ক্যাটাগরি

টিভি সূচি (মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: টি স্পোর্টস   বিশ্বকাপ বাছাই সাইপ্রাস-স্লোভেনিয়া, রাত ৯:০০ লুক্সেমবার্গ-পর্তুগাল, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ২ বেলজিয়াম-বেলারুশ, রাত ১২:৪৫ সরাসরি: সনি টেন ১ আজারবাইজান-সার্বিয়া, রাত ১০:০০ ওয়েলস-চেক রিপাবলিক,  রাত ১২:৪৫ সরাসরি: সনি সিক্স

বঙ্গবন্ধু কাবাডিতে জমজমাট লড়াইয়ে কেনিয়াকে হারাল বাংলাদেশ

জাতীয় ভলিবল স্টেডিয়ামে সোমবার জমজমাট লড়াইয়ের পর কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ১৩-১১ পয়েন্টে। নিজেদের প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে পোল্যান্ডকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়ে শ্রীলঙ্কাও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে কেনিয়াকে ৩৫-৩৩ পয়েন্টে হারিয়েছিল তারা। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী […]

গোল নিয়ে বিতর্ক এড়াতে পারত সার্বিয়া ও পর্তুগাল: উয়েফা

ইউরোপিয়ান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে গত শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-২ ড্র হয়। বিতর্কিত মুহূর্তটি ম্যাচের যোগ করা সময়ের। রোনালদোর শটে বল গোলরক্ষকের গায়ে লেগে যাচ্ছিল গোললাইন পেরিয়ে। ছুটে গিয়ে ক্লিয়ার করেন সার্বিয়ার এক খেলোয়াড়। টিভি রিপ্লেতে দেখা গেছে, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। কিন্তু রেফারি গোল দেননি। গোললাইন প্রযুক্তি অথবা ভিএআরের সুবিধা না থাকাতেই মূলত […]

চ্যাম্পিয়নশিপ লিগে কাওরান বাজার ও ওয়ারীর জয়

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ঢাকা সিটি এফসিকে ২-১ গোলে হারায় কাওরান বাজার। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২তম মিনিটে আফরোজ কাওরান বাজারকে এগিয়ে নেওয়ার পর ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমন। ৬০তম মিনিটে ব্যবধান কমান রাজ্জাতুল। দিনের অন্য ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে ওয়ারী। মাসুদের জোড়া গোলে এগিয়ে থেকে […]

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। সপ্তম মিনিটে বক্সে নেপালের সংযোগ রায় বল পাওয়ার আগেই দ্রুত বিপদমুক্ত করেন মাঝমাঠ ছেড়ে নিচে নেমে আসা জামাল ভূইয়া। বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ানো নেপালের দ্বাদশ মিনিটের আক্রমণ ব্যর্থ করে দেন সাদ উদ্দিন। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস দূরের […]

শিরোপা খরা কাটল না বাংলাদেশের

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। বিরতির পর একটি গোল শোধ করে তারা। ২০০৩ সালে সবশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী বাংলাদেশের সামনে ছিল দেড় যুগের শিরোপা খরা কাটানোর সুযোগ। কিন্তু ফাইনালের নিষ্প্রাণ পারফরম্যান্সে সে খরা হল আরও দীর্ঘ। নেপালের এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম হার। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে […]

ইংল্যান্ডের বিপক্ষে নেই লেভানদোভস্কি

বাছাইয়ে রোববার অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। এর আগেই অবশ্য ব্যবধান গড়ে দেন তিনি। তার জোড়া গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে পোল্যান্ড। পরদিন এক বিবৃতিতে তার ডান হাঁটুতে চোটের কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন। বায়ার্ন মিউনিখের এই ফুটবলারকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে।   বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত […]

‘রোনালদোর আচরণ অগ্রহণযোগ্য’

ইউরোপিয়ান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে গত শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে দিয়োগো জোতার দুই গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি পর্তুগাল। আলেকসান্দার মিত্রোভিচ ও ফিলিপ কসতিচ গোলে ২-২ ড্র করে সার্বিয়া। বিতর্কিত ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ের। ইউভেন্তুস ফরোয়ার্ডের শট গোলরক্ষকের গায়ে লেগে যাচ্ছিল গোললাইন পেরিয়ে। শেষ সময়ে গিয়ে ঠেকান সার্বিয়ার এক খেলোয়াড়। টিভি রিপ্লেতে মনে […]

বেলোত্তি-লোকাতেল্লির গোলে ইতালির জয়

প্রতিপক্ষের মাঠে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্দ্রেয়া বেলোত্তি তাদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল লোকাতেল্লি। নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল ইতালি। এই নিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল দলটি, ১৯ জয় ও ৫ ড্র। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর তারা হারেনি। […]

জার্মানির টানা দ্বিতীয় জয়

বুখারেস্টে রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে সের্গে জিনাব্রির একমাত্র গোলে জিতেছে ইওয়াখিম লুভের দল। গত বৃহস্পতিবার আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে চারবারের বিশ্বকাপ জয়ীরা। বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ ধরে রেখে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে কাই হাভার্টজের ছয় গজ বক্সের মুখে বাড়ানো পাস পেয়ে টোকা দিয়ে বল জালে […]