বঙ্গবন্ধু কাবাডিতে সব ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে বুধবার রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৪-০৯ ব্যবধানে। প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জেতে। আর নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জেতে দল। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও […]
বসুন্ধরা কিংসের ১৪ গোল, কৃষ্ণারই ৭টি

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-০১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। কৃষ্ণার ৭ গোলের পাশাপাশি শিউলি আজিম ৪টি, সিরাত জাহান স্বপ্না ২টি ও সাবিনা খাতুন একটি গোল করেন। সদ্যপুস্করিণীর একমাত্র গোলদাতা তনিমা বিশ্বাস। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে আরও ৯ গোলে বড় জয় […]
আগুয়েরোর শূন্যস্থান অপূরণীয়: গুয়ার্দিওলা

এক বিবৃতিতে গত সোমবার সিটি জানায়, চুক্তির মেয়াদ শেষে চলতি মৌসুমের পর ফ্রি ট্রান্সফারে বিদায় নিতে যাচ্ছেন আগুয়েরো। এরই সঙ্গে শেষ হবে সিটিতে তার ১০ বছরের সাফল্যমণ্ডিত পথচলা। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৪ ম্যাচে রেকর্ড ২৫৭ গোল করেছেন আগুয়েরো। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ […]
টিভি সূচি (বুধবার, ৩১ মার্চ ২০২১)

বিশ্বকাপ বাছাই আর্মেনিয়া-রোমানিয়া, রাত ১০:০০ স্পেন-কসোভো, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ২ ইংল্যান্ড-পোল্যান্ড, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ১ বসনিয়া ও হার্জেগোভিনা-ফ্রান্স, রাত ১২:৪৫ সরাসরি: সনি সিক্স প্রীতি ফুটবল সুইডেন-এস্তোনিয়া, রাত ৯:৪৫ সরাসরি: সনি সিক্স
রোনালদো-জোতার গোলে পর্তুগালের জয়

লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। গেরসন রদ্রিগেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন দিয়োগো জোতা। পরে ব্যবধান বাড়ান ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও পালিনিয়া। আজারবাইজানের বিপক্ষে তাদের আত্মঘাতী গোলে জিতে বাছাইপর্ব শুরু করা পর্তুগাল পরের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র করে। ওই ম্যাচের শেষ দিকে […]
পিএসজির বিপক্ষে লেভানদোভস্কিকে পাচ্ছে না বায়ার্ন

বিশ্বকাপ বাছাইয়ে গত রোববার অ্যান্ডোরার বিপক্ষে পোল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। ওই ম্যাচে জোড়া গোল করে ব্যবধান গড়ে দিয়েছিলেন তিনি। পরদিন দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে লেভানদোভস্কিকে। বাছাইয়ে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে স্ক্যানের পর মঙ্গলবার বায়ার্ন জানায়, সেরে উঠতে আরও […]
বঙ্গবন্ধু কাবাডিতে জয়রথে বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার নেপালের বিপক্ষে ৩৫-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়ার বিপক্ষে ৩২-২৯ পয়েন্টে জেতে। টানা তিন জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বাগতিক অধিনায়ক তুহিন তরফদার। ফ্লাইট জটিলতার কারণে […]
চেলসি-পোর্তো লড়াই সেভিয়ায়

কোভিড-১৯ বিধিনিষেধের কারণে ম্যাচ দুটি লা লিগার দল সেভিয়ার মাঠে হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় উয়েফা। আগামী ৭ এপ্রিল হবে প্রথম লেগের খেলা। ফিরতি পর্ব ১৩ এপ্রিল। জয়ী দল সেমি-ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের বিপক্ষে। কাজ, শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় ব্যতীত বর্তমানে সকল বিদেশিদের যুক্তরাজ্য সফরে নিষেধাজ্ঞা রয়েছে। ব্রিটেন থেকে স্পেনে ভ্রমণেও […]
দ্রুত ফেরার সম্ভাবনা নেই কৌতিনিয়োর

চিকিৎসার পরবর্তী ধাপ চালিয়ে নিতে ২৮ বছর বয়সী এই তারকার ব্রাজিল যাওয়ার বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় কাতালান ক্লাবটি। গত ২৯ ডিসেম্বর লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে বাঁ হাটুতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কৌতিনিয়ো। এরপর ২ জানুয়ারি তার অস্ত্রোপচার হয়। তিন মাসের মধ্যে তার মাঠের ফেরার সম্ভাবনার কথা বলা হয়েছিল গণমাধ্যমে। হাঁটুর বর্তমান অবস্থা […]
শেষ হচ্ছে আগুয়েরোর সিটি অধ্যায়

প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৪ ম্যাচে রেকর্ড ২৫৭ গোল করেছেন আগুয়েরো। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ। বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের […]