ক্যাটাগরি

টিভি সূচি (শনিবার, ২৭ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ প্রথম টি-টোয়েন্টি, রোববার সকাল ৭:০০ সরাসরি: টি স্পোর্টস   বিশ্বকাপ বাছাই রাশিয়া-স্লোভেনিয়া, রাত ৮:০০ নেদারল্যান্ডস-লাটভিয়া, রাত ১১:০০ সার্বিয়া-পর্তুগাল, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২ চেক রিপাবলিক-বেলজিয়াম, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ১   শুটিং বিশ্বকাপ সরাসরি: সনি সিক্স, বিকেল ৪:২০

চেক রিপাবলিকের বিপক্ষে নেই বেলজিয়ামের ৭ ফুটবলার

‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে দুইটায় প্রাগে স্বাগতিকদের মুখোমুখি হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। জার্মানিতে বসবাসকারীদের চেক রিপাবলিকে ভ্রমণে কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে সেখানে যাচ্ছেন না বুন্ডেসলিগায় খেলা পাঁচ জন। এছাড়া চোটে পড়েছেন ইয়ানিক কারাসকো ও টমাস ভারমালেন। পায়ের চোটে ভুগছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কারাসকো। আর গত বুধবার ওয়েলসের বিপক্ষে ৩-১ […]

জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে চায় বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। কিরগিজদের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল; এ ম্যাচের ফলে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপাল আর্মি স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রস্তুতির ফাঁকে জামাল জানিয়েছেন ট্রফি নিয়ে দেশে ফেরার […]

রামোস ঠিক আছে: এনরিকে

গ্রানাদায় বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র ম্যাচের প্রথমার্ধে খেলেন রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি নামেন আথলেতিক বিলবাওয়ের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। পরে তার কারণেই পেনাল্টি পায় গ্রিস। স্পট কিকে সমতা টানেন আনাস্তাসিসোস বাকাসেতাস। গত ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসের। গ্রিসের বিপক্ষে তাকে শুধু প্রথমার্ধে খেলানোর কারণ ম্যাচ শেষে জানান এনরিকে।  “সের্হিও […]

কাতার বিশ্বকাপ: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, অভিবাসী শ্রমিকদের পাশে জার্মানি

বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচ শুরুর আগে বিশেষ জার্সি পরেছিলেন জার্মানির খেলোয়াড়রা। সবাই কালো রঙের জার্সি পরে সারিবদ্ধভাবে দাঁড়ান। জার্সিতে সাদা রঙে লেখা ছিল একটি করে ইংরেজি বর্ণ। যার পূর্ণ রূপ দাঁড়ায় ‘হিউম্যান রাইটস’ বা মানবাধিকার। পরে দলটির মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা জার্মান একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন […]

টিভি সূচি (শুক্রবার, ২৬ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ তৃতীয় ওয়ানডে, ভোর ৪:০০ সরাসরি: টি স্পোর্টস   ভারত-ইংল্যান্ড সিরিজ দ্বিতীয় ওয়ানডে, বেলা ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১   শুটিং বিশ্বকাপ সরাসরি: সনি সিক্স, বেলা ১:০০

জয়ে বিশ্বকাপ বাছাই শুরু ইতালির

২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের মাঠে বৃহস্পতিবার ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দমেনিকো বেরারদি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন চিরো ইম্মোবিলে। ২০০৬ সালে চতুর্থ ও সবশেষ বিশ্বকাপ জেতা ইতালি পরের দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। আর ২০১৮ আসরে তারা মূল পর্বেই উঠতে পারেনি। ২০১৮ সালের মে মাসে দায়িত্ব […]

স্যান ম্যারিনোর জালে ইংল্যান্ডের গোল উৎসব

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘আই’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন। একটি করে গোল জেমস ওয়ার্ড-প্রাউস, রাহিম স্টার্লিং ও অলি ওয়াটকিন্সের। দলটির বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ইংল্যান্ড। এই নিয়ে সাতবারের দেখায় ৪২টি গোল পাওয়া ইংল্যান্ড হজম করেছে মাত্র একটি। এর আগে সবশেষ দেখায় ২০১৫ সালে ৬-০ […]

আইসল্যান্ডকে উড়িয়ে দারুণ শুরু জার্মানির

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লেয়ন গোরেটস্কার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। চার মাস আগে নেশন্স লিগে স্পেনের মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া জার্মানি নতুন মঞ্চে শুরুর শুরুটা করে দুর্দান্ত। প্রথম সাত মিনিটেই দুবার প্রতিপক্ষের জালে […]

ক্ষণিকের ভুলে জয় হাতছাড়া স্পেনের

গ্রানাদায় বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আলভারো মোরাতার নৈপুণ্যে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন আনাস্তাসিসোস বাকাসেতাস। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় স্পেন। যদিও ততটা নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের উদ্দেশে তাদের ৯ শটের মাত্র দুটিই ছিল […]