টিভি সূচি (বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১)

স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 01 Apr 2021 11:42 AM BdST Updated: 01 Apr 2021 11:42 AM BdST নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে বৃহস্পতিবার নামছে বাংলাদেশ। ছবি: আইসিসি নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ১২:০০ সরাসরি: টি স্পোর্টস
ইতালির কষ্টের জয়

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে। (বিস্তারিত আসছে…)
টানা দ্বিতীয় জয়ে শীর্ষেই ইতালি

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা ইতালি গত রোববার বুলগেরিয়াকে হারায় একই ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ইতালি, ২০ […]
টানা তৃতীয় জয়ে শীর্ষেই ইতালি

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা ইতালি গত রোববার বুলগেরিয়াকে হারায় একই ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ইতালি, ২০ […]
ঘরের মাঠে ধরাশায়ী জার্মানি

২০২২ কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে ইওয়াখিম লুভের দল। আগের দুই ম্যাচে আইসল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে জিতেছিল সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মানি। রোমানিয়ার বিপক্ষে হেরে বাছাই শুরু করা নর্থ মেসিডোনিয়া পেল টানা দ্বিতীয় জয়। লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ […]
ইংল্যান্ডের তিনে তিন

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার ‘আই’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। হ্যারি কেইন স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইয়াকুব মোদের। জয়সূচক গোলটি করেন হ্যারি ম্যাগুইয়ার। পোল্যান্ডের বিপক্ষে এই নিয়ে ২০ ম্যাচের ১৯টিতে অপরাজিত রইল ইংল্যান্ড, ১২ জয় ও সাত ড্র। তাদের একমাত্র হার ১৯৭৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে, প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে। দলটির বিপক্ষে ঘরের […]
গ্রিজমানের গোলে জিতল ফ্রান্স

সারায়েভোয় বুধবার রাতে ‘ডি’ গ্রুপের খেলায় ১-০ গোলে জিতেছে ফ্রান্স। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আগের ম্যাচে কাজাখস্থানকে ২-০ গোলে হারানো ফ্রান্স। অন্য দিকে রক্ষণ দৃঢ় করে প্রতি আক্রমণে গোল আদায়ের চেষ্টা করে বসনিয়া। বল নিয়ন্ত্রণে ও আক্রমণে অনেক এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু বারবারই খেই হারিয়েছে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। চতুর্দশ মিনিটে তাদের প্রথম কোনো চেষ্টা […]
কসোভোকে হারিয়ে গ্রুপের শীর্ষে স্পেন

বিশ্বকাপ বাছাইয়ে সেভিয়ায় বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে স্পেন। দানি ওলমোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। বেসার হালিমি ব্যবধান কমানোর পর বিজয়ীদের শেষ গোলটি করেন জেরার্দ মোরেনো। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফিরল স্পেন। এক ম্যাচ কম খেলা সুইডেন ৬ […]
ইউরোতে ৫ বদলির সিদ্ধান্ত

এক বিবৃতিতে বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে প্রতিযোগিতাটির আয়োজক সংস্থা উয়েফা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে। গত বছর করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত […]
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম ব্যক্তিগত সোনা নৌবাহিনীর ইমতিয়াজের

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ফেন্সিংয়ের ইপি ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাগর খানকে হারিয়ে সেরা হন ইমতিয়াজ। দুটি ব্রোঞ্জপদক পেয়েছেন আনসারের শরিফুল ইসলাম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবদুর রহিম। প্রতিযোগিতার প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি এখন টোকিও অলিম্পিকের বাছাইয়ে। “বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাইপর্ব হবে […]