ডেনমার্কে ইউরোর ম্যাচে মাঠে থাকবে দর্শক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলা হবে ইউরোপের ১২টি দেশে। ডেনমার্কের কোপেনহেগেনে ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতার পার্কেন স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায়। স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে থাকলে আরও বেশি দর্শককে গ্যালারিতে রাখা যায় […]
জার্মানি দলে করোনাভাইরাসের হানা

এক বিবৃতিতে বৃহস্পতিবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আইসল্যান্ড ম্যাচ সামনে রেখে বুধবার দলের সকল খেলোয়াড় ও স্টাফের কোভিড-১৯ পরীক্ষা করা হয়, এর মধ্যে একজনের ফল আসে পজিটিভ। আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি এবং তিনি আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে। এর আগে চোটের কারণে ইওয়াখিম লুভের দল থেকে ছিটকে […]
নেপালের ড্রয়ে ফাইনালে বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল। গত মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এক জয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। ১ করে পয়েন্ট নেপাল ও কিরগিজস্তানের। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গত নভেম্বরে নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা দুই প্রীতি ম্যাচের […]
নেপালের বিপক্ষে গোল চায় বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামী শনিবার নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জেমি ডের দল। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড সাদ উদ্দিন জানালেন প্রতিযোগিতার স্বাগতিকদের বিপক্ষে গোল পাওয়ার লক্ষ্য। “রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সবগুলো নিয়েই আমাদের কাজ হচ্ছে। আগে আমরা প্রতি-আক্রমণ নির্ভর […]
স্বাধীনতা দিবস ভলিবলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৬-২৮, ২৫-২২, ২৫-২১, ২৫-১৬ পয়েন্টে (৩-১ সেটে) তিতাস ক্লাবকে হারায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৯, ২৫-২০, ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে। প্রতিযোগিতার সেরা লিবারু হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সোনা মিয়া। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হরসিৎ বিশ্বাস সেরা এ্যাটাকার আর সেনাবাহিনীর মহসীন […]
সড়ক দুর্ঘটনায় নিহত ইতালির তরুণ ফুটবলার

দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, রোমে বুধবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা যান ইতালির হয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা এই ফুটবলার। ফিওরেন্তিনা, তোরিনো ও স্পালের হয়ে খেলার পর গত জানুয়ারিতে সেরি আর দল লাৎসিওতে ফেরেন গুয়েরিনি। এখানেই শুরু করেছিলেন ক্যারিয়ার। রোমের ক্লাবটির যুব দলে খেলেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে লাৎসিও […]
শুরুর হোঁচটে হতাশ ফ্রান্স কোচ

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ১-১ ড্র করে দেশমের দল। অঁতোয়ান গ্রিজমানের দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় স্বাগতিকদের। প্রথমার্ধের পারফরম্যান্সে মনে হচ্ছিল ৩ পয়েন্টই পেতে যাচ্ছে ফ্রান্স। ম্যাচের ১৯তম মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। এরপর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন […]
সুযোগ হাতছাড়া হওয়ার হতাশা দেশমের

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ১-১ ড্র করে দেশমের দল। অঁতোয়ান গ্রিজমানের দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয় স্বাগতিকদের। প্রথমার্ধের পারফরম্যান্সে মনে হচ্ছিল ৩ পয়েন্টই পেতে যাচ্ছে ফ্রান্স। ম্যাচের ১৯তম মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। এরপর লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ তৃতীয় ওয়ানডে, শুক্রবার ভোর ৪:০০ সরাসরি: টি স্পোর্টস বিশ্বকাপ বাছাই বুলগেরিয়া-সুইজারল্যান্ড, রাত ১১:০০ স্পেন-গ্রিস, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২ জার্মানি-আইসল্যান্ড, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ১ ইংল্যান্ড-স্যান ম্যারিনো, রাত ১:৪৫ সরাসরি: সনি সিক্স
বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল ইউক্রেন

ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অঁতোয়ান গ্রিজমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর তাদের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। দুই দলের সবশেষ দেখায় গত অক্টোবরে এই মাঠেই প্রীতি ম্যাচে ৭-১ গোলে জিতেছিল ফ্রান্স। এবার তেমন ছন্দেই দেখা যায়নি দিদিয়ে দেশমের দলকে। পুরো ম্যাচে গোলের উদ্দেশে তারা ১৮টি শট নিলেও […]