রোমাঞ্চ নিয়ে রিয়ালের অপেক্ষায় ক্লপ

এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে প্রতিযোগিতাটির সফলতম দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিভারপুল। ২০১৭-১৮ আসরের ফাইনালে লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়ুসের মারাত্মক দুটি ভুল ও গ্যারেথ বেলের অসাধারণ ওভারহেড কিকে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। ঘরে তুলেছিল টানা তৃতীয় ও রেকর্ড ১৩তম শিরোপা। এর পরপরই দলটির দায়িত্ব ছাড়েন জিদান। ফরাসি এই কোচ পরে ফিরে আসেন আবার। লিভারপুল ফাইনালে […]
শুটিং বিশ্বকাপ: দলগত পদকের লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা

দিল্লিতে শুক্রবার বাছাইয়ে ৪৮ প্রতিযোগীর মধ্যে সৈয়দা আতকিয়া হাসান দিশা (৬১৮ দশমিক ৩) ৩৯তম, রিথিকা চৌধুরী (৬১৭ দশমিক ৪) ৪২তম ও শারমিন আক্তার রত্না (৬০৮ দশমিক ৮) ৪৬তম হন। তিন জনের সম্মিলিত ১৮৪৪ দশমিক ৫ স্কোরে বাছাই পেরুনো আট দলের মধ্যে অষ্টম দল হিসেবে পদকের লড়াইয়ে জায়গা পেয়েছে ৱবাংলাদেশ। দিনের শুরুতে ১০ মিটার এয়ার রাইফেলের […]
ক্যারমে সেরা হেমায়েত ও সাবিনা

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার হওয়া ফাইনালে হেমায়েত ২-০ সেটে হাসান মোল্লাকে হারান। নারী এককের ফাইনালে সাবিনা ২-০ সেটে জেতেন আইনুন নিশাতের বিপক্ষে। তিন দিনব্যাপী টুর্নামেন্টে দুই ইভেন্টে ৪০ জন পুরুষ ও ১০ জন নারী মিলিয়ে মোট ৫০ জন খেলোয়াড় অংশ নেন।
দিল্লিতে রাব্বী ১৮তম, বাকি ১৯তম

দিল্লিতে শুক্রবার বাছাইয়ে ৬২৪ দশমিক ৭ স্কোর গড়ে ৩৯ প্রতিযোগীর মধ্যে ১৮তম হন রাব্বী। ৬২৪ দশমিক ৫ স্কোর নিয়ে ১৯তম হন গোল্ডকোস্ট কমনওলেথ গেমসে রুপা জেতা বাকি। বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৬২৭ দশমিক ৭। বাছাইয়ে সর্বোচ্চ ৬৩২ দশমিক ১ স্কোর গড়েছেন দক্ষিণ কোরিয়ার নাম তায়েউন। ১০ মিটার এয়ার […]
রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল, পিএসজির সামনে বায়ার্ন

সুইজারল্যান্ডের নিওঁতে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড ও চেলসি-পোর্তো। (বিস্তারিত আসছে)
রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল, বায়ার্নের সামনে পিএসজি

সুইজারল্যান্ডের নিওঁতে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড ও চেলসি-পোর্তো। রিয়াল ও লিভারপুলের মধ্যে জয়ী দল সেমি-ফাইনালে খেলবে পোর্তো অথবা চেলসির বিপক্ষে। আর পিএসজি ও বায়ার্নের জয়ী দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি কিংবা ডর্টমুন্ডকে। শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে […]
বছরের প্রথম এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত

স্পেনের শীর্ষ লিগের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘এল ক্লাসিকোর’ প্রথম লেগে গত অক্টোবরে বার্সেলোনার মাঠে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। ফিরতি লেগ হবে ৩০তম ম্যাচ ডে-তে। বর্তমানে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা, ৬ পয়েন্টে পিছিয়ে তিনে শিরোপাধারী রিয়াল। ক্লাসিকোর আগের রাউন্ডে ঘরের মাঠে এইবারের বিপক্ষে খেলবে […]
নেপালে কোভিড-১৯ পরীক্ষায় সবাই নেগেটিভ

তিন দলের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার নেপাল পৌঁছায় বাংলাদেশ। রুটিন পরীক্ষার অংশ হিসেবে ওই দিনই খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার নমুনা নেওয়া হয়। সবার ফল নেগেটিভ আসায় সকালে দল জিম সেশন করেছে। নেপালের স্থানীয় সময় সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে অনুশীলন করবে বলে জানিয়েছে বাফুফে। যুক্তরাজ্য থেকে শুক্রবার সকালে নেপালে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন […]
টিভি সূচি (শুক্রবার, ১৯ মার্চ ২০২১)

নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ প্রথম ওয়ানডে, শনিবার ভোর ৪:০০ সরাসরি: বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট (দ্বিতীয় সেমি-ফাইনাল) শ্রীলঙ্কা লেজেন্ডস–দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: টি স্পোর্টস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল ড্র, বিকেল ৫:০০ সরাসরি: সনি টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ ফুলহ্যাম-লিডস ইউনাইটেড, রাত ২:০০ সরাসরি: স্টার […]
ফ্রান্স দলে ফিরলেন দেম্বেলে

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যথাক্রমে ইউক্রেন, কাজাখস্তান এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এজন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল দিয়েছেন দেশম। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে ২১ ম্যাচে তিন গোল করা দেম্বেলে। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচের […]