পর্দা ওঠে গেমসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট ফাহিম হাবিবের দারুণ বোলিংয়ে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে হারিয়ে ক্রিকেটে শুভসূচনা করেছে বরেন্দ্র নর্থ জোন। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২১১ রানের বড় ব্যবধানে জিতেছে তারা। ব্যাটিংয়ে নেমে বরেন্দ্র নর্থ জোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। […]
বঙ্গবন্ধু গেমসের উদ্বোধনী বার্তায় ‘স্বাস্থ্য সুরক্ষা’ মানার পরামর্শ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ছিল বাড়তি সতর্কতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ক্রীড়াপ্রেমীদের উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। বৃহস্পতিবার সীমিত সংখ্যাক দর্শক পেয়েছেন মাঠে বসে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের সুযোগ। ৩১টি ডিসিপ্লিনে সারা দেশের ৫ হাজার তিনশ অ্যাথলেট অংশ নিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে […]
বোনুচ্চি করোনাভাইরাসে আক্রান্ত

ইতালি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার ক্লাবে ফেরেন বোনুচ্চি। এই দিনই পরীক্ষায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় ইউভেন্তুস। এর আগের দিন ইতালি দলের চারজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। ৩৩ বছর বয়সী বোনুচ্চি বাড়িতে আইসোলেশনে আছেন। ফলে, সেরি আয় পরের তিন ম্যাচে (তোরিনো, নাপোলি ও জেনোয়ার […]
ক্লাসিকোয় অনিশ্চিত রামোস

এক বিবৃতিতে বৃহস্পতিবার অধিনায়কের চোটের বিষয়টি জানায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি। ফলে, আগামী দুই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে এবং লা লিগা বার্সেলোনার বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। গত বুধবার বিশ্বকাপ বাছাইয়ে কসোভোর বিপক্ষে স্পেনের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচের ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রামোস। ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের সেরে […]
লিফটে আটকে মাঠে আসতে দেরি স্পেন কোচের

এনরিকে ও তার কোচিং স্টাফের কয়েকজন টিম হোটেলের লিফটে এক ঘণ্টার মতো আটকে ছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়। এজন্য কসোভো ম্যাচের শুরুর কিছুক্ষণ ডাগআউটে ছিলেন না তিনি। লিফট থেকে ছাড়া পাওয়ার পর আলাদা গাড়িতে স্টেডিয়ামে পৌঁছান তারা। কারণ টিম বাস আগেই হোটেল ছেড়ে এসেছিল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কোনো বিরূপ প্রভাব অবশ্য দলের পারফরম্যান্সে পড়েনি। […]